ইসরায়েল হামাস যুদ্ধ
গাজায় যুদ্ধবিরতি নিয়ে নিরাপত্তা পরিষদে ভোটে সমর্থন দিতে পারে যুক্তরাষ্ট্র
তবে এতে তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধের বিষয়ে কিছু বলা হয়নি। বরং, আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ করার ‘পরিবেশ সৃষ্টির’ বিষয়ে বলা হয়েছে।
২২ ডিসেম্বর ২০২৩, ০৫:৩১ পূর্বাহ্ন
লোহিত সাগরে হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বাহিনী গঠন
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বাহরাইন সফরে গিয়ে জানান, বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি ‘আন্তর্জাতিক বাহিনী’ গঠন করা হবে। তবে অন্যান্য দেশের জাহাজ হুতিদের হামলা প্রতিরোধে কতটুকু ভূমিকা রাখবে, তা এখনো পরিষ্কার নয়।
১৯ ডিসেম্বর ২০২৩, ০৫:২৬ পূর্বাহ্ন
গাজার হাসপাতাল, শরণার্থী শিবির ও অন্যান্য স্থাপনায় হামলা অব্যাহত, ২৪ ঘণ্টায় নিহত ৯০
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র রয়টার্সকে জানান, রোববার উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে দিনভর হামলা চালায় ইসরায়েল। এতে ৯০ ফিলিস্তিনি নিহত হন।
১৮ ডিসেম্বর ২০২৩, ০৫:০০ পূর্বাহ্ন
গাজায় সর্বাত্মক হামলার পরিবর্তে সুনির্দিষ্ট অভিযানের সুপারিশ যুক্তরাষ্ট্রের
বৃহস্পতিবার ইসরায়েলের হামলা কৌশল পরিবর্তন নিয়ে আলোচনার সময় হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান সুপারিশ করেন, দেশটির উচিত গাজায় নির্বিচার হামলার পরিবর্তে হামাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে ‘নিম্ন-মাত্রার’ অভিযান পরিচালনা করা।
১৫ ডিসেম্বর ২০২৩, ০৭:২২ পূর্বাহ্ন
গাজায় ইসরায়েলের সহিংস হামলা, নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়াল ১৬ হাজার
ইসরায়েল জানিয়েছে, তাদের স্থলবাহিনী মঙ্গলবার দক্ষিণ গাজার খান ইউনিসে পৌঁছে শহরটিকে ঘিরে ‘হামাসের’ বিরুদ্ধে হামলা শুরু করে। সঙ্গে বিমানবাহিনীও হামলায় যোগ দেয়।
৬ ডিসেম্বর ২০২৩, ০৬:১২ পূর্বাহ্ন
‘গাজায় নিরাপদ জায়গা বলে কিছু নেই’
এর আগে, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের উত্তর থেকে সরে দক্ষিণে যাওয়ার নির্দেশ দিলে অসংখ্য মানুষ তাদের সহায়-সম্বল ফেলে দক্ষিণ গাজায় আশ্রয় নিতে বাধ্য হন। এখন সেই দক্ষিণ গাজাতেও বোমা হামলার পাশাপাশি স্থল বাহিনীর অভিযান শুরু হয়েছে।
৪ ডিসেম্বর ২০২৩, ০৫:২৬ পূর্বাহ্ন
আরও ২৪ ঘণ্টা বাড়ল ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি
ইসরায়েলের সামরিক বাহিনী আজ জানিয়েছে, ‘মধ্যস্থতাকারীদের জিম্মি মুক্তির প্রক্রিয়া অব্যাহত রাখার উদ্যোগ ও চুক্তির শর্ত মেনে চলার’ শর্তে গাজা উপত্যকার যুদ্ধে সাময়িক বিরতি অব্যাহত থাকবে।
৩০ নভেম্বর ২০২৩, ০৬:৪৫ পূর্বাহ্ন
ইসরায়েলের অনুমোদন ছাড়া গাজায় স্টারলিংকের ইন্টারনেট সংযোগ দেবেন না মাস্ক
মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্পেস এক্স এর একটি উদ্যোগ হল স্টারলিংক। স্যাটেলাইটের মাধ্যমে খুব সহজেই বিশ্বের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ইন্টারনেট সেবা দিতে পারে স্টারলিংক। ইন্টারনেট টার্মিনাল, যেমন রাউটার, টাওয়ার বা তারের প্রয়োজনীয়তা না থাকায় এটি সম্ভব হয়।
২৭ নভেম্বর ২০২৩, ০৯:৩৭ পূর্বাহ্ন
দিনভর হিজবুল্লাহর ড্রোন-রকেট হামলা, ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ধ্বংসযজ্ঞ
ইসরায়েলের উত্তরাঞ্চলের সেনা ঘাঁটিতে ধ্বংসযজ্ঞ চলিয়েছে হিজবুল্লাহ। গতকাল সোমবার এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। ইসরায়েলের অতর্কিত হামলার জবাবে রকেট ও মর্টার ছুঁড়ে জবাব দেয় হিজবুল্লাহ।
২১ নভেম্বর ২০২৩, ০৩:২৭ অপরাহ্ন
জিম্মিদের মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির কোনো আলোচনাই হয়নি: নেতানিয়াহু
‘এ ধরনের কোনো চুক্তি আলোচনার টেবিলেই আসেনি’।
১৯ নভেম্বর ২০২৩, ০৭:২৩ পূর্বাহ্ন
গাজায় প্রতি ১০ মিনিটে এক শিশু নিহত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
‘গাজার ৩৬ টি হাসপাতালের অর্ধেক এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর দুই-তৃতীয়াংশই এখন বন্ধ। এছাড়া এখনও যেসব হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু রয়েছে, সেগুলোরও যথেষ্ট সক্ষমতা নেই। স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে।’
১১ নভেম্বর ২০২৩, ০৬:৩৭ পূর্বাহ্ন
পারমাণবিক অস্ত্রে সমাধান দেখছেন ইসরায়েলের মন্ত্রী, কোথায় আইএইএ
হামাসের বিরুদ্ধে যুদ্ধে গাজায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করার ব্যাপারে ইসরায়েলের মন্ত্রী আমিচাই এলিয়াহুর বক্তব্যে বিশ্বজুড়ে নিন্দা অব্যাহত আছে। সর্বশেষ রাশিয়া বলেছে, ওই বক্তব্য বহু প্রশ্নের জন্ম দিয়েছে।
৭ নভেম্বর ২০২৩, ০৩:০৩ অপরাহ্ন
গাজায় ইসরায়েলের স্থল হামলা মুখ থুবড়ে পড়ছে
গত এক সপ্তাহে ইসরায়েল হামলার ক্ষেত্রে যে কৌশল অবলম্বন করেছে, তা হল, গাজা উপত্যকার উত্তরে একই জায়গায় (উপত্যকার এক তৃতীয়াংশে) বারবার হামলা চালিয়ে হামাস ও তাদের মিত্রদের দুর্বল করা। তবে এই কৌশলে ঐ অংশে বসবাসকারী বেসামরিক গাজাবাসীদের ওপর নেমে এসেছে চরম দুর্ভোগ এবং সারা বিশ্বের কাছে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
৫ নভেম্বর ২০২৩, ০৬:৫৮ পূর্বাহ্ন
গাজা শহর ঘিরে ফেলার দাবি ইসরায়েলি বাহিনীর, হুঁশিয়ারি হামাসের
হামাস বলেছে, ইসরায়েলের ‘অভিশপ্ত ইতিহাস’ হবে গাজা।
২ নভেম্বর ২০২৩, ০৭:১১ অপরাহ্ন
ইসরায়েল ও গাজায় সেনা পাঠানোর পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের: কমলা হ্যারিস
সিবিএসের সঙ্গে এক সাক্ষাৎকারে কমলা উল্লেখ করেন, ইসরায়েলের নিজেদের আত্মরক্ষার অধিকার আছে। তবে তিনি একইসঙ্গে গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়ার ওপরেও জোর দেন।
৩০ অক্টোবর ২০২৩, ০৭:১৭ পূর্বাহ্ন
পরিবারের ১২ সদস্যকে হারানোর পরদিনই কাজে ফিরলেন আল জাজিরার সাংবাদিক
আল জাজিরার ডিজিটাল চ্যানেল এজে প্লাসে পোস্ট করা এক ভিডিওতে ওয়ায়েল আল-দাহদু জানান, তার পরিবারের বেশ কয়েকজন সদস্য মারা গেলেও দ্রুত কাজে ফেরা তার 'দায়িত্ব' ছিল।
২৭ অক্টোবর ২০২৩, ০৭:১৯ পূর্বাহ্ন
ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা দিতে ওআইসির প্রতি আহ্বান ইরানের
ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা দিতে ইসলামী সহযোগী সংস্থার (ওআইসি) সদস্যভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান।
১৮ অক্টোবর ২০২৩, ০৪:৪১ অপরাহ্ন
ইসরায়েলকে প্রমাণ দিতে হবে যে তারা গাজার হাসপাতালে হামলা চালায়নি: রাশিয়া
গাজায় হাসপাতালে হামলাকে ‘জঘন্য সামরিক অপরাধ’ বলে বর্ণনা করেছেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ার দিমিত্রি মেদভেদেভ। এ হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন তিনি।
১৮ অক্টোবর ২০২৩, ০৬:৪৪ পূর্বাহ্ন
গাজায় স্থল হামলার পরিকল্পনা পরিবর্তনের ইঙ্গিত ইসরায়েলি বাহিনীর
গাজায় স্থল হামলার জন্য ইসরায়েলের ব্যাপক প্রস্তুতির মধ্যেই পরিকল্পনায় পরিবর্তন আসার ইঙ্গিত দিয়েছেন দেশটির সামরিক বাহিনীর একজন মুখপাত্র। তিনি বলেছেন, অনেকেই ধারণা করছেন গাজায় সেনা অভিযান আসন্ন। তবে এরকমটা নাও হতে পারে।
১৭ অক্টোবর ২০২৩, ০৪:৩০ অপরাহ্ন
২৪ ঘণ্টার মধ্যে গাজায় সহায়তা না পৌঁছালে বিপর্যয় হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সোমবার সতর্ক করে দিয়ে বলেছে, গাজায় মাত্র ২৪ ঘণ্টার পানি, বিদ্যুৎ ও জ্বালানি অবশিষ্ট আছে। এর পরই শুরু হবে ‘সত্যিকারের বিপর্যয়’।
১৬ অক্টোবর ২০২৩, ০৩:১৯ অপরাহ্ন