জামায়াত

ডুমুরিয়া-ফুলতলায় দাঁড়িপাল্লার পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে: মিয়া গোলাম পরওয়ার

‘স্বাধীনতার ৫৪ বছরে যারা দেশ শাসন করেছে—তিনটি প্রধান রাজনৈতিক দলের কোনো শাসনই দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সমাজ বা সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সফল হয়নি।’
২২ জানুয়ারি ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

শুক্র-শনিবার উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন জামায়াত আমির

‘চারটি জেলা শহরেই বড় আকারের জনসভা হবে। পথে যেসব আসন বা গুরুত্বপূর্ণ বাজার অথবা শহরগুলো পড়ে সেখানে কথা বলবেন জামায়াত আমির, জনগণের সঙ্গে মতবিনিময় করবেন।’
২১ জানুয়ারি ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

কুষ্টিয়ায় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় জেলা আমিরের মৃত্যু

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় কুষ্টিয়া জেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাশেম অচেতন হয়ে পড়েন। পরে তাকে শহরের মান্নান হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ সোমবার বিকেলে কুষ্টিয়া শহরের এনএস রোডে এ ঘটনা ঘটে। আবুল হাশেম মিরপুর উপজেলার পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন। তার মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার। তিনি বলেন, আবুল হাশেম বক্তব্য দেওয়ার সময় হঠাৎ লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় শহরের চাদাগাড়া ঈদগাহ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে তার নিজ উপজেলা মিরপুরের ফুটবল মাঠে। মান্নান হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক শামীম আরা বেগম বলেন, হাসপাতালে আনার আগেই আবুল হাশেম মারা যান। কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার প্রতিবাদে আজ প্রতিবাদ র‌্যালি ও সমাবেশ করা হয়। বিকেল সাড়ে তিনটায় কুষ্টিয়া পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি এনএস রোড দিয়ে একতারা মোড়ে পৌঁছায়। সেখানে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অচেতন হয়ে পড়েন আবুল হাশেম।
১৯ জানুয়ারি ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

রাজনীতিতে এটা হতেই পারে, ইসলামী আন্দোলনের জোট ত্যাগ প্রসঙ্গে জামায়াত

অনেক নাটকীয়তার পর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর প্রতিক্রিয়ায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘রাজনীতিতে এটা হতেই পারে।’
১৬ জানুয়ারি ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

নোয়াখালী-২: এনসিপির প্রার্থী প্রত্যাখ্যান, জামায়াতের প্রার্থী চেয়ে বিক্ষোভ

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী-আংশিক) আসনে জামায়াতে ইসলামীর জোট থেকে মনোনীত প্রার্থী এনসিপির সুলতান জাকারিয়াকে প্রত্যাখ্যান করে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। মানববন্ধন থেকে জামায়াতের মাওলানা সাইয়েদ আহম্মদকে প্রার্থী করার দাবি জানানো হয়।
১২ জানুয়ারি ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

পাবনার দুই আসনে নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে ইসিকে আইনি নোটিশ

আজ রোববার পাবনা-১ আসনের প্রার্থী নাজিবুর রহমান মোমেনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী মোহাম্মদ ইলিয়াস এ নোটিশ পাঠান।
১১ জানুয়ারি ২০২৬, ০১:০০ অপরাহ্ন

জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়ন আপিলে বৈধ

আপিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
১০ জানুয়ারি ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

দেশে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি: জামায়াত

‘প্রশাসনের মধ্যে কিছু কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বলে বিভিন্ন স্থান থেকে অভিযোগ আসছে।’
৫ জানুয়ারি ২০২৬, ১২:০০ অপরাহ্ন

বিকল্প ও মধ্যপন্থী শক্তির উত্থান অত্যাসন্ন: মাহফুজ আলম

জামায়াত-এনসিপি জোটের হয়ে নির্বাচন করবেন না মাহফুজ আলম
২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০০ অপরাহ্ন

আওয়ামী লীগের ভোটব্যাংক দখলে বিএনপি-জামায়াতে ‘প্রতিযোগিতা’ চলছে: নাহিদ

এনসিপির আহ্বায়ক বলেন, এই ভোটগুলো নিশ্চিত করতে তারা কিছু লক্ষণ দেখাচ্ছে। তারা (আওয়ামী লীগের লোকজনকে) বলছে, মামলাগুলো প্রত্যাহার করা হবে।
২৩ ডিসেম্বর ২০২৫, ০১:১৭ অপরাহ্ন

ইনসাফের বাংলাদেশ গড়তে চায় জামায়াত: হামিদুর

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, আমরা বাংলাদেশকে এমন ভাবে গড়তে চাই যেখানে দুর্নীতি চিরবিদায় হবে। যেখানে দুর্বৃত্তায়ন বিদায় হবে, সন্ত্রাস বিদায় হবে।
২৩ ডিসেম্বর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

‘পাকিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধ নিতে ভারত স্বাধীনতা যুদ্ধে আমাদের পেছনে দাঁড়িয়েছিল’

‘স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা এই অপমানজনক, বৈষম্যমূলক, আধিপত্যবাদমূলক, সাম্রাজ্যবাদমূলক আচরণের জন্য ভারতের ক্ষমতাসীন সরকারের আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি।’
১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন

জামায়াতপন্থী আইনজীবীদের তোপের মুখে সাবেক ওসি, ছাড়িয়ে নিল বিএনপিপন্থীরা

নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর সমর্থিত আইনজীবীদের তোপের মুখে পড়েন জেলার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের। পরে বিএনপিপন্থী আইনজীবীরা তাকে ছাড়িয়ে নেন।  
১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন

জামায়াতকে আমন্ত্রণ করায় নেত্রকোণায় অনুষ্ঠান বর্জন করলেন মুক্তিযোদ্ধারা

নেত্রকোণার মোহনগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসের আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের আমন্ত্রণ জানানোয় অনুষ্ঠান বর্জন করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।
১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২১ অপরাহ্ন

জুলাই অভ্যুত্থানকে নস্যাতের সব প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকে জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার ষড়যন্ত্রের অংশ হিসেবে অবহিত করে রাজনৈতিক দলের নেতারা বলেছেন, এই অভ্যুত্থানকে নস্যাৎ করার সব প্রচেষ্টা রুখে দিতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে।
১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন

কাজীপুরে ওয়াজ মাহফিলে জামায়াত–বিএনপির সংঘর্ষের অভিযোগ, আহত ১৫

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় ওয়াজ মাহফিলে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে। এতে জামায়াতের প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। তবে বিএনপি বলছে—এ ঘটনায় তাদের কোনো নেতাকর্মী জড়িত নন, স্থানীয় লোকজনই সংঘর্ষে জড়িয়েছেন।
৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

একগুচ্ছ নালিশ নিয়ে ইসির কাছে জামায়াত, চায় লেভেল প্লেয়িং ফিল্ড

ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানোর দাবিও জানিয়েছে জামায়াত।
৮ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০

পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
২৭ নভেম্বর ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন

জামায়াত নেতা তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল্লাহ তাহেরকে দেখতে যান তিনি। 
২৭ নভেম্বর ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন

বিএনপির ধন্যবাদ, জামায়াতের নিন্দা

বিএনপি ‘যথাশীঘ্র’ নির্বাচন আয়োজনের এবং জামায়াত নির্বাচন ও গণভোট একইদিনে আয়োজনের সিদ্ধান্ত ‘প্রত্যাহার’ করার আহ্বান জানিয়েছে।
১৩ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন