ইসরায়েল
সোমবার ইসরায়েলি জিম্মিদের মুক্তি, জানালেন ট্রাম্প
ট্রাম্প জানান, কয়েকটি মরদেহ খুঁড়ে তোলা হচ্ছে। এ নিয়ে কাজ চলছে। ‘এটি একটি ট্রাজেডি, সত্যিই এক ভীষণ ট্রাজেডি,’ তিনি যোগ করেন।
১১ অক্টোবর ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন
আরও হাজার ফ্লোটিলা যাওয়া দরকার, দেশে ফিরে বললেন শহিদুল আলম
আলোকচিত্রী শহিদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল হয়ে দেশে ফিরেছেন। আজ শনিবার ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
১১ অক্টোবর ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্কের পথে শহিদুল আলম: প্রেস উইং
ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ইস্তাম্বুলে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
১০ অক্টোবর ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
গাজায় ২ বছর যুদ্ধ করে যা অর্জন করল ইসরায়েল
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছিলেন, দুইটি লক্ষ্য নিয়ে তিনি যুদ্ধে নেমেছেন। এক, সব জিম্মিকে মুক্ত করবেন এবং দুই, হামাসকে নিশ্চিহ্ন করবেন।
১০ অক্টোবর ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
যে কারণে ইসরায়েলে ২০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ইসরায়েলের সরকার মন্ত্রিসভার ভোটের পর গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি-সংক্রান্ত চুক্তিতে অনুমোদন করেছে। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় মাত্র।
১০ অক্টোবর ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন
২ বছরে ইসরায়েলকে ৩৩ বিলিয়ন ডলার সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সরাসরি ২১ দশমিক ৭ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে। ইয়েমেন, ইরান ও অন্যান্য আঞ্চলিক হুমকি মোকাবিলায় আরও ৯ দশমিক ৬৫ বিলিয়ন ডলার থেকে ১২ দশমিক শূন্য ৭ বিলিয়ন ডলার দেওয়া হয়।
১০ অক্টোবর ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে অনুমোদন দিল ইসরায়েল
এই চুক্তির প্রথম ধাপে থাকছে, হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি। হামাস বাকি জিম্মিদের মুক্তি দেবে। বিপরীতে ইসরায়েল শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। ইসরায়েল গাজার কিছু অংশ থেকে সেনা প্রত্যাহার শুরু করবে এবং প্রতিদিন শত শত ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করবে।
১০ অক্টোবর ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্তির চেষ্টা করছে সরকার
তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে আজই তাকে বিশেষ বিমান যোগে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা আছে। যদিও এ ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি।
১০ অক্টোবর ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
যুদ্ধ শেষ হলে গাজার ভবিষ্যৎ কেমন হবে?
গাজার ফিলিস্তিনিরা স্থায়ী যুদ্ধবিরতির আশায় রয়েছেন। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও তারা নিজেদের শহর, গ্রাম পুনর্গঠনের দীর্ঘ ও জটিল পথেই থাকবেন। আর তাদের স্বাভাবিক জীবনে ফেরাও হবে কষ্টকর।
৯ অক্টোবর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
হামাস-ইসরায়েলের চুক্তি নিয়ে প্রধান প্রশ্নগুলো কী, ঝুঁকি কোথায়?
ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন করা আরব দেশগুলো বলছে, শেষ পর্যন্ত একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রে পৌঁছাতে হবে। নেতানিয়াহু বলছেন, এটি কখনোই হবে না।
৯ অক্টোবর ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে সম্মত হামাস-ইসরায়েল: ট্রাম্প
কাতার, তুরস্ক, মিশর ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তারা বুধবার লোহিত সাগরের উপকূলে অবস্থিত মিসরের শর্ম আল-শেখ রিসোর্টে তৃতীয় দিনের মতো আলোচনায় বসেন।
৯ অক্টোবর ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
শহিদুল আলমকে ফেরানোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান ফখরুলের
বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৮ অক্টোবর ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন
যে হামলায় বদলে গেছে মধ্যপ্রাচ্যের সমীকরণ
আজকের আলোচনা একটি হামলার ঘটনাকে নিয়ে; যে হামলায় বদলে গেছে মধ্যপ্রাচ্যের সমীকরণ। হামলাটি চালিয়েছিল ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ও এর সহযোগীরা। আজ থেকে ঠিক দুই বছর আগে।
৮ অক্টোবর ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
আমাকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে: শহিদুল আলম
বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম এক ভিডিওবার্তায় দাবি করেছেন, তাকে জাহাজ থেকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।
৮ অক্টোবর ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
যুদ্ধ শেষ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা চায় হামাস
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মিসরের শারম আল-শেখ শহরে দ্বিতীয় দিনের আলোচনার শেষে এই তথ্য জানা যায়।
৮ অক্টোবর ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন
গাজায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞ দেখে ইতালি কোচের ‘হৃদয় ভেঙে গেছে’
আগামী সপ্তাহে ২০২৬ বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে দুটি ম্যাচ খেলবে ইতালি জাতীয় ফুটবল দল। তবে সবার দৃষ্টি থাকবে ১৫ অক্টোবর অনুষ্ঠেয় ইসরায়েলের বিপক্ষে ম্যাচটির দিকে।
৭ অক্টোবর ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
ইসরায়েল ১২০০, ফিলিস্তিন ৬৭০০০
প্রতিশোধের নেশায় মত্ত ইসরায়েলিদের আবেগকে কাজে লাগিয়ে এক ভয়াবহতম আগ্রাসন শুরু করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরের দুই বছরে ইসরায়েলি সেনাদের নিরবচ্ছিন্ন, নির্মম ও নির্দয় হামলায় একে একে ঝরেছে ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনির প্রাণ।
৭ অক্টোবর ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
এবার নেতানিয়াহুর ‘নেতানিয়াহু’ কে হবেন?
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের রক্তক্ষয়ী হামলার পর গাজাকে আক্ষরিক অর্থে মাটির সঙ্গে মিশিয়ে দেন নেতানিয়াহু। গত দুই বছর ধরে সেখান চালিয়ে যাচ্ছেন নিকৃষ্টতম গণহত্যা। বেঁচে থাকা মানুষদের ওপর চাপিয়ে দিয়েছেন দুর্ভিক্ষ। তাতেও থামতে রাজি নন তিনি। যুদ্ধাপরাধীর সমন নিয়ে ঘুরছেন, তবুও গাজা যুদ্ধ চালিয়ে যেতে অনড় তিনি।
৭ অক্টোবর ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন
ফিলিস্তিনি সংগ্রামের অনন্য দর্শন ‘সুমুদ’
ইসরায়েলের অবরোধ ভেঙে সাগরপথে গাজায় ত্রাণ পৌঁছানোর প্রচেষ্টা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ গত সপ্তাহে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে ছিল। বহরের ত্রাণবাহী জাহাজগুলো আটকে দিয়ে দেশটি আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে।
৬ অক্টোবর ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
গাজার যুদ্ধবিরতির আলোচনা ‘কয়েক দিন’ চলতে পারে
গাজার সামরিক অভিযান বন্ধের পরিকল্পনায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সায় দিয়েছেন কী না, এ প্রশ্নের জবাবে ট্রাম্প ছোট করে উত্তর দেন, ‘হ্যাঁ’।
৫ অক্টোবর ২০২৫, ০৫:১২ অপরাহ্ন