খালেদা জিয়া

দিনাজপুরে কেমন কেটেছে খালেদা জিয়ার শৈশব, এলাকাবাসীর স্মৃতিচারণ

দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা ইয়াসমিন জানান, মিশনারি স্কুলের পর খালেদা জিয়া এই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে ভর্তি হন এবং এখান থেকেই ম্যাট্রিকুলেশন পরীক্ষায় অংশ নেন।
৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা আজ বুধবার বাদ জোহর দুপুর ২টার দিকে মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হবে।
৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন

পতাকা মোড়ানো গাড়িতে গুলশানে খালেদা জিয়ার মরদেহ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ আজ বুধবার শেষবারের মতো গুলশানে তার পুত্র তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়েছে।
৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন

খালেদা জিয়ার মৃত্যুতে আজ থেকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে সারা দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে। আজ ৩১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই শোক চলবে আগামী ২ জানুয়ারি শুক্রবার পর্যন্ত।
৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন

বেদনাবিধুর এই মুহূর্তে আমাদের উচিত জাতি গঠনে ঐক্যবদ্ধ হওয়া

সম্ভবত এই মুহূর্তে সবচেয়ে উপযুক্ত হবে কিছু উদ্ধৃতি স্মরণ করা—‘চোখের আড়াল হলেও রয়ে যাবেন মননে’, ‘অধ্যায় শেষ হয়, চলতে থাকে গল্প’, ‘নেতা বিদায় নেন, কিন্তু থেকে যায় আদর্শ’। হ্যাঁ, তিনি আমাদের মননে থাকবেন, প্রয়াণের পরও শেষ হবে না তার গল্প এবং তিনি চলে গেলেও কেবল টিকেই থাকবে না, বরং নতুন করে জাগ্রত হবে গণতন্ত্রের আদর্শ।
৩১ ডিসেম্বর ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন

মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠানের প্রস্তুতি

বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। 
৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন

খালেদা জিয়ার জানাজা ও রাষ্ট্রীয় শোক পালনে ডিএমপির যে নির্দেশনা

শোকের সময় ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো নিষিদ্ধ।
৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন

খালেদা জিয়ার মৃত্যুতে তারকাদের শোক

শোবিজ অঙ্গনের তারকারা ফেসবুকে স্মরণ ও শোকবার্তায় তাকে বিদায় জানাচ্ছেন।
৩০ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ অপরাহ্ন

৪৬ বিসিএসের বুধ-বৃহস্পতিবারের ভাইভা স্থগিত

স্থগিত মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে...
৩০ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ অপরাহ্ন

খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজ মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তিনি মারা যান।
৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন

খালেদা জিয়ার জানাজা কাল দুপুরে সংসদের দক্ষিণ প্লাজায়, সমাহিত হবেন জিয়াউর রহমানের পাশে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে তাকে দাফন করা হবে।
৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ ছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে।
৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন

খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে পথ দেখিয়েছে: প্রধান উপদেষ্টা

স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা যুগিয়েছে। 
৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন

আধিপত্যবাদবিরোধী আন্দোলনে খালেদা জিয়ার অবদান জাতি স্মরণ রাখবে: জামায়াত আমির

আজ মঙ্গলবার এক শোকবার্তায় তিনি বলেন, আধিপত্যবাদরিরোধী আন্দোলন-সংগ্রামে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন

খালেদা জিয়ার আপসহীন ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: রাষ্ট্রপতি

আজ মঙ্গলবার এক শোকবার্তায় তিনি বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন

বিদেশি গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর খবর

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিদেশি বিভিন্ন গণমাধ্যম।
৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন

খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদি ও শাহবাজ শরিফের শোক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ মঙ্গলবার পৃথক বার্তায় তারা শোক জানান।
৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন

উত্থান, সংকট ও অবিচল নেতৃত্ব: এক আপসহীন অধ্যায়

প্রকৃত নেতৃত্ব ভয় বা বলপ্রয়োগে গড়ে ওঠে না, বরং মানুষের প্রতি বিশ্বাসে গড়ে ওঠে। যখন আপনি তাদের শক্তি, স্বপ্ন ও মর্যাদায় বিশ্বাস রাখেন, তখন তারাও আপনাকে বিশ্বাস করে। এটাই একজন অসাধারণ নেতাকে আলাদা করে তোলে।
৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের শোক, কার্যালয়ে উড়বে কালো পতাকা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন

খালেদা জিয়া কখনো নির্বাচনে হারেননি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনী ইতিহাসে একটি শব্দ কখনোই জায়গা পায়নি—সেটা হলো ‘পরাজয়’।
৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন