ছাত্রলীগ

গেস্টরুমে না যাওয়ায় ঢাবি শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

পরীক্ষার প্রস্তুতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রলীগ পরিচালিত গেস্টরুমে উপস্থিত হতে পারেননি এক শিক্ষার্থী৷ সেই শিক্ষার্থীর অভিযোগ, গেস্টরুমে না যাওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ‘পলিটিক্যাল রুমে’ ডেকে নিয়ে চড়-থাপ্পড় মারেন এবং মানসিকভাবে নির্যাতন করেন।
২৫ জুলাই ২০২২, ০৯:২৭ পূর্বাহ্ন

যৌন নিপীড়নের দায়ে চবি ছাত্রলীগের আরও ৪ কর্মী বহিষ্কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) যৌন নিপীড়নের আরেক ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আরও ৪ কর্মীকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি সম্প্রতি ঘটে যাওয়া যৌন নিপীড়নের ঘটনায় শিক্ষার্থীদের দেওয়া ৪ দফা দাবিকে মেনে নিয়েছে প্রশাসন।
২৫ জুলাই ২০২২, ০৭:৩০ পূর্বাহ্ন

পুলিশ-ম্যাজিস্ট্রেটের সামনে ২ নির্বাচিত অভিভাবককে মারধর করল ছাত্রলীগ

মানিকগঞ্জের একটি উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে ২ নির্বাচিত অভিভাবক সদস্যকে মারধর করেছে ছাত্রলীগ নেতা-কর্মীরা।
২৪ জুলাই ২০২২, ০৬:০৫ অপরাহ্ন

চবিতে যৌন নিপীড়ন: ৫ ছাত্রলীগ কর্মীকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ২ শিক্ষার্থীসহ ছাত্রলীগের ৫ কর্মীকে ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় হাটহাজারী থানা পুলিশ।
২৪ জুলাই ২০২২, ০৯:১৯ পূর্বাহ্ন

চবিতে যৌন নিপীড়ন: ৫ দিন পর আবাসিক হলে অভিযান, পাওয়া যায়নি অভিযুক্তদের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (ছবি) শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় জড়িত সন্দেহভাজনদের ধরতে শনিবার ভোর রাতে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে অভিযান চালিয়েছে পুলিশ ও প্রক্টরিয়াল বডি। তবে এ সময় তারা কাউকে আটক করতে পারেননি।
২৩ জুলাই ২০২২, ০২:৫৪ পূর্বাহ্ন

প্রেমের অভিযোগে ছাত্রলীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১

নোয়াখালীর হাতিয়াতে প্রেম করার অভিযোগ তুলে এক ছাত্রলীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
১১ জুলাই ২০২২, ০৩:১৫ অপরাহ্ন

নোয়াখালীতে হাট ইজারার টাকা ভাগ নিয়ে দ্বন্দ্ব, ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পশুর হাটের ইজারার টাকা ভাগাভাগি নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন অন্তত আরও ৫ জন।
১১ জুলাই ২০২২, ০৫:৫০ পূর্বাহ্ন

পদ্মা সেতুতে নেমে নেতা-কর্মীদের নিয়ে ছাত্রলীগ সভাপতির সেলফি

গাড়ি থেকে নেমে পদ্মা সেতুর ওপর দাঁড়ানো এবং ছবি তোলা সম্পূর্ণ নিষেধ—এমন নিয়মের তোয়াক্কা না করে নেতা-কর্মীদের সঙ্গে সেতুর ওপর দাঁড়িয়ে সেলফি তুলেছেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়৷
৯ জুলাই ২০২২, ১১:৪২ পূর্বাহ্ন

নোয়াখালীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক ১

নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বেগমগঞ্জের বাংলা বাজার-গোপালপুর সড়কের মহিব উল্যাপুর ব্রিজ সংলগ্ন এলাকায় তাকে হত্যা করা হয়।
৭ জুলাই ২০২২, ১১:৫৬ পূর্বাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে আহত ৭

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সিটি মেয়র সমর্থিত ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৬ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৬ জুলাই ২০২২, ০৭:৪৭ পূর্বাহ্ন

কক্সবাজারে ছাত্রলীগ নেতা হত্যায় ২৯ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারে ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিনকে হত্যার ঘটনায় ২৯ জনকে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
৬ জুলাই ২০২২, ০৫:৪৭ পূর্বাহ্ন

কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দীনকে (২৬) কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়ায় এ ঘটনা ঘটে।
৩ জুলাই ২০২২, ০৭:৪২ অপরাহ্ন

চাঁদার দাবিতে লেগুনা ভাঙচুরের অভিযোগ ঢাবি ছাত্রলীগের বিরুদ্ধে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মুনায়েম শাহরিয়ার মুনের বিরুদ্ধে নীলক্ষেত লেগুনা মালিক সমিতির কাছে প্রতি মাসে দেড় লাখ টাকা চাঁদা দাবি ও লেগুনা ভাঙচুরের অভিযোগ উঠেছে।
১ জুলাই ২০২২, ০৪:৫৪ অপরাহ্ন

জাবি: সাংবাদিকের ফোন তল্লাশি, ছাত্রদল কর্মীকে মারধরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিকের মোবাইল ফোন তল্লাশি এবং ছাত্রদলের একজন কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।
২৮ জুন ২০২২, ০৩:৫৮ অপরাহ্ন

অপহরণ-চাঁদাবাজির মামলায় সাঁথিয়া ছাত্রলীগের সা. সম্পাদকসহ গ্রেপ্তার ৫

চাঁদাবাজি ও অপহরণের মামলায় পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
২৭ জুন ২০২২, ১২:৪৭ অপরাহ্ন

নিয়মিত ছাত্র নন, তবুও ছাত্রসংগঠনের নেতৃত্বে

দেশের ছাত্রসংগঠনগুলো শুধু নামেই ‘ছাত্রসংগঠন’ হিসেবে টিকে আছে। বাস্তবে যারা সংগঠনগুলোর নেতৃত্ব দিচ্ছেন, তাদের বেশিরভাগেরই ছাত্রত্ব শেষ। ছাত্রত্ব টিকিয়ে রাখতে শীর্ষ নেতারা বছরের পর বছর থেকে যান একই ক্লাসে, সান্ধ্য কোর্সে ভর্তি হওয়ার চেষ্টারও কমতি নেই। সংগঠনগুলোর কর্মকাণ্ডও শিক্ষার্থীবান্ধব নয়, বরং ‘লেজুরবৃত্তিক’ বলে অভিযোগ বিজ্ঞজনদের।
১৮ জুন ২০২২, ১০:৫১ পূর্বাহ্ন

কক্সবাজারে নদী দখল: ছাত্রলীগ ও যুবলীগের ১৬ নেতার বিরুদ্ধে মামলা

বাঁকখালি নদী দখলের অভিযোগে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগ সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।
১৫ জুন ২০২২, ০৩:৫২ অপরাহ্ন

ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ: ৭ দিন বন্ধ চুয়েট, ২২ দিন নয়

ছাত্রলীগের ২ পক্ষের সংঘর্ষের জেরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আজ মঙ্গলবার থেকে আগামী ৭ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
১৪ জুন ২০২২, ০১:৩২ অপরাহ্ন

পরীক্ষার হলে লাইভ: রেজাল্টে সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার, ১৪ জন ফেল

ঝিনাইদহে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা চলাকালে ফেসবুকে লাইভ করা সেই ছাত্রলীগ নেতা মনির হোসেন সুমনকে বহিষ্কৃত দেখিয়ে ফলাফল প্রকাশিত হয়েছে। 
১৩ জুন ২০২২, ০২:৪৬ অপরাহ্ন

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের সভায় ছাত্রলীগের হামলা, আহত ৬

পটুয়াখালীর বাউফল উপজেলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় হামলা চালিয়ে সভা ভণ্ডুলের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। হামলায় স্বেচ্ছাসেবক দলের অন্তত ৬ জন আহত হয়েছেন। 
১০ জুন ২০২২, ১১:৫৮ পূর্বাহ্ন