গাজীপুর

পদযাত্রা থেকে ‘বিএনপি কর্মীর’ পিস্তল উঁচিয়ে হুমকির অভিযোগ আ. লীগের

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারে বিএনপির পদযাত্রায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা এবং আওয়ামী লীগ কার্যালয়ে বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে।
১১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩০ অপরাহ্ন

খাদ্যে বিষক্রিয়ায় ২ বোনের মৃত্যুর অভিযোগ

গাজীপুরে খাদ্যে বিষক্রিয়ায় ২ শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে আরেক শিশু হাসপাতালে চিকিৎসাধীন।
২৯ জানুয়ারি ২০২৩, ১২:০৯ অপরাহ্ন

গাজীপুরে পদবঞ্চিতদের হামলায় ছাত্রদলের নবগঠিত কমিটির অনুষ্ঠান পণ্ড

গাজীপুরে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের হামলায় পণ্ড হয়ে গেছে মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান।
২৭ জানুয়ারি ২০২৩, ০৬:৩০ অপরাহ্ন

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ পোশাক শ্রমিকের মৃত্যু

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে টঙ্গী-ভৈরব রেল সড়কের পূবাইলের বসুগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৬ জানুয়ারি ২০২৩, ১১:০৮ পূর্বাহ্ন

কালিয়াকৈরে ট্রাকচাপায় নিরাপত্তা কর্মী নিহত, ট্রাকে আগুন, মহাসড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈরের উপজেলার চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্স পোশাক কারখানার নিরাপত্তা কর্মী ট্রাকচাপায় নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। এসময় তারা ওই ট্রাকে আগুন ধরিয়ে দেন এবং ৩০-৪০টি যানবাহন ভাঙচুর করেন।
২২ জানুয়ারি ২০২৩, ০৫:৫৫ পূর্বাহ্ন

গাজীপুরে রবিউলের মৃত্যু: বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ অভিযুক্ত ৬০০

গাজীপুরে সুতা ব্যবসায়ী রবিউল ইসলামের মৃত্যুর ঘটনায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ ৬০০ জনকে অভিযুক্ত করে পৃথক দুটি মামলা করা হয়েছে।
২১ জানুয়ারি ২০২৩, ০৪:২৪ অপরাহ্ন

গাজীপুরে রবিউলের মৃত্যু: ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে ২ মামলা

গাজীপুরে ব্যবসায়ী রবিউলের মৃত্যুকে কেন্দ্র করে গত বুধবার পুলিশ বক্সে হামলা-ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় নগরীর বাসন থানায় পৃথক দুটি মামলা করেছে পুলিশ।
২০ জানুয়ারি ২০২৩, ০২:২৪ অপরাহ্ন

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ কলেজ শিক্ষার্থীসহ নিহত ৩

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ কলেজ শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় কালিয়াকৈরের মেদীআশুলাই এলাকায় ট্রাক চাপায় একজন দিনমজুর এবং সকাল সাড়ে ৯টায় শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী (পাগলা) ব্রিজে ২ কলেজি শিক্ষার্থী নিহত হন।
২০ জানুয়ারি ২০২৩, ০৯:১১ পূর্বাহ্ন

গাজীপুরে রবিউলের সড়ক দুর্ঘটনার বিষয়ে জানে না কেউ

গাজীপুরের বাসন থানার কাছে ভোগড়া বাইপাস এলকায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী রবিউল আহত হলে হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানিয়েছে পুলিশ। 
১৯ জানুয়ারি ২০২৩, ০৩:৩৯ অপরাহ্ন

প্রাথমিক আম বয়ানে শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

প্রাথমিক আম বয়ানের মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের মূল অংশ। এতে যোগ দিতে গতকাল বুধবার বিকেল থেকেই মানুষ ইজতেমা মাঠে আসা শুরু করেছে। বাস, ট্রাক, পিক-আপ ভ্যানে করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে তারা।
১৯ জানুয়ারি ২০২৩, ১১:১৫ পূর্বাহ্ন

হেফাজতে মৃত্যুর অভিযোগে বিক্ষোভ-ভাঙচুর, পুলিশ বলছে গাড়ি চাপায় নিহত

পুলিশি হেফাজতে আত্মীয় মারা যাওয়ার অভিযোগে গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগড়া বাইপাস সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে মৃতের স্বজনেরা।
১৮ জানুয়ারি ২০২৩, ০৭:০৩ পূর্বাহ্ন

শুরুর ২ দিন আগেই পূর্ণ ইজতেমা ময়দান

শুক্রবার থেকে বিশ্ব ইজতেমার মূল পর্ব শুরু হওয়ার কথা থাকলেও বুধবার থেকেই  হাজার হাজার মানুষ গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে অবস্থান নিয়েছেন। করোনার কারণে গত ২ বছর ইজতেমা অনুষ্ঠিত না হওয়ায় সবাই মাঠে এসে উপস্থিত হচ্ছেন এবার আগেভাগেই।
১১ জানুয়ারি ২০২৩, ০৭:১৪ অপরাহ্ন

হাতকড়া-ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজা পড়ানো বিএনপি নেতার জামিনে মুক্তি

গাজীপুরের কালিয়াকৈরে হাতকড়া ও ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজা নামাজ পড়ানো বিএনপি নেতা আলী আজম জামিনে মুক্তি পেয়েছেন।
১১ জানুয়ারি ২০২৩, ০৫:৫৫ অপরাহ্ন

গাজীপুরে সড়ক দুর্ঘটনা: ২০ গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ, যান চলাচল বন্ধ

গাজীপুর মহানগরীর গাছা থানার হারিকেন এলাকায় সড়ক দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 
১০ জানুয়ারি ২০২৩, ০৩:১৭ অপরাহ্ন

তালাবদ্ধ ঘর থেকে শিশুপুত্রসহ মায়ের মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে শিশু সন্তানসহ এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৭ জানুয়ারি ২০২৩, ০২:৫৩ অপরাহ্ন

চলছে বিশ্ব ইজতেমার শেষ মুহূর্তের প্রস্তুতি, জেনে নিন জেলাভিত্তিক খিত্তার তালিকা

গাজীপুরে টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী ১৩ জানুয়ারি থেকে ৫৬তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমাকে সফল করতে চলছে প্রস্তুতির কাজ। ইতোমধ্যে জেলাভিত্তিক খিত্তার তালিকাও সম্পন্ন হয়েছে এবং ময়দানের ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। 
৬ জানুয়ারি ২০২৩, ১২:০২ অপরাহ্ন

কাশিমপুর কারাগারে প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলার আসামির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে (পার্ট-২) বন্দি আব্দুল হোসেন খোকন (৫৫) নামের এক হরকাতুল জিহাদ (হুজি) সদস্যের মৃত্যু হয়েছে।
৬ জানুয়ারি ২০২৩, ০৬:৩৮ পূর্বাহ্ন

গাজীপুরে গোয়ালঘর থেকে ৯ দুধেল গাভী চুরি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক ব্যক্তির গোয়ালঘরে থাকা ৯টি দুধেল গাভীর সবগুলো চুরি হয়ে গেছে।
৫ জানুয়ারি ২০২৩, ০৮:৫৫ পূর্বাহ্ন

গাজীপুরে প্রাইভেট কার চাপায় ছাত্রলীগ কর্মী নিহত

গাজীপুরের শ্রীপুরে প্রাইভেট কার চাপায় মেহেদী হাসান রাহাত (২০) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাইদুর রহমান নামের আরেক ছাত্রলীগ কর্মী।
৪ জানুয়ারি ২০২৩, ০৮:৩০ অপরাহ্ন

গাজীপুরে মার্কেটে আগুন: উদ্ধারের নামে লুটপাটের অভিযোগ ব্যবসায়ীদের

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হাজী আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ব্যবসায়ী অভিযোগ করেছেন, উদ্ধার কাজে অংশ নেওয়া অনেকে উদ্ধারের নামে 'লুটপাট' করেছে।
২৬ ডিসেম্বর ২০২২, ০৬:৫৮ পূর্বাহ্ন