ইমরান খান

সেনাপ্রধান আমার সঙ্গে শত্রুর মতো আচরণ করছেন: ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, তিনি মনে করেন- সেনাবাহিনী প্রধান আসিম মুনির তার সঙ্গে শত্রুর মতো আচরণ করছেন।
৩ মার্চ ২০২৩, ০৩:৫১ অপরাহ্ন

এবার ‘জেলে ভরো’ আন্দোলনের প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান তার কর্মী ও সমর্থকদের সারা দেশে ‘জেলে ভরো’ আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।
৪ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫৬ অপরাহ্ন

পাকিস্তানের উপনির্বাচনে ৩৩ আসনে লড়বেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান

পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির খালি হয়ে যাওয়া ৩৩ আসনের উপনির্বাচনে সবগুলো আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
৩০ জানুয়ারি ২০২৩, ০৬:০৪ পূর্বাহ্ন

ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)।
১০ জানুয়ারি ২০২৩, ০১:২১ অপরাহ্ন

সব অ্যাসেম্বলি থেকে পিটিআই সদস্যদের পদত্যাগের ঘোষণা ইমরান খানের

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ও দেশের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার সমর্থকদের রাওয়ালপিন্ডিতে ‘আজাদি মার্চে’ অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানান। এর আগে শনিবার রাতে ইমরান লং মার্চ করে রাজধানী ইসলামাবাদে যাওয়ার পরিকল্পনা বাতিল করেন ও সকল অ্যাসেম্বলি থেকে পদত্যাগের ঘোষণা দেন।
২৭ নভেম্বর ২০২২, ০৯:২৫ পূর্বাহ্ন

তারা আমাকে আবার গুলি করার অপেক্ষায় আছে: ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন, ‘৩ অপরাধী’ যাদের বিরুদ্ধে তিনি ওয়াজিরাবাদে হত্যাচেষ্টার অভিযোগ করেছেন, তারা আবার তাকে গুলি করার অপেক্ষায় আছে।
২৬ নভেম্বর ২০২২, ০৩:০৪ অপরাহ্ন

পাকিস্তানের নতুন সেনাপ্রধান কে, কী করবেন ইমরান খান

পাকিস্তানের পরবর্তী সেনাপ্রধান কে হবেন তা নিয়ে অনেক টানাপড়েন ও বিতর্ক হয়েছে। তবে, শেষ পর্যন্ত লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনিরকে এই পদে মনোনীত করা হয়েছে। যিনি হবেন তর্কসাপেক্ষে দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। আগামী ২৯ নভেম্বর দায়িত্ব গ্রহণ করবেন আসিম মুনির।
২৪ নভেম্বর ২০২২, ১০:৫৬ পূর্বাহ্ন

যেখানে আমাকে গুলি করা হয়েছিল সেখান থেকেই শুরু হবে লংমার্চ: ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা করেছেন, ওয়াজিরাবাদের যেখানে গত বৃহস্পতিবার তাকে গুলি করা হয়েছিল সেখান থেকে মঙ্গলবার ইসলামাবাদের দিকে পুনরায় লংমার্চ শুরু হবে।
৬ নভেম্বর ২০২২, ১১:৫২ পূর্বাহ্ন

‘ইমরান খান ২-৩ দিনের মধ্যে রাজনীতিতে সক্রিয় হবেন’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান লাহোরের শওকত খানুম হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ইমরান খান আগামী ২-৩ দিনের মধ্যে রাজনীতিতে সক্রিয় হবেন বলে মন্তব্য করেছেন দলের নেতা হাম্মাদ আজহার।
৬ নভেম্বর ২০২২, ০৬:৪০ পূর্বাহ্ন

‘আগের দিন জানতে পারি, আমাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে’

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তিনি জানতে পেরেছিলেন তাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে।
৪ নভেম্বর ২০২২, ০৩:০৬ অপরাহ্ন

ইমরান খানের ওপর হামলা: পাকিস্তানজুড়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের ওপর হামলার ঘটনায় পাকিস্তানজুড়ে বিক্ষোভ চলছে।
৪ নভেম্বর ২০২২, ০১:০৬ অপরাহ্ন

ইমরান খানের অবস্থা ‘স্থিতিশীল’

গুলিবিদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের অবস্থা ‘স্থিতিশীল’ বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
৪ নভেম্বর ২০২২, ০২:৫২ পূর্বাহ্ন

আমি শুধু ইমরান খানকে হত্যা করতে এসেছিলাম: হামলাকারী

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের ওপর হামলার ঘটনায় নিরাপত্তাবাহিনীর কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এক সন্দেহভাজন হামলাকারী।
৩ নভেম্বর ২০২২, ০২:৫১ অপরাহ্ন

ইমরান খানের ওপর হামলাকারী ১ জন নিহত, আটক ১: আলজাজিরা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের ওপর হামলায় জড়িতদের ১ জন নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হয়েছেন। সেসময় অপর ১ জনকে আটক করেছে দেশটির পুলিশ।
৩ নভেম্বর ২০২২, ০১:৫৩ অপরাহ্ন

ইমরান খান গুলিবিদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রীকে তদন্তের নির্দেশ শাহবাজ শরীফের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
৩ নভেম্বর ২০২২, ১২:৫৮ অপরাহ্ন

ইমরান খান গুলিবিদ্ধ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন।
৩ নভেম্বর ২০২২, ১২:১০ অপরাহ্ন

নিজের লড়াইকে বঙ্গবন্ধুর সংগ্রামের সঙ্গে তুলনা করলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে তার চলমান লড়াইকে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লড়াইয়ের সঙ্গে তুলনা করেছেন।
২ নভেম্বর ২০২২, ০৫:৫৭ অপরাহ্ন

লাহোর থেকে ইসলামাবাদ অভিমুখে ইমরান খানের লং মার্চ শুরু

ইসলামাবাদের উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর লং মার্চ আজ শুক্রবার শুরু হতে যাচ্ছে। ‘হাকিকি আজাদি’ নামের লংমার্চটি লাহোর থেকে শুরু হবে।
২৮ অক্টোবর ২০২২, ০৯:১৪ পূর্বাহ্ন

ইমরান খানের সংসদ সদস্য পদ বাতিল, বিক্ষোভে উত্তাল পাকিস্তান

পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সংসদ সদস্য পদ বাতি ও ওই পদে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য ঘোষণার পর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকরা পাকিস্তানজুড়ে বিক্ষোভ করছেন।
২১ অক্টোবর ২০২২, ০৩:২৯ অপরাহ্ন

আদালত অবমাননা মামলায় ইমরান খানের আগাম জামিন

আদালত অবমাননা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে আগাম জামিন দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট।
২ অক্টোবর ২০২২, ০৭:১৬ পূর্বাহ্ন