জাতীয় সংসদ

আদালতে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক আজ জাতীয় সংসদে জানিয়েছেন, বর্তমানে দেশের আদালতে ৪০ লাখ ৪ হাজার ৭ টি মামলা বিচারাধীন।
১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪৮ অপরাহ্ন

এরশাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও বিদ্রোহ করে নির্বাচনে অংশ নিই: মুজিবুল হক

জাতীয় পাার্টির সংসদ সদস্য ও দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু আজ জাতীয় সংসদে বলেছেন, ২০১৪ সালে রওশন এরশাদের নেতৃত্বে তিনি ও দলের কয়েকজন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে বিদ্রোহ ও বিশ্বাসঘাতকতা করে নির্বাচনে অংশ নিয়েছিলেন বলেই সেসময় দেশ সাংবিধানিক শূন্যতা থেকে রক্ষা পেয়েছিল।
৩১ জানুয়ারি ২০২৩, ০৩:০০ অপরাহ্ন

র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রাজনৈতিক বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রাজনৈতিক বিষয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। নিষেধাজ্ঞা প্রত্যাহারকে একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া উল্লেখ করে মন্ত্রী বলেছেন, শুরু থেকেই এর সমাধানের জন্য জোরালোভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে।
২৬ জানুয়ারি ২০২৩, ১১:৫৯ পূর্বাহ্ন

সরকারের ব্যর্থতা থাকলে বিরোধী দলকে খুঁজে বের করার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের ব্যর্থতা থাকলে বিরোধী দলকে তা খুঁজে বের করে দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৫ জানুয়ারি ২০২৩, ১২:৫৭ অপরাহ্ন

সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল সংসদে পাস

দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে পেনশন ব্যবস্থার আওতায় আনতে আজ জাতীয় সংসদে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল–২০২৩’ পাস হয়েছে।
২৪ জানুয়ারি ২০২৩, ০২:১২ অপরাহ্ন

বিশ্বের কোনো দেশ গ্যাস-বিদ্যুতে ভর্তুকি দেয় না: প্রধানমন্ত্রী

বিশ্বের কোন দেশ বিদ্যুৎ, গ্যাসে ভর্তুকি দেয়—এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় সংসদে বলেছেন, শিল্পখাতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ পেতে হলে সরকার যে দামে গ্যাস আমদানি করে শিল্প মালিকদের সে দাম পরিশোধ করতে হবে। এখানে ভর্তুকি দেওয়ার কোনো যৌক্তিকতা নেই।
১৮ জানুয়ারি ২০২৩, ০১:১৮ অপরাহ্ন

এমপি ও বাংলাদেশিদের বিদেশে বাড়ি কেনার তথ্য সত্য কি না, সংসদে প্রশ্ন

সংসদ সদস্যসহ বাংলাদেশিদের বিদেশে বাড়ি ও সম্পদ নিয়ে গণমাধ্যমে যেসব সংবাদ প্রকাশিত হচ্ছে সেগুলো সত্য কি না, তা অর্থমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক। তিনি এ বিষয়গুলো তদন্ত করার দাবি জানিয়েছেন।
১৫ জানুয়ারি ২০২৩, ০১:৫৫ অপরাহ্ন

‘সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং করতে ইন্টারসেপশন সিস্টেম চালু হচ্ছে’

ইন্টারনেটে এবং সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং করতে সরকার আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
১২ জানুয়ারি ২০২৩, ০২:২১ অপরাহ্ন

মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ অমূলক: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ অমূলক। গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানকে চ্যালেঞ্জ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোথায় কত টাকা দুর্নীতি হয়েছে তা স্পষ্ট করে বলতে হবে। তাহলে তিনি এর জবাব দেবেন।
১১ জানুয়ারি ২০২৩, ০২:০৬ অপরাহ্ন

মেহেরপুর ও নওগাঁয় নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন বিল সংসদে

মেহেরপুর ও নওগাঁ জেলায় নতুন দুটি বিশ্ববিদ্যালয় স্থাপনে আলাদা দুটি বিল আজ মঙ্গলবার জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। 
১০ জানুয়ারি ২০২৩, ০২:০৬ অপরাহ্ন

অর্থপাচারের পরিমাণ নির্ধারণ অত্যন্ত দুরূহ বিষয়: অর্থমন্ত্রী

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পাচারকৃত অর্থ উদ্ধারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
১০ জানুয়ারি ২০২৩, ০১:১১ অপরাহ্ন

উচ্চ আদালতে বিচারক নিয়োগে আইন করার কাজ চলছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, উচ্চ আদালতের বিচারক নিয়োগে আইন করার কাজ চলছে। কিছু দিনের মধ্যে এই আইন জাতীয় সংসদে তোলা সম্ভব হবে।
৯ জানুয়ারি ২০২৩, ১২:৫৭ অপরাহ্ন

‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (ছুটি, পেনশন ও বিশেষাধিকার) বিল-২০২৩’ সংসদে পাস

জাতীয় সংসদে ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (ছুটি, পেনশন ও বিশেষাধিকার) বিল-২০২৩’ পাস হয়েছে।
৯ জানুয়ারি ২০২৩, ১২:১০ অপরাহ্ন

মূল অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় প্রার্থিতা প্রত্যাহার স্বতন্ত্র প্রার্থীর

গত ১২ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় সংসদের গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে অনিয়মের সঙ্গে জড়িত মূল অপরাধীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রার্থিতা প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ।
২৫ ডিসেম্বর ২০২২, ০৮:৪৯ পূর্বাহ্ন

সাংবাদিকের মাইক্রোফোন কেড়ে নেওয়া পুলিশকে দায়িত্ব থেকে অব্যাহতি

জাতীয় সংসদ ভবনের সামনে ফুটপাত থেকে লাইভ সম্প্রচারের সময় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকের মাইক্রোফোন কেড়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবল মো. শাহিনুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
১২ ডিসেম্বর ২০২২, ০৭:৩০ পূর্বাহ্ন

বিএনপির ৬ এমপির আসন শূন্য, প্রজ্ঞাপন জারি

বিএনপির ৬ সংসদ সদস্যের আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়। আজ রোববার বিকেলে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
১১ ডিসেম্বর ২০২২, ০৪:০৫ অপরাহ্ন

লাইভ চলাকালে সাংবাদিকের মাইক্রোফোন কেড়ে নিলো পুলিশ

জাতীয় সংসদ ভবনের সামনে ফুটপাত থেকে লাইভ সম্প্রচারের সময় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকের মাইক্রোফোন কেড়ে নিয়েছে পুলিশ। এই ঘটনার প্রতিবাদ করলে ওই সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।
১১ ডিসেম্বর ২০২২, ০২:২৫ অপরাহ্ন

‘যেখানে উন্নত দেশ হিমশিম খাচ্ছে, সেখানে আমাদের তো ভুগতেই হবে’

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যেখানে উন্নত দেশ হিমশিম খাচ্ছে সেখানে আমাদের তো ভুগতেই হবে। আমি তো বলেছি, আমাদের তৈরি থাকতে হবে যে কোনো অবস্থায়।’
৬ নভেম্বর ২০২২, ০৫:২৭ অপরাহ্ন

১ লাখ ৬ হাজার কোটি টাকার অডিট আপত্তি সংসদে

জাতীয় সংসদে ১ লাখ ৬ হাজার ৪৭৯ কোটি ২৮ লাখ টাকার ৬৯০টি অডিট আপত্তি উত্থাপন করা হয়েছে। সংবিধানের ১৩২ অনুচ্ছেদ অনুযায়ী আজ সংসদে ৫৩টি অডিট ও হিসাব রিপোর্ট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
১ নভেম্বর ২০২২, ০২:৫৩ অপরাহ্ন

শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না: মির্জা ফখরুল

বিএনপির এমপিরা জাতীয় সংসদ থেকে পদত্যাগ করতে প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২৯ অক্টোবর ২০২২, ১১:৩৩ পূর্বাহ্ন