জাতীয় নির্বাচন
আওয়ামী লীগ-বিএনপির নজর মিত্রদের দিকে
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সমমনা রাজনৈতিক দলগুলোকে নিজেদের দিকে টানার চেষ্টা করছে।
৩ অক্টোবর ২০২২, ১০:৩৩ পূর্বাহ্ন
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে নজর রাখছে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত
বর্তমানে বিশ্বের ৫টি বৃহত্তম অর্থনীতির মধ্যে ৩টি— চীন, জাপান ও ভারত এশিয়ায়। এশিয়ান জায়ান্টদের শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিশেষ করে চীন, দ্রুত বিশ্বব্যাপী ক্ষমতার বণ্টনকে নতুন আকার দিচ্ছে। বৈশ্বিক শক্তি এশিয়ায় স্থানান্তরিত হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বের ১ নম্বর শক্তি হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র ভূ-রাজনৈতিক খেলায় যোগ দিচ্ছে, যে খেলায় বাংলাদেশও অংশ হতে পারে।
৩ অক্টোবর ২০২২, ০৫:৩৪ পূর্বাহ্ন
জাতীয় নির্বাচনে চমক আছে: ইসি রাশেদা সুলতানা
সব রাজনৈতিক দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে আগামী জাতীয় নির্বাচনে চমক আছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা।
২৯ সেপ্টেম্বর ২০২২, ১২:১৫ অপরাহ্ন
আমরা বারবার চেয়েছি বিএনপি নির্বাচনে আসুক: ওবায়দুল কাদের
টালবাহানা না করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
৫ সেপ্টেম্বর ২০২২, ১১:১৮ পূর্বাহ্ন
ইভিএমে কেন ১৫০ আসনে নির্বাচন
আগামী জাতীয় নির্বাচনে অনূর্ধ্ব ১৫০ আসনে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার করে ভোটগ্রহণ হবে বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।
২৫ আগস্ট ২০২২, ১০:০৭ পূর্বাহ্ন
জাতীয় নির্বাচনে অনূর্ধ্ব ১৫০ আসনে ইভিএমে ভোট: ইসি
আগামী জাতীয় নির্বাচনে অনূর্ধ্ব ১৫০ আসনে ইভিএম ব্যবহার করে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
২৩ আগস্ট ২০২২, ১১:১৭ পূর্বাহ্ন
সুপারিশ আমলে না নিয়ে নির্বাচন আইন সংশোধনের প্রস্তাব ইসির
নির্বাচন আইন সংশোধনের আগে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছিল নির্বাচন কমিশন (ইসি)। অথচ দলগুলোর গুরুত্বপূর্ণ সুপারিশ আমলে না নিয়েই আইনটি সংশোধনের একটি প্রস্তাবনা তৈরি করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পাঠিয়েছে ইসি।
১৯ আগস্ট ২০২২, ০২:০৭ অপরাহ্ন
সংরক্ষিত নারী আসন বিলুপ্ত চায় খেলাফত আন্দোলন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন বিলুপ্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। আজ রোববার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে খেলাফত আন্দোলন এ দাবি জানায়।
২৪ জুলাই ২০২২, ০৭:৫১ পূর্বাহ্ন
ইভিএমের পক্ষে আওয়ামী লীগ ও ৩ শরিক দল
আগামী জাতীয় সংসদ নির্বাচনের দেড় বছর আগেই ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের ৩ জোটসঙ্গী ছাড়া দেশের বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান জানান দিয়েছে।
২৯ জুন ২০২২, ১০:১২ পূর্বাহ্ন
প্রহসনের নির্বাচনে যাবে না বিএনপি: ইকবাল হাসান মাহমুদ
ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে করা ‘মকারি’র নির্বাচনে বিএনপি যাবে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু্।
২৯ জুন ২০২২, ০৯:১৯ পূর্বাহ্ন
আগামী নির্বাচনে ইভিএমের ব্যবহার বাড়াতে হবে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার বাড়ানোর পক্ষে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
২৮ জুন ২০২২, ০১:৫৫ অপরাহ্ন
ইভিএমের বিপক্ষে জাতীয় পার্টি
আসন্ন জাতীয় নির্বাচনে ইলেক্ট্রিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিপক্ষে মত দিয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।
১৯ জুন ২০২২, ১২:৪১ অপরাহ্ন
‘জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি’
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ইভিএমের ব্যবহার নিয়ে রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন মত আছে। ইভিএম মেশিনে কোনো ত্রুটি আছে কিনা সে বিষয়ে জুন মাসের মধ্যে বিশেষজ্ঞ দলের সদস্যদের দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হবে।
২০ মে ২০২২, ০৮:৩৫ পূর্বাহ্ন
ইভিএমে নির্বাচন: সরকারের প্রতি বিএনপির অবিশ্বাস আরও বাড়বে
জাতীয় নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের বিষয়ে আওয়ামী লীগের ইঙ্গিত ক্ষমতাসীন দলের প্রতি বিএনপির অবিশ্বাসকে আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
১৮ মে ২০২২, ০৫:৩৪ পূর্বাহ্ন