জামালপুর
জামালপুরে গণপরিবহন বন্ধ, দুর্ভোগে মানুষ
ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে জামালপুর জেলা সদর বাসটার্মিনাল থেকে সব ধরনের গণপরিবহন বন্ধ আছে। বিএনপির অভিযোগ, ময়মনসিংহে সমাবেশে মানুষের স্রোত ঠেকাতেই অপরিকল্পিতভাবে এটা করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
১৫ অক্টোবর ২০২২, ১০:৩২ পূর্বাহ্ন
দেশের ‘সবচেয়ে বড়’ ঘোড়ার হাট
ঐতিহ্য ধরে রেখে গত ৫০ বছর ধরে দেশের ‘সবচেয়ে বড়’ ঘোড়ার হাট বসে জামালপুরে।
৮ অক্টোবর ২০২২, ০৫:০৮ পূর্বাহ্ন
একটি সেতুর জন্য হাহাকার
জামালপুরের সরিষাবাড়ী ও সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা ভৌগলিকভাবে কাছাকাছি। কাজীপুরের ৪ ইউনিয়নের মানুষ ভৌগলিক নৈকট্যের কারণে প্রতিদিনকার প্রয়োজনে সরিষাবাড়ী আসেন। এ ছাড়াও, সরিষাবাড়ীর সাতপোয়া ইউনিয়নের ৪ গ্রামের মানুষকে উপজেলা সদরে আসতে হয়। কিন্তু, শিশুয়া নদীর কারণে প্রতিদিনই তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
৬ অক্টোবর ২০২২, ০৫:২৬ পূর্বাহ্ন
‘সরিষাবাড়ীতে ১০০ জনে ৫ জন চোখ ওঠা রোগে আক্রান্ত’
জামালপুরের সরিষাবাড়ীতে চোখ ওঠা (কনজাংটিভাইটিস) রোগের প্রাদুর্ভাব ঘটেছে। উপজেলার প্রায় প্রতিটি গ্রামেই ছড়িয়ে পড়েছে এই রোগ।
২৯ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৮ অপরাহ্ন
৪ মাস ধরে বেতন পাচ্ছেন না দেশের প্রথম সোলার প্ল্যান্টের কর্মচারীরা
জাতীয় গ্রিডে যুক্ত দেশের প্রথম সোলার প্ল্যান্টের শ্রমিকসহ মোট ১৮ জন কর্মকর্তা-কর্মচারী ৪ মাস ধরে বেতন পাচ্ছেন না।
২৮ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৬ অপরাহ্ন
বাসার প্রবেশপথে ময়লা ফেলে গেল ‘পৌরসভার গাড়ি’
জামালপুর পৌরসভার জঙ্গলপাড়ায় এক পৌর বাসিন্দার বাসার প্রবেশপথে ময়লা ফেলা ও বাসার সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ উঠেছে পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানুর বিরুদ্ধে।
২২ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৬ পূর্বাহ্ন
বশেফমুবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের মির্জা আজম হলে ভাঙচুরের ঘটনা ঘটে।
২০ সেপ্টেম্বর ২০২২, ০১:০৪ অপরাহ্ন
স্কুলের জন্য বাবার দান করা ৩ একর জমি পালক ছেলের দখলে
জামালপুরের ইসলামপুর উপজেলায় পাচাবহুলা গ্রামের দরিদ্র শিক্ষার্থীদের কথা ভেবে স্থানীয় সমাজসেবী ভোলা মন্ডল জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয়ের জন্য ৪ একর আবাদি জমি দান করেছিলেন। তার ইচ্ছা ছিল সেই জমি থেকে উপার্জিত অর্থ দিয়ে বিদ্যালয়ের তহবিল করা হোক।
১৯ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪৫ পূর্বাহ্ন
মেসি-নেইমারের ছবিতে বাড়ি রাঙালেন ২ ভক্ত
বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসি ও ব্রাজিলিয়ান তারকা নেইমারের বাড়ি এখন জামালপুরে। তবে বাড়ি ২টিতে মেসি কিংবা নেইমার কেউ থাকেন না, থাকেন তাদের ২ ভক্ত। ফুটবল ভক্ত এই ২ তরুণকে নিয়ে আজকের ইনসাইড বাংলাদেশ।
১৮ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৬ অপরাহ্ন
মেসি-নেইমারের বাড়ি এখন জামালপুরে!
বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসি ও ব্রাজিলিয়ান তারকা নেইমারের বাড়ি এখন জামালপুরে। কথাটি শুনতে বিস্ময়কর মনে হলেও সেই বাড়ি দেখতে এখন ভিড় করছেন অনেকেই।
১৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:১২ পূর্বাহ্ন
৪ বছর ধরে স্কুলের শহিদ মিনারে গরু পালন করছেন তিনি
জামালপুরের ইসলামপুরে পচাবহলা জয়তুননেছা উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারে ৪ বছর ধরে গরু লালন পালনের অভিযোগ উঠেছে মানিক চৌধুরী নামে এক স্থানীয়ের বিরুদ্ধে।
১৬ সেপ্টেম্বর ২০২২, ০২:০৮ অপরাহ্ন
অবৈধ বালু উত্তোলন, বীর উত্তম খালেদ মোশাররফ সেতুর সিসি ব্লকে ধস
জামালপুরের ইসলামপুরে ৫৬০ ফুট দৈর্ঘ্যের শহীদ মেজর খালেদ মোশাররফ বীর উত্তম সেতুর সিসি ব্লকের একাংশ ব্রহ্মপুত্র নদীতে ধসে পড়েছে। প্রভাবশালীদের অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে অভিযোগ স্থানীয়দের।
১৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৪ অপরাহ্ন
জামালপুরে সারের দাবিতে বিক্ষোভ করায় আ. লীগ নেতা বহিষ্কার
সারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেওয়ায় জামালপুর সদর উপজেলার তুলশীরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমানকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৮ অপরাহ্ন
জামালপুরে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
জামালপুরের সরিষাবাড়ীতে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।
১৪ আগস্ট ২০২২, ১১:৫৩ পূর্বাহ্ন
যমুনার তীর রক্ষা বাঁধে ধস, হুমকিতে মহাসড়ক-বসতভিটা
জামালপুরের সরিষাবাড়ির পিংনা উত্তরপাড়া এলাকায় যমুনা নদীর বাম তীর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে মহাসড়কসহ বসতভিটা। দ্রুত ব্যবস্থা না নিলে ভাঙন আরও তীব্র হতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।
২৯ জুন ২০২২, ১০:৪০ পূর্বাহ্ন
জামালপুরে ৩০ গ্রাম প্লাবিত, অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দি
গত ২ দিনে বন্যায় জামালপুরের ৬ উপজেলার অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশিগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ ও সরিষাবাড়ী উপজেলার অর্ধ লক্ষাধিক মানুষ।
২০ জুন ২০২২, ০১:১৫ অপরাহ্ন