আবুল মনসুর আহমদ

আজ আবুল মনসুর আহমদের সাংবাদিকতার শতবর্ষ উদযাপন অনুষ্ঠান

অনুষ্ঠানে এমিরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে আলোচক হিসেবে থাকবেন সাংবাদিক ও সাহিত্যিক আবুল মোমেন, সাংবাদিক নুরুল কবীর, সাংবাদিকতার শিক্ষক আর রাজী, গবেষক কাজল রশীদ শাহীন ও সাংবাদিক ফারুক ওয়াসিফ।
১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৪ পূর্বাহ্ন

আবুল মনসুর আহমদের ১২৫তম জন্মদিন আজ

তার রচনার মধ্যে আছে ‘আয়না’, ‘আসমানী পর্দা’, ‘গালিভারের সফরনামা’ ও ‘ফুড কনফারেন্স’। ‘বাংলাদেশের কালচার’সহ আরও আছে বাংলার সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের ওপর বিখ্যাত লেখা। তার আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে ‘আত্মকথা’ ও ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’।
৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৬ পূর্বাহ্ন

‘বাংলাদেশের কালচার’ ও প্রাসঙ্গিক বৈশাখ ভাবনা

আবুল মনসুর আহমদের 'বাংলাদেশের কালচার' বইয়ের রিভিউ প্রতিযোগিতায় আমি প্রথম স্থান অর্জন করি। স্মৃতি পরিষদের উদ্যোগে পুরষ্কার হিসেবে পেয়েছি ৫ হাজার টাকার বই! সেইসব বই দেখতে দেখতে আমার আনন্দ-উত্তেজনা পৌঁছেছে ভিন্ন মাত্রায়। সেইসব অভিজ্ঞতায় ‘বাংলাদেশের কালচার’ পড়াকালীন চিন্তা ও চলমান সাংস্কৃতিক সংকট নিয়ে লেখাটি।
১৮ এপ্রিল ২০২৩, ০৮:৩১ পূর্বাহ্ন

সাংস্কৃতিক জাগরণে হবীবুল্লাহ্ বাহার এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব

“মুসলিম বাংলার জাতীয় জাগরণ আনয়নের ব্যাপারে নজরুল ইসলামের জ্বালাময়ী কবিতা ও আব্বাসউদ্দীনের উদ্দীপনাপূর্ণ কণ্ঠসঙ্গীতের সাথে হবীবুল্লাহ্ বাহার পরিচালিত মোহামেডান স্পোর্টিং-এর বিজয়াভিযান‌ও একসূত্রে গ্রথিত।” মূল্যায়নটি বিখ্যাত সাংবাদিক আবুল কালাম শামসুদ্দীনের। নজরুলের কবিতা ও আব্বাসউদ্দীনের গানের সাথে মোহামেডান স্পোর্টিং-এর তুলনা করা চাট্টিখানি কথা নয়। অর্থাৎ, ত্রিশের দশকে বাংলার মুসলমান সমাজে যে জাগরণের ডাক উঠেছিল তার পেছনে মোহামেডান স্পোর্টিং ক্লাবের একটি বিশেষ ভূমিকা ছিল। কেমন ছিল সে ভূমিকা? জানবো বিস্তারিত। 
১৫ এপ্রিল ২০২৩, ১০:৩৫ পূর্বাহ্ন

ইতিহাস অধ্যয়নের জন্য আবুল মনসুর আহমদদের কাছে যেতে হয়: সিরাজুল ইসলাম চৌধুরী

আজ শনিবার প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের ‘বাংলাদেশের কালচার’ গ্রন্থের ওপর আলোচনা ও রিভিউ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
৮ এপ্রিল ২০২৩, ০৩:৪৭ অপরাহ্ন

শতবছর পূর্বে কেমন ছিল রমজান

মানব সমাজ পরিবর্তনশীল। বয়সের সঙ্গে সঙ্গে সবকিছুই বদলায়। প্রজন্মের হাত ধরে বদলায় ধর্মীয় রূপ‌ও। আজ যেভাবে আমরা বাংলার মুসলমান সমাজকে দেখছি শতবছর পূর্বের সমাজ অবশ্যই ভিন্ন রূপ ছিল। মুসলমান সমাজের যে কোনো উপাদান‌ই— শতবছর পূর্বে আজকের মতো ছিল না। এবাদতের মধ্যে ইসলাম ধর্মে নামাজের পরেই রোজা। যদি প্রশ্ন জাগে, বর্তমান সমাজে রোজার যে রূপ তা শতবছর পূর্বে এক‌ইরকম ছিল? কতটা ছিল ভিন্নতা? শতবছর পূর্বের বাঙালি মুসলমান সমাজে রমজানের রূপ কেমন ছিল তা জানতে সহায়ক কীর্তিমানের আত্মজীবনী। তাতে উঠে আসছে সামাজিক এই চিত্র।
২৪ মার্চ ২০২৩, ০৮:৪৯ পূর্বাহ্ন

এক যে ছিলেন সাংবাদিক

বহুমাত্রিক শব্দের যত্রতত্র ব্যবহারে এর গুরুত্ব ও ওজস্বিতা কমেছে। যাদের নামের সঙ্গে এই শব্দ যুক্ত হলে বাড়ে কৌলিন্যতা, আবুল মনসুর আহমদ হলেন তেমনই একজন বহুমাত্রিক মানুষ।
১৮ মার্চ ২০২৩, ১২:০৪ অপরাহ্ন

আবুল মনসুর আহমদের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ

১৮৯৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধানীখোলা গ্রামে জন্ম নেন এবং ১৯৭৯ সালের ১৮ মার্চ ঢাকায় মারা যান।
১৮ মার্চ ২০২৩, ০৩:০৩ পূর্বাহ্ন

'বাংলাদেশের কালচার' বুক রিভিউ প্রতিযোগিতার নিবন্ধন শুরু

রিভিউ প্রতিযোগিতায় আগ্রহীকে 'বাংলাদেশের কালচার' বইটি নিয়ে ৩০০-৫০০ শব্দের সংক্ষিপ্ত লেখা যুক্ত করে নাম ঠিকানা একটি ছবিসহ নিবন্ধন করতে হবে। নিবন্ধন শেষে আয়োজকের পক্ষ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচিতদের জানিয়ে দেওয়া হবে উপস্থিত বুক রিভিউ প্রতিযোগিতার স্থান ও সময়।
৮ মার্চ ২০২৩, ০৭:০২ পূর্বাহ্ন

আবুল কালাম শামসুদ্দীন এবং আবুল মনসুর আহমদ: সম্পর্ক, বন্ধুত্ব ও রাজনীতি

বাংলায় ‘মানিকজোড়’ বলে একটা বাগধারা আছে, যার বাস্তব উদাহরণ আবুল কালাম শামসুদ্দীন (১৮৯৭) এবং আবুল মনসুর আহমদ (১৮৯৮)। কারণ দুজনের জন্মসালের ব্যবধান মাত্র এক বছর এবং জন্ম এক‌ই গ্রামে— ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানিখোলা গ্রামে। এক‌ই গ্রামে জন্ম এবং প্রায় সমবয়সী হ‌ওয়ার ফলে এই দুই মহারথীর মধ্যে ছেলেবেলাতেই যে সম্পর্ক তৈরি হয় তা কেবল বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল না, রাজনীতি পর্যন্ত গড়িয়েছে। তাদের মধ্যকার সম্পর্ক, বন্ধুত্ব ও রাজনীতির খতিয়ান তুলে ধরবো এতে। 
৪ মার্চ ২০২৩, ১২:০৩ অপরাহ্ন

ঢাবি যে রবীন্দ্রনাথকেও উপড়ে ফেলতে পারে তা প্রতিবাদকারীদের জানা ছিল না

চলছে অমর একুশে বইমেলা। প্রতিদিন মেলায় আসছে নতুন বই। এর মধ্যে প্রথমা থেকে প্রকাশিত হয়েছে অধ্যাপক আসিফ নজরুলের ‘সংবিধান বিতর্ক ১৯৭২: গণপরিষদের রাষ্ট্রভাবনা’ বইটি । বইমেলা ও নিজের লেখালেখি নিয়ে তিনি কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।
২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৮ পূর্বাহ্ন

‘রাষ্ট্রভাষা বাংলা’র সাধক আবুল মনসুর আহমদ

দেশভাগে পাকিস্তান রাষ্ট্র ঘোষণার মাত্র দুই সপ্তাহ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকের উদ্যোগে ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর গঠিত হয় ‘তমদ্দুন মজলিশ’। এ সংগঠন থেকে ১৫ সেপ্টেম্বর একটি পুস্তিকা প্রকাশ করে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের অধ্যাপক আবুল কাসেমের একটি ভাষা বিষয়ক প্রস্তাব, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক কাজী মোতাহার হোসেনের প্রবন্ধের সঙ্গে তৎকালীন কলকাতা থেকে প্রকাশিত দৈনিক ইত্তেহাদ পত্রিকার সম্পাদক হিসেবে আবুল মনসুর আহমদের একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিলো। প্রবন্ধের শিরোনাম, ‘বাংলা ভাষাই হবে আমাদের রাষ্ট্রভাষা’। 
২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪৩ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ বুক রিভিউ প্রতিযোগিতা শুরু

সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের চিন্তা সমকালে ছড়িয়ে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ শুরু করেছে বুক রিভিউ প্রতিযোগিতা।
১৬ অক্টোবর ২০২২, ০৯:৫০ পূর্বাহ্ন

আবুল মনসুর আহমদ: বাঙালি সমাজজীবনের নিপুণ রূপকার

আবুল মনসুর আহমদ এক বিস্ময়কর বাঙালি মনীষা। বাংলার সমাজজীবনের নিবিড়-নিপুণ রূপকার এবং সমাজ-নিরীক্ষক। বলা যায়, ব্রিটিশ ঔপনিবেশিক আমলে; বিশেষ করে তৎকালীন পূর্ববঙ্গের সমাজ ও জীবন-সংকটের রূপায়ণে তিনি অদ্বিতীয়। তিনি এমন একজন ব্যক্তিত্ব- যার মধ্যে অনেক গুণাবলির সন্নিবেশ দেখতে পাই। তিনি শুধু সুসাহিত্যিক নন; একজন তুখোড় রাজনীতিক, সুযোগ্য সাংবাদিক এবং ডাকসাইটে আইনজ্ঞও। 
৩ সেপ্টেম্বর ২০২২, ০৫:২৬ পূর্বাহ্ন

বুদ্ধিবৃত্তিক সাংবাদিকতার পথিকৃৎ আবুল মনসুর আহমদ

আবুল মনসুর আহমদ ছিলেন ওজস্বী ও বুদ্ধিবৃত্তিক সাংবাদিকতার পথিকৃৎ। ওজস্বিতা ভাষার প্রাঞ্জলতা আর বুদ্ধি বা যুক্তি হলো সত্যনিষ্ঠ বক্তব্য- যা সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা হিসেবে পরিচিত। অন্যদিকে তার ভাষার দক্ষতা নির্মিত হয়েছে মূলত তার দুজন গুরুর সান্নিধ্যে। একজন ফজলুল হক সেলবর্সী আরেকজন ওয়াজেদ আলী। অকপটে দুজন গুরুর ঋণ স্বীকারও করেছেন তিনি। 
২ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৮ পূর্বাহ্ন

‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ নিয়ে পাঠ ও পর্যালোচনা

সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের জন্মদিন উপলক্ষে ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর: পাঠ ও পর্যালোচনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৩ অপরাহ্ন

আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর: পাঠ ও পর্যালোচনা

সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের জন্মদিন উপলক্ষে ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর: পাঠ ও পর্যালোচনা’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। 
১ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৭ অপরাহ্ন

আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর: পাঠ-পর্যালোচনা কাল

সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের জন্মদিন উপলক্ষে ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর: পাঠ ও পর্যালোচনা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
৩১ আগস্ট ২০২২, ০৫:৪৪ পূর্বাহ্ন

শুরু হচ্ছে আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতা ২০২২

আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতার জন্য লেখা আহ্বান করা হয়েছে। সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের উদ্যোগে ৫ম বারের মতো আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতা ২০২২ আজ থেকেই শুরু হচ্ছে। 
১০ জুন ২০২২, ০৯:২৯ পূর্বাহ্ন