ইনকিলাব মঞ্চ

সংঘর্ষের পর আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা

রাজধানীর শাহবাগ এলাকায় পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। এ সময় লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। পরে তারা আবারও শাহবাগে জড়ো হন।
৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান

জাতিসংঘের অধীন শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেওয়া ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাদের সরিয়ে দিয়েছে পুলিশ।
৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

হাদি হত্যা: জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে ওসমান হাদির বড় ভাইকে নিয়োগ

ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিতে নিয়োগ দিয়েছে সরকার।
১৬ জানুয়ারি ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

হাদি হত্যা: কাল সারাদেশে বিক্ষোভের ডাক ইনকিলাব মঞ্চের

শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আগামীকাল শুক্রবার সারা দেশে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। 
১৫ জানুয়ারি ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

হাদি হত্যা মামলা: পুলিশের দেওয়া অভিযোগপত্রে বাদীর নারাজি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রে নারাজি দিয়েছেন বাদী একই সংগঠনের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।
১৫ জানুয়ারি ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ চার দফা দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করছে সংগঠনটি।
৬ জানুয়ারি ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

হাদি হত্যা: ৩০ দিনের মধ্যে বিচার না হলে আন্দোলনের ডাক ইনকিলাব মঞ্চের 

হাদি হত্যার বিচারের দাবিতে ফের শাহবাগে অবরোধ, আন্দোলনের হুঁশিয়ারি
২ জানুয়ারি ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে থেকে খেলনা পিস্তলসহ যুবক আটক

রাজধানীর শাহবাগ এলাকায় খেলনা পিস্তলসহ আরাফাত জামান নামে এক যুবককে আটক করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ অপরাহ্ন

হাদি হত্যার বিচার দাবি: ঢাকা-চট্টগ্রাম-রাজশাহী-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ

এছাড়া, গাজীপুরের চান্দনা চৌরাস্তায়, নারায়ণগঞ্জের সাইনবোর্ডে, কুমিল্লার পূবালী চত্বরে সড়ক অবরোধ করা হয়।
২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

হাদি হত্যা: চট্টগ্রামেও ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ

আজ রোববার দুপুরে ২টা থেকে বাকলিয়া থানাধীন নতুনব্রিজ এলাকার ব্যস্ততম চৌরাস্তায় এই অবরোধ শুরু করে প্ল্যাটফর্মটি। ফলে ওই এলাকায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে।
২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন

হাদি হত্যার বিচার দাবি: রোববার বিভাগীয় শহরগুলোতে অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রোববার দুপুর ২টা থেকে দেশের সব বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ পালনের ডাক দিয়েছে সংঘঠনটি।
২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন

তারেক রহমান চলে যাওয়ার পর আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

গত শুক্রবার থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে আসা আন্দোলনকারীরা রাতভর মোড়েই অবস্থান করেন এবং তারেক রহমান এলাকা ছেড়ে যাওয়ার পর পুনরায় অবরোধ শুরু করেন। 
২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন

হাদি হত্যার বিচার দাবি: রাতে অবস্থান চলবে শাহবাগে, দেশব্যাপী অবরোধের হুঁশিয়ারি

হাদি হত্যার ন্যায়বিচার নিশ্চিতে যা যা করা হয়েছে, উপদেষ্টাদের শাহবাগে এসে তার ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ অপরাহ্ন

হাদি হত্যার বিচার দাবি: শাহবাগে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে রাতভর অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
২৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন

হাদি হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করার দাবি ইনকিলাব মঞ্চের

শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। 
২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন

গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি গণতন্ত্রের পক্ষে ছিলেন মন্তব্য করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘শহীদ হাদি গণতন্ত্রের পথেই ছিলেন। তিনি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। শহীদ ওসমান হাদি, জুলাই শহীদ ও একাত্তরের মুক্তিযোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, তাহলে আমাদের ঐক্যবদ্ধভাবে দেশে শান্তি প্রতিষ্ঠায় এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে।’
২১ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন

দুপুরে হাদির জানাজা, পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজা আজ শনিবার দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। শুক্রবার তার মরদেহ দেশে আনা হয়।
২০ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন

ওসমান হাদি মারা গেছেন

গত ১২ ডিসেম্বর পল্টনে অটোরিকশায় করে যাওয়ার সময় তাকে গুলি করা হয়।
১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন

‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’ হাদি, অস্ত্রোপচার সিঙ্গাপুরে: ইনকিলাব মঞ্চ

আজ বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের অফিসিয়াল পেজ থেকে পোস্ট দিয়ে এ তথ্য জানায়।
১৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন