চা-শ্রমিক

‘শিল্প ধ্বংসের দোহাই দিয়ে মানুষ ধ্বংস করা যাবে না’

‘চা-শ্রমিকদের দৈনিক বেতন ৩০০ টাকা করার জন্য জোর দাবি জানাচ্ছি। আমাকে পথে নামতে বাধ্য করবেন না। ভালো হবে না।’
২২ আগস্ট ২০২২, ০৭:৩৮ পূর্বাহ্ন

চা-শ্রমিকদের আন্দোলনের সমর্থনে হবিগঞ্জ থেকে ঢাকায় মিজানের পদযাত্রা

চা-শ্রমিকদের ৩০০ টাকা মজুরির দাবির সমর্থনে হবিগঞ্জের চুনারুঘাটে লস্করপুর ভ্যালির চাঁনপুর চা-বাগান থেকে ঢাকার শ্রম মন্ত্রণালয়ের উদ্দেশে পদযাত্রা শুরু করেছেন বিভিন্ন নাগরিক আন্দোলনের কর্মী জুরাইনের বাসিন্দা মিজানুর রহমান।
২২ আগস্ট ২০২২, ০৬:৩১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর প্রতি ‘আস্থা’ রেখে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত চা-শ্রমিক ইউনিয়নের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ‘আস্থা’ রেখে তার ‘আশ্বাসেই’ ধর্মঘট প্রত্যাহার করে আপাতত ১২০ টাকা মজুরিতে কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন।
২২ আগস্ট ২০২২, ০৫:৪৮ পূর্বাহ্ন

কর্মবিরতি প্রত্যাহার, ১২০ টাকা মজুরিতেই কাজে ফিরছেন চা-শ্রমিকরা

কর্মবিরতি প্রত্যাহার করে ১২০ টাকা মজুরিতেই কাজে ফিরছেন চা-শ্রমিকরা।
২২ আগস্ট ২০২২, ০৩:০০ পূর্বাহ্ন

চা-শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করুন

চা-শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ১৪৫ টাকা করার সরকারি আশ্বাসের পর গত শনিবার ট্রেড ইউনিয়ন ধর্মঘট প্রত্যাহার করে। কিন্তু, শ্রমিকদের একটি অংশ ৩০০ টাকা দৈনিক ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। আমরা চা-শ্রমিকদের এই অংশকে সমর্থন করি।
২২ আগস্ট ২০২২, ০২:১৯ পূর্বাহ্ন

চা-শ্রমিক মা ও ঢাবি শিক্ষার্থী ছেলেকে জেলা প্রশাসনের সম্মাননা

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতকোত্তর পাস করে চাকরির প্রস্তুতি নিচ্ছেন চা-শ্রমিক মায়ের সন্তান সন্তোষ রবিদাস অঞ্জন। সন্তোষের সংগ্রামী মা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের ফাড়ি কানিহাটি চা বাগানের শ্রমিক কমলি রবিদাসকে সম্মাননা দিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
২১ আগস্ট ২০২২, ০৭:২৯ অপরাহ্ন

চা বাগানে দাস প্রথা ও আমাদের দায়

ইদানিং রপ্তানি কিছুটা বাড়লেও বাংলাদেশে উৎপাদিত চায়ের প্রধান গ্রাহক স্থানীয় পর্যায়ের ভোক্তা। দেশের বাজারে যেসব উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান চা বাজারজাত করছে, তাদের নির্ধারণ করা দামেই বিনা বাক্যে তা কিনছি আমরা।
২১ আগস্ট ২০২২, ১০:০৮ পূর্বাহ্ন

চা-শ্রমিকদের প্রতি সংহতি জানিয়ে ৪৫ নাগরিকের বিবৃতি

চা-শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবির প্রতি সংহতি জানিয়ে ৪৫ নাগরিকের বিবৃতি দিয়েছেন। তারা চা-শ্রমিকদের দাবির প্রতি সম্পূর্ণ সহমত পোষণ করে তাদের ন্যায্য ও মানবিক ৩০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
২১ আগস্ট ২০২২, ০৬:২৩ পূর্বাহ্ন

আবারও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ চা-শ্রমিকদের

মজুরি বৃদ্ধির দাবিতে হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন চা-শ্রমিকরা।
২১ আগস্ট ২০২২, ০৬:০৮ পূর্বাহ্ন

৩০০ টাকা মজুরির দাবিতে চা-শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

চা-শ্রমিকদের দৈনিক মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এসেছে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল আন্দোলন চালিয়ে যাওয়ার কথা দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
২০ আগস্ট ২০২২, ০৭:৫৯ অপরাহ্ন

ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পড়াতে চা-শ্রমিক মায়ের সংগ্রাম

সুবিধাবঞ্চিত চা-শ্রমিক জনগোষ্ঠীর সন্তান সন্তোষ রবি দাস অঞ্জন স্নাতকোত্তর শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ব্যতিক্রমী এই অর্জনের পেছনে রয়েছে তার মায়ের কঠিন সংগ্রাম।
১৯ আগস্ট ২০২২, ০৫:০৬ অপরাহ্ন

‘যে মণ্ডপে পুজো হওয়ার কথা, সেখানে বসে আন্দোলন করছি’

চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের সপ্তম দিন আজ শুক্রবার। শ্রীকৃষ্ণের জন্মদিনে চা বাগানে খুশির আমেজ ছড়ানোর কথা থাকলেও, শ্রমিকদের দাবি না মানায় ম্লান হয়ে গেছে জন্মাষ্টমীর আনন্দ। 
১৯ আগস্ট ২০২২, ০২:১৭ অপরাহ্ন

‘উপযুক্ত মজুরি না পেলে সমঝোতা করব না’

দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে সারা দেশে চা-বাগানে চলমান শ্রমিক ধর্মঘটের পরিপ্রেক্ষিতে শ্রম অধিদপ্তরের আয়োজনে বাগান মালিক ও শ্রমিক-নেতাদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক শেষ হয়েছে। তবে, বৈঠকে এ বিষয়ে কোনো সমঝোতা হয়নি। ফলে চা-শ্রমিকদের ধর্মঘট অব্যাহত রয়েছে।
১৮ আগস্ট ২০২২, ০৫:১৭ পূর্বাহ্ন

ঢাবি শিক্ষার্থী ছেলের মুখে চা-শ্রমিক মায়ের করুণ গল্পগাথা

সন্তোষ রবিদাস অঞ্জন হতদরিদ্র এক চা-শ্রমিক মায়ের সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতকোত্তর পাস করে চাকরির জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। চা-বাগানে অক্লান্ত পরিশ্রম করে নামমাত্র মজুরি পান মা। সেই কষ্টার্জিত টাকায় তিলে তিলে সন্তানকে এতদূর নিয়ে এসেছেন তিনি।  
১৭ আগস্ট ২০২২, ০৩:৪৫ অপরাহ্ন

মজুরি বৃদ্ধির দাবিতে ৪ হাজার চা শ্রমিকের ২৫ কিলোমিটার পদযাত্রা

মজুরি বৃদ্ধির দাবিতে ২৫ কিলোমিটার পদযাত্রা করেছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ছয়টি চা বাগানের প্রায় ৪ হাজার শ্রমিক।
১৭ আগস্ট ২০২২, ০৩:৪০ অপরাহ্ন

চা বাগানের দাস

চা-শ্রমিকদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে রচিত হলো নিচের এই চরণগুলো।
১৭ আগস্ট ২০২২, ০৯:২৮ পূর্বাহ্ন

১৬৮ বছরেও চা-শ্রমিকের দৈনিক মজুরি ১৬৮ টাকাও হলো না

‘দেশে চা-শিল্পের ১৬৮ বছরের ইতিহাসে চা-শ্রমিকদের মজুরি ১৬৮ টাকাও হলো না। এখনো আমাদের মজুরি মাত্র ১২০ টাকা। এখন ২ কেজি চাল বা ২ হালি ডিমের সমান।’
১৭ আগস্ট ২০২২, ০৬:১০ পূর্বাহ্ন

ভুখা মিছিল: ‘ডিজিটাল বাংলাদেশে দাসত্বের জীবন চাই না’

মজুরি বাড়ানোর দাবিতে দেশের চা-বাগানগুলোতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয় গত ৭ দিন আগে থেকে। তবে পুরোদমে কর্মবিরতির আজ দ্বিতীয় দিন। এতোদিন ধরে অন্যান্য চা-বাগানে বিভিন্ন কর্মসূচি পালিত হয়ে আসলেও আজ মঙ্গলবার মৌলভীবাজারের কুলাউড়ার কালিটি চা-বাগানে ভুখা মিছিল করেছেন শ্রমিকরা।
১৬ আগস্ট ২০২২, ০৮:১৩ পূর্বাহ্ন

‘ধার-বাকি করে আর কতদিন চলতে পারব জানি না’

চা-শ্রমিক মালতি গঞ্জু। মৌলভীবাজার জেলার একটি চা বাগানে কাজ করেন এবং সেখানেই পরিবার নিয়ে বসবাস করেন। ৪৫ বছর বয়সী মালতির বাবা-মা চা-শ্রমিক ছিলেন, এখন তিনি।
১৬ আগস্ট ২০২২, ০৩:০১ পূর্বাহ্ন

‘বাবু পিঠের ঝুড়ি পেটে ঠেকছে’

সম্প্রতি ব্যক্তিগত কাজে রাজধানী ঢাকায় গিয়েছিলেন চা-শ্রমিক দয়াল অমলিক। সেখানে পরিচিত একজনকে ধূমপান করতে দেখে জানতে চাইলেন, তিনি ধূমপানের পেছনে দিনে কত টাকা ব্যয় করেন। জবাব পেলেন ২০০-৩০০ টাকা। দয়াল তাকে বললেন, ‘একজন চা-শ্রমিক প্রতিদিন ১২০ টাকা মজুরি পায়।’ তখন সেই পরিচিত ব্যক্তিটি আশ্চর্য হয়ে কিছুক্ষণ কথা বলতে পারেননি।
১৫ আগস্ট ২০২২, ০৭:০৫ অপরাহ্ন