কল এ ফ্রেন্ড ডে
আজ বন্ধুকে কল করার দিন
বন্ধুত্ব হলো নির্ভরতার সম্পর্ক, আত্মিক সম্পর্ক। এই সম্পর্ক কখনো অম্ল, কখনো মধুর। বর্তমানে আমরা বন্ধুদের সঙ্গে চ্যাট করি, এসএমএস আদান-প্রদান করি। কিন্তু, চ্যাট বা এসএমএসে তো কণ্ঠ শোনা যায় না! আর প্রিয় বন্ধুটির কণ্ঠ না শুনলে কীভাবে হবে? তাই প্রিয় বন্ধুটিকে কল করুন। কারণ, আজ বন্ধুকে কল করার দিন ‘কল এ ফ্রেন্ড ডে’।
২৮ ডিসেম্বর ২০২২, ০৩:০০ পূর্বাহ্ন