আশ্রয়কেন্দ্র
‘লা নিনার প্রভাবে বর্ষায় আরও বন্যার সম্ভাবনা’
বাংলাদেশে চলমান বর্ষায় আরও বন্যা হতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্কবার্তা দিয়েছেন। এ অবস্থায় তারা বন্যা পরিস্থিতি মোকাবিলা ও বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের বিষয়ে সরকারকে বিশেষ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।
২১ জুন ২০২২, ০১:৩৪ অপরাহ্ন
সুনামগঞ্জে পরিবারের সঙ্গে ২ দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন কাওছার দেশে ফিরেছেন
সৌদি আরব থেকে মোহাম্মদ কাওছার উদ্দীন (৬২) গত শুক্রবার বিকেলে সুনামগঞ্জে পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেন। তখন ঘরে বন্যার পানি ঢুকে পড়েছে। তার আগের দিন থেকেই পুরো সুনামগঞ্জ সদর এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। শুক্রবার বিকেলের পর এখনো পরিবারের সঙ্গে যোগাযোগ হয়নি কাওছারের।
১৯ জুন ২০২২, ০৮:৩৭ অপরাহ্ন
সিলেট-সুনামগঞ্জের আশ্রয়কেন্দ্রে ৩ লাখ মানুষ, আশ্রয়হীন অগণিত
সিলেট ও সুনামগঞ্জের বন্যার পানি নামছে না। এতে নিরাপত্তা ও ত্রাণের আশায় পানিবন্দি মানুষরা আশ্রয়কেন্দ্রের দিকে যাচ্ছেন। একইসঙ্গে ২ জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে পানিবন্দিদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।
১৯ জুন ২০২২, ০৬:২৪ অপরাহ্ন
শিক্ষাপ্রতিষ্ঠানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশ
বন্যাকবলিত এলাকায় দুর্গতদের সহযোগিতায় নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
১৮ জুন ২০২২, ১০:১১ পূর্বাহ্ন
হবিগঞ্জে কালনী-কুশিয়ারার পানি বিপৎসীমার উপরে
টানা ভারী বর্ষণ, উজানের পাহাড়ি ঢলে প্লাবিত হচ্ছে হবিগঞ্জ শহরের নিম্নাঞ্চল। নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নিম্নাঞ্চলগুলোও প্লাবিত হচ্ছে। পানি বাড়ছে হবিগঞ্জের কালনী ও কুশিয়ারা নদীতে। নদীগুলোর পানি এখন বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
১৭ জুন ২০২২, ০২:১৮ অপরাহ্ন
পানি কমলেও দুর্ভোগ কমেনি হাওরের নিম্নআয়ের মানুষের
সুনামগঞ্জের দোয়ারাবাজার ও শান্তিগঞ্জ উপজেলায় বন্যার পানি কমতে শুরু করলেও কাজে ফিরতে পারছেন না সেখানকার নিম্নআয়ের মানুষ। ঠিকমতো ত্রাণ না পাওয়ায় অনেককে শুকনো খাবার খেয়ে দিন কাটাতে হচ্ছে।
২৪ মে ২০২২, ০১:৫৮ অপরাহ্ন
সুনামগঞ্জে ২ আশ্রয়কেন্দ্রে পৌঁছেনি ত্রাণ, নেই বিশুদ্ধ পানির সুবিধা
উজান থেকে নেমে আসা ঢলে ও অবিরাম বৃষ্টিতে হাওরের পানি উপচে ঢুকে পড়ছে বিভিন্ন এলাকায়। নতুন করে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছেন বন্যার্তরা। তবে সুনামগঞ্জ সদর উপজেলার দুটি আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত পৌঁছেনি কোন ত্রাণ। পানিবন্দী অধিকাংশ মানুষ খাবার, স্যানিটেশন ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছে।
২০ মে ২০২২, ০৩:৫৮ অপরাহ্ন