গুলিস্তান বিস্ফোরণ

ঢাকায় ভবনের স্ট্রাকচারাল ডিজাইন অনুমোদন দেয় কে

ঢাকায় ভবন নির্মাণের অনুমোদন দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক। অথচ অনুমোদনের সময় ভবনের স্ট্রাকচারাল ডিজাইন জমা দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ ভবনের কাঠামোগত সক্ষমতা নির্ভর করছে শুধুই ভবন মালিকের নিয়োগ করা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের দেওয়া নকশার ওপর।
১০ মার্চ ২০২৩, ০৭:৫৪ পূর্বাহ্ন

আহতদের দীর্ঘমেয়াদি চিকিৎসা দরকার: ঢামেক পরিচালক

গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবন বিস্ফোরণে আহতদের দীর্ঘ মেয়াদী চিকিৎসা দরকার বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।
৯ মার্চ ২০২৩, ০৫:৫০ পূর্বাহ্ন

৭ দিনের মধ্যে ঢাকার সব ভবন সার্ভে করে সতর্কতা নোটিশ দেবে রাজউক

ঢাকার প্রতিটি ভবন সার্ভে করে বেজমেন্টে কোনো দোকান বা রেস্টুরেন্ট থাকলে ভবন মালিককে প্রাথমিক সতর্কতা নোটিশ দেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
৯ মার্চ ২০২৩, ০৪:৪১ পূর্বাহ্ন

নিখোঁজ মেহেদী হাসানের সন্ধানে উদ্ধার অভিযান

ঢাকার গুলিস্তানের সিদ্দিকবাজারের একটি ভবন বিস্ফোরনের ঘটনায় নিখোঁজ ব্যবসায়ী মেহেদী হাসান স্বপনের সন্ধানে অভিযান চলছে৷
৯ মার্চ ২০২৩, ০৩:৫৮ পূর্বাহ্ন

তৃতীয় দিনের উদ্ধার কাজ চলছে

ঢাকার গুলিস্তানের সিদ্দিকবাজারের বিস্ফোরিত ভবনটিতে তৃতীয় দিনের মতো উদ্ধারকাজ চলছে৷
৯ মার্চ ২০২৩, ০৩:২৬ পূর্বাহ্ন

বিধ্বস্ত ভবনের ২৪ কলামের ৯টি ক্ষতিগ্রস্ত

গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের ২৪ কলামের মধ্যে ৯টি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন রাউউকের তদন্ত কমিটির আহ্বায়ক মেজর শামসুদ্দিন আহমেদ চৌধুরী।
৮ মার্চ ২০২৩, ০৪:৪৩ অপরাহ্ন

ভবন মালিককে জিজ্ঞাসাবাদ চলছে: ডিবি প্রধান

রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে বিস্ফোরণের পর ধসে পড়া ভবনটির মালিককে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৮ মার্চ ২০২৩, ০৪:১৫ অপরাহ্ন

আজকের মতো উদ্ধার অভিযান স্থগিত, শুরু হবে সকালে: ফায়ার সার্ভিস

গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধার অভিযান আজকের মতো স্থগিত করা হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে উদ্ধারকাজ স্থগিতের কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক দীনমণি শর্মা।
৮ মার্চ ২০২৩, ০৩:৩১ অপরাহ্ন

ঢামেক র‍্যাপিড রেসপন্স টিম সফলভাবে জরুরি পরিস্থিতি মোকাবিলা করেছে: পরিচালক

৫০ সদস্যের দলটিতে রয়েছে ডাক্তার, নার্স ও ওয়ার্ড বয়। যেকোনো দুর্যোগ পরিস্থিতির মোকাবিলার জন্য এ দলটি গঠন করা হয়।
৮ মার্চ ২০২৩, ০৯:৪৪ পূর্বাহ্ন

আমাদের ধারণা গ্যাস থেকে বিস্ফোরণ হয়নি: তিতাস পরিচালক

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণ গ্যাসের কারণে হয়নি বলে মনে করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
৮ মার্চ ২০২৩, ০৯:৩৯ পূর্বাহ্ন

ছাড়পত্রের জন্য থেমে আছে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান

ঢাকার গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিতে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দিতে গঠিত জাতীয় কমিটি এখনো ঘটনাস্থলে পৌঁছেনি।
৮ মার্চ ২০২৩, ০৫:১২ পূর্বাহ্ন

নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর, ঢামেকে চিকিৎসাধীন অন্তত ২০

ঢাকার গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণে নিহত ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে৷
৮ মার্চ ২০২৩, ০৪:২৪ পূর্বাহ্ন

‘বন্ধুকে পাইনি, মোবাইলটা পেয়েছি’

ঢাকার গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ স্বজনদের অপেক্ষায় ভিড় করে আছেন তাদের পরিবার ও বন্ধুরা।
৮ মার্চ ২০২৩, ০৪:০২ পূর্বাহ্ন

ছবিতে গুলিস্তানে বিস্ফোরণ পরবর্তী অবস্থা

রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০০ জন।
৭ মার্চ ২০২৩, ০৭:২৫ অপরাহ্ন

নিহতদের মরদেহ হস্তান্তর চলছে

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণে নিহতের মরদেহ হস্তান্তর কার্যক্রম শুরু হয়েছে।
৭ মার্চ ২০২৩, ০৭:১২ অপরাহ্ন

রক্তক্ষরণে বেশি মৃত্যু, হাসপাতালে পূর্ণ প্রস্তুতি রেখেছি: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণে মৃত্যুর কারণ অতিরিক্ত রক্তক্ষরণ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।
৭ মার্চ ২০২৩, ০৩:২৮ অপরাহ্ন

‘ভাইরে ফিরায়ে আনেন, মা ইফতারের জন্য অপেক্ষা করছেন’

নিহত ভাইয়ের জন্য হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন বোন
৭ মার্চ ২০২৩, ০২:৩০ অপরাহ্ন

নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত হচ্ছে: ডিএমপি কমিশনার

গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণে নাশকতা নাকি দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
৭ মার্চ ২০২৩, ০২:০৯ অপরাহ্ন