আওয়ামী লীগ
আ. লীগ রাষ্ট্রের ত্রাণ ভাণ্ডার লুট করছে: আবদুস সালাম
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, রাষ্ট্রের ত্রাণ ভাণ্ডার লুট করছে আ. লীগ। পদ্মা সেতু উদ্বোধনের পেছনে খরচ হওয়া টাকাও যদি বানভাসি মানুষকে দিতো তাহলে মানুষ কিছু পেত।
২ জুলাই ২০২২, ০১:৫৪ অপরাহ্ন
একইস্থানে আ. লীগ-বিএনপির কর্মসূচি, ফুলগাজীতে ১৪৪ ধারা
ফেনীর ফুলগাজীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
২ জুলাই ২০২২, ০৩:৩৫ পূর্বাহ্ন
ফুলগাজীতে বিএনপির প্রস্তুতি সভায় আ. লীগের হামলার অভিযোগ
ফেনীর ফুলগাজীতে বিএনপির ত্রাণ বিতরণের প্রস্তুতি সভায় আওয়ামী লীগের নেতা-কর্মীর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীর। বিএনপির দাবি- এ ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২০ নেতা-কর্মী আহত হয়েছেন।
১ জুলাই ২০২২, ০৩:৩২ অপরাহ্ন
এই সরকারের জনগণের প্রতি কোনো নজর নেই: আমান
আওয়ামী লীগ ত্রাণের নামে অভিনয় করেছে অভিযোগ করে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, এই সরকারের জনগণের প্রতি কোনো নজর নেই।
২৯ জুন ২০২২, ০৯:৪৭ পূর্বাহ্ন
আগামী নির্বাচনে ইভিএমের ব্যবহার বাড়াতে হবে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার বাড়ানোর পক্ষে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
২৮ জুন ২০২২, ০১:৫৫ অপরাহ্ন
পাবনায় আ. লীগের এক নেতার বিরুদ্ধে আরেক নেতার ওপর হামলার অভিযোগ
পাবনার ফরিদপুর উপজেলায় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদকের ওপর হামলার অভিযোগ উঠেছে।
২৫ জুন ২০২২, ০৭:১৬ অপরাহ্ন
ফরিদপুরে আ. লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০
ফরিদপুরের সালথা উপজেলায় জমি নিয়ে ২ ভাইয়ের বিরোধের জেরে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
২৪ জুন ২০২২, ০২:৩৮ অপরাহ্ন
‘রাজনৈতিক বিবেচনা’য় পাওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরে এসি
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) অঙ্গ সংগঠন ছাত্রসমাজ-র বালিপাড়া ইউনিয়ন কমিটির আহবায়ক ইকবাল সেপাই স্থানীয় সংসদ সদস্যের কোঠায় আশ্রয়ণ প্রকল্পে একটি ঘর বরাদ্দ পেয়েছেন।
২৪ জুন ২০২২, ০৪:২৯ পূর্বাহ্ন
আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
২৩ জুন ২০২২, ০৫:১৪ পূর্বাহ্ন
ত্রাণ অপ্রতুল: কুলাউড়া আ. লীগ সভাপতি
সরকার কুলাউড়ায় বন্যাদুর্গতদের যে বরাদ্দ দিচ্ছে তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল বলে মন্তব্য করেছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু।
২৩ জুন ২০২২, ০২:৪৪ পূর্বাহ্ন
‘আগামী নির্বাচনে জাপা আ. লীগকে সমর্থন করবে কি না ভাববার সময় এসেছে’
আগামী নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) আওয়ামী লীগকে সমর্থন করবে কি না তা নিয়ে নতুন করে ভাববার সময় এসেছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
১৬ জুন ২০২২, ০৪:১৯ অপরাহ্ন
‘ভোটই যদি দিতে না পারি সরকার তাহলে কী ব্যবস্থা নিলো?’
কুমিল্লা শহরের ঠাকুরপাড়ায় মডার্ন প্রাইমারি স্কুল। স্কুলের গেটে নারী ভোটারদের ভিড়। আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যকে সেই ভিড়ে দেখা যায়। তাদেরকে লক্ষ্য করে কয়েকজন নারী বলছেন, ‘ভেতরে ঢুকতে দিচ্ছেন না কেন?’
১৫ জুন ২০২২, ০৫:৪৯ পূর্বাহ্ন
ইভিএম ডিসটার্ব করছে: সাক্কু
‘ইভিএম মেশিন ডিসটার্ব করছে। মেশিনে টিপ দিলে (প্রতীকের) ছবি উঠছে না। প্রিসাইডিং অফিসারকে জানিয়েছি।’
১৫ জুন ২০২২, ০৩:৫০ পূর্বাহ্ন
কুমিল্লায় ভোটগ্রহণ শুরু হয়েছে
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৮টায় মহানগর এলাকায় মোট ১০৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোট শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে।
১৫ জুন ২০২২, ০২:১৯ পূর্বাহ্ন
আওয়ামী লীগকে সব সময় উজানে নাও ঠেলেই চলতে হয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশের কোনো উন্নয়ন ও অর্জনকে দেশের কিছু মানুষ কেন মেনে নিতে পারছে না এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১১ জুন ২০২২, ০৭:২৬ অপরাহ্ন
‘খালেদা জিয়া সাজাপ্রাপ্ত, আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই’
রেলপথমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি নানাভাবে দেশ ও সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাদের নেত্রী খালেদা জিয়া সাজাপ্রাপ্ত, তাই সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনে তার অংশ নেওয়ার সুযোগ নেই। তারেক জিয়াও সাজাপ্রাপ্ত ও পলাতক তাই বিএনপি নির্বাচনে অংশ নিতে চায় না।
১১ জুন ২০২২, ০১:৫৫ অপরাহ্ন
দল থেকে সন্ত্রাসী, চাঁদাবাজদের বের করে দিতে হবে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিজয়ের উপযোগী শক্তি হিসেবে শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক, ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়ে তুলতে হবে।
১১ জুন ২০২২, ০১:১৮ অপরাহ্ন
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, পাবনার সংসদ সদস্য গোলাম ফারুককে সতর্কতা
আসন্ন পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সকে সতর্ক করে নোটিশ পাঠিয়েছেন রিটার্নিং অফিসার কায়সার আলম। নোটিশে এই সংসদ সদস্যকে নির্বাচনের সময় এলাকায় না যাওয়ার অনুরোধ করা হয়েছে।
১১ জুন ২০২২, ০১:০৫ অপরাহ্ন
‘যারা নৌকা মার্কায় ভোট দিবেন তারাই কেন্দ্রে আসবেন’
টাঙ্গাইলের মধুপুরের স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে- তিনি আসন্ন অরণখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী সভায় বলেছেন, 'যারা নৌকা মার্কায় ভোট দিবেন তারাই কেন্দ্রে আসবেন।'
১০ জুন ২০২২, ০৭:০৯ অপরাহ্ন
কুমিল্লার আ. লীগ নেতাদের নৌকার পক্ষে কাজ করার আহ্বান
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের হয়ে জেলার নেতা-কর্মীদের নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় আ. লীগ নেতারা। মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ঢাকায় ডেকে এ আহ্বান জানানো হয়।
১০ জুন ২০২২, ০৪:৫১ অপরাহ্ন