কলকাতা

কলকাতা আমার দ্বিতীয় বাড়ি: ফেরদৌস

দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেতা ফেরদৌস। তবে, নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ দিন কলকাতার সিনেমা অভিনয় করা হয়নি তার। তবে, ৪ বছর পর আবার কলকাতার সিনেমায় দেখা যাবে তাকে। এ মাসেই কলকাতা যাচ্ছেন ফেরদৌস।
১৮ নভেম্বর ২০২২, ০৩:৩৬ অপরাহ্ন

নেগেটিভ চরিত্র অনেক উপভোগ করছি: মিথিলা

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। ২ বাংলার সিনেমাতে অভিনয় করছেন এই অভিনেত্রী। বর্তমানে চট্টগ্রামে নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন মিথিলা। সম্প্রতি কাজলরেখা সিনেমার শুটিং শেষ করেছেন। কলকাতায় মুক্তির অপেক্ষায় আছে আরেকটি সিনেমা ‘নীতিশাস্ত্র’।
৩১ অক্টোবর ২০২২, ০১:০৪ অপরাহ্ন

কলকাতা মাতাচ্ছে চঞ্চলের ‘হাওয়া’

অভিনয় দক্ষতা দিয়ে অনেক আগেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন চঞ্চল চৌধুরী। সর্বশেষ তার অভিনীত ‘হাওয়া’ সিনেমাটি দেশ-বিদেশে দারুণ সাড়া ফেলে। এরই ধারাবাহিকতায় এবার কলকাতা মাতাচ্ছে ‘হাওয়া’।
৩০ অক্টোবর ২০২২, ১১:১৫ পূর্বাহ্ন

মৃত্যুর আগে কলকাতায় কিশোর কুমার বলেছিলেন, 'হয়তো এটাই শেষ আসা’

মৃত্যুর ৩ মাস আগে কলকাতায় গাইতে গিয়ে কিশোর কুমার বলেছিলেন, 'হয়তো কলকাতায় এটাই আমার শেষ আসা।' ওই অনুষ্ঠানেই 'ওপারের ডাক যদি আসে, শেষ খেয়া হয় পাড়ি দিতে' গানটি গাওয়ার সময় বেদনা ঝরেছিল কিশোর কুমারের কণ্ঠে। অনুষ্ঠানের শেষ গান হিসেবে গেয়েছিলেন 'আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও'।
১৩ অক্টোবর ২০২২, ১১:৩৫ পূর্বাহ্ন

‘প্লিজ, ওই বিষয়ে কিছু বলতে চাই না’

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমা ‘ঈশা খাঁ’ মুক্তি পেয়েছে চলতি সপ্তাহে। বর্তমানে তিনি পূজার ছুটি কাটাতে ছেলে জয়কে নিয়ে কলকাতায় আছেন। এ দিকে, ঢালিউডের এক আলোচিত ঘটনায় তার নামও এসেছে জোরেশোরে।
৩ অক্টোবর ২০২২, ০৫:০৬ পূর্বাহ্ন

‘কলকাতার সবাই আমাকে ভীষণ আপন করে নিয়েছেন’

জয়া আহসান বাংলাদেশ ও ভারতের নন্দিত অভিনয়শিল্পী। ২ বাংলায় সমানতালে সিনেমা করে যাচ্ছেন তিনি। পূজার ছুটি কাটাতে তিনি এখন কলকাতায় আছেন।
২ অক্টোবর ২০২২, ০৬:২৪ পূর্বাহ্ন

জীবনের ছন্দ কোথায় 

গুন্টার গ্রাসের একটা চমৎকার বই আছে : ‘শো ইওর টাং’ (‘জিভ কাটো লজ্জায়’)। এক বছর কলকাতায় থাকবেন বলে সস্ত্রীক তিনি চলে এসেছিলেন জার্মানি থেকে, কিন্তু সম্ভবত মাস চারেকের মধ্যেই হাঁপিয়ে উঠেছিলেন, ফিরে গিয়েছিলেন নিজ দেশে। এই বই তার কলকাতা-যাপনের অপূর্ব বর্ণনা। তখনও নোবেল পুরস্কার পাননি তিনি, তবু বিশ্ববিখ্যাত লেখক। কলকাতায় থাকার জন্য এবং এই শহরবাসীর জীবন দেখার জন্য তার কৌতূহল এবং আগ্রহ ছিল নিশ্চয়ই, কিন্তু সত্যিই তার সস্ত্রীক চলে আসার ব্যাপারটা নিশ্চয়ই আমাদেরকেও কৌতূহলী করে তোলে। কী দেখতে চেয়েছিলেন তিনি আর কী-ইবা দেখেছেন? 
১ অক্টোবর ২০২২, ০৭:৪৪ পূর্বাহ্ন

কলকাতার যেখানে গিয়েছি অভিনয়ের প্রশংসা পেয়েছি: চঞ্চল

ওয়েব ফিল্ম, সিনেমা এবং নাটক- ৩ মাধ্যমেই দারুণ সময় যাচ্ছে অভিনেতা চঞ্চল চৌধুরীর। তার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘হাওয়া’ যাচ্ছে অস্কারে। এদিকে হইচই প্ল্যাটফর্মরে একটি অনুষ্ঠানের জন্য কলকাতা ঘুরে এসেছেন তিনি।
২৬ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৬ অপরাহ্ন

প্রতিবন্ধী ক্রিকেটারদের কলকাতা জয়ের প্রত্যয়

শারীরিক অক্ষমতা তাদের দমিয়ে রাখতে পারেনি। মনের অদম্য শক্তিতে তারা জয় করেছেন সব সীমাবদ্ধতা। এবার সেই জয়ের অনুপ্রেরণায় তারা নিজেদের তৈরি করছেন কলকাতায় অনুষ্ঠেয় শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের একটি টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য।
২৫ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৮ পূর্বাহ্ন

ইউএস-বাংলার ঢাকা-ব্যাংকক ও চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট শুরু

প্রায় আড়াই বছর পর ঢাকা থেকে ব্যাংকক ও চট্টগ্রাম থেকে কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
১ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫০ পূর্বাহ্ন

৭৬ বছর পর ভিটেমাটি খুঁজে পেলেন গায়ত্রী কুণ্ডু

পরিবারের সঙ্গে যখন স্বদেশ ছেড়ে কলকাতায় চলে যান তখন গায়ত্রী কুণ্ডুর বয়স ৪ বা ৫ বছর। ৭৬ বছর পর তিনি ঢাকায় এলেন তার শৈশবের ভিটেমাটির খোঁজে।
২৯ আগস্ট ২০২২, ০২:৪৫ পূর্বাহ্ন

কলকাতার ফুচকার প্রেমে পড়েছি: অপু বিশ্বাস

বাংলাদেশের দর্শকপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটি আগামী ১৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে। সিনেমার প্রচারণার জন্য অপু বিশ্বাস বর্তমানে কলকাতায় আছেন।
২৪ আগস্ট ২০২২, ১২:২৭ অপরাহ্ন

কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে ড্রোন উড়িয়ে গ্রেপ্তার ২ বাংলাদেশি

বিনা অনুমতিতে ড্রোন ওড়ানোর অভিযোগে ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বর থেকে ২ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।
১২ আগস্ট ২০২২, ০৬:০০ পূর্বাহ্ন

বুম্বাদা আম্মুর ভীষণ পছন্দের মানুষ: সিয়াম

কলকাতার সিনেমায় অভিনয় কর‍তে যাচ্ছেন সিয়াম আহমেদ। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমায় তার সঙ্গে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী ও আয়ুষী তালুকদার। এই সিনেমার কিছু কাজের জন্য সম্প্রতি কলকাতায় তাদের সঙ্গে দেখা হয়েছে সিয়াম আহমেদের। 
৩ আগস্ট ২০২২, ০৭:৪০ অপরাহ্ন

বিমানের দাবি নাকচ করে দিলো কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ

কারিগরি ত্রুটির জন্য বিমানের একটি ফ্লাইট গত ১৮ জুলাই কলকাতা বিমানবন্দরে ৪ ঘণ্টা আটকে ছিল। বিমানের দাবি, কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের উড়োজাহাজ থেকে বের হওয়ার অনুমতি দেয়নি। তবে, সেই দাবি নাকচ করেছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।
২৫ জুলাই ২০২২, ০৬:০৫ পূর্বাহ্ন

কলকাতায় উড়োজাহাজের ভেতরে আটকে থাকা দুর্বিষহ ৪ ঘণ্টা

কলকাতা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা পৌঁছাতে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন দেড় শতাধিক যাত্রী। ৪৫ মিনিটের যাত্রা তাদের শেষ হয়েছে ৬ ঘণ্টায়। ইমিগ্রেশন ছাড়াও এই সময়ের পরে তাদের আরও এক ঘণ্টা লেগেছে লাগেজ পেতে।
১৯ জুলাই ২০২২, ০২:০২ অপরাহ্ন

কলকাতায় উড়োজাহাজে আটকে থাকা যাত্রীরা দেশে ফিরেছেন মাঝরাতে

প্রায় ৪ ঘণ্টা দেড় শতাধিক যাত্রীর অবর্ণনীয় ভোগান্তির পর অবশেষে কলকাতা থেকে ছেড়ে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী ফ্লাইট।
১৯ জুলাই ২০২২, ০৬:১১ পূর্বাহ্ন

কলকাতায় ফ্লাইটের ভেতর ৩ ঘণ্টা আটকা বিমানের যাত্রীরা

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৩ ঘণ্টা ধরে আটকে আছেন প্রায় ১৫০ জন যাত্রী। এ সময়ের মধ্যে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামতে দেওয়া হয়নি বলে জানা গেছে।
১৮ জুলাই ২০২২, ০৭:৪৪ অপরাহ্ন

প্রসেনজিতের সঙ্গে প্রথমবার সিয়াম

কলকাতার সিনেমায় প্রথমবারের মত অভিনয় করবেন বাংলাদেশের সিয়াম আহমেদ। সিনেমার নাম এখনো ঠিক হয়নি। সায়ন্তন ঘোষাল পরিচালিত সিনেমায় প্রধান ভূমিকায় থাকছেন প্রসেনজিৎ, শ্রাবন্তী ও আয়ুষী। পারিবারিক গল্পের এই সিনেমায় সিয়াম আহমদের বিপরীতে থাকছেন আয়ুষী।
৪ জুলাই ২০২২, ০৫:৫১ পূর্বাহ্ন

বরিশালে মিমি চক্রবর্তী

কলকাতার নায়িকা ও ভারতের লোকসভার সদস্য মিমি চক্রবর্তী বাংলাদেশে এসেছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় নেমে তিনি বরিশালে গেছেন।
১৬ জুন ২০২২, ০২:৪৫ অপরাহ্ন