ডোনাল্ড ট্রাম্প
গ্রিনল্যান্ড-পানামা খালের দখল নিতে সামরিক শক্তি ব্যবহারে দ্বিধা করবেন না ট্রাম্প
সাম্প্রতিক সময়ে পানামা খালের দখল নেওয়া, গ্রিনল্যান্ড কিনে নেওয়া ও কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে রূপান্তরের মতো বিতর্কিত বক্তব্য রেখেছেন ট্রাম্প।
৮ জানুয়ারি ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হতে চায় কানাডার মানুষ, এটা বুঝেই পদত্যাগ করেছেন ট্রুডো: ট্রাম্প
ট্রুডোর জনপ্রিয়তা তলানিতে পৌঁছে যাওয়া ও পরিশেষে, পদত্যাগের সিদ্ধান্তের পেছনে ট্রাম্পের বড় অবদান রয়েছে বলে ধারণা করেন বিশ্লেষকরা।
৭ জানুয়ারি ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
অ্যামাজনে মেলানিয়াকে নিয়ে তথ্যচিত্র
২০২৪ সালের ডিসেম্বরে এর চিত্রধারণ শুরু হয়েছে। ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে এটি মুভি থিয়েটার ও অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে।
৬ জানুয়ারি ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন
ইসরায়েলের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে বাইডেন প্রশাসন
২০২৫ সালের ২০ জানুয়ারি জো বাইডেন হোয়াইট হাউস ছাড়ার আগে এটাই সম্ভবত ইসরায়েলের কাছে শেষ পরিকল্পিত অস্ত্র বিক্রি হতে পারে। এরপরই তার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ করবেন।
৫ জানুয়ারি ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
ট্রাম্পের হোটেলের সামনে টেসলার সাইবারট্রাকে বিস্ফোরণ, নিহত ১
ভিডিও ফুটেজে দেখা গেছে, হোটেলের ফটকের সামনে এসে স্টেইনলেস স্টিলের ট্রাকটি দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যে বিস্ফোরিত হয় এবং আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়।
২ জানুয়ারি ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন
যৌন নির্যাতন মামলার আপিলে হারলেন ট্রাম্প, ৫০ লাখ ডলার ক্ষতিপূরনের রায় বহাল
যুক্তরাষ্ট্রের সাংবাদিক, লেখিকা ও কলাম লেখক এলিজাবেথ জিন ক্যারল নবনির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে এই মামলা ঠুকেছিলেন।
৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন
মৃত্যুদণ্ড কার্যকরে আরও কঠোর হওয়ার ঘোষণা ট্রাম্পের
বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩৭ জন রাজবন্দীর শাস্তি কমিয়ে যাবজ্জীবন করে দেওয়ার পরদিনই এই ঘোষণা দিলেন ট্রাম্প।
২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭ পূর্বাহ্ন
পানামা, গ্রিনল্যান্ড ও কানাডাকে যুক্তরাষ্ট্র বানাতে চান ট্রাম্প?
পানামা খাল দখল করার ইচ্ছা প্রকাশের পর কানাডা ও গ্রিনল্যান্ড নিয়েও একই ধরনের বক্তব্য দিয়েছেন তিনি।
২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ন
পানামা খালের নিয়ন্ত্রণ কেড়ে নেওয়ার হুমকি দিলেন ট্রাম্প
ট্রুথ সোশাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমাদের নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজগুলোর সঙ্গে খুবই অন্যায্য ও অন্যায় আচরণ করা হয়েছে। পানামা যে ধরনের ফিস নিচ্ছে তা হাস্যকর।’
২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন
এবিসি নিউজের বিরুদ্ধে মানহানি মামলায় দেড় কোটি ডলার পাবেন ট্রাম্প
মামলায় অভিযোগ ছিল, মার্কিন গণমাধ্যমের তারকা উপস্থাপক জর্জ স্টেফানোপোলাস রিপাবলিকান দলের নেতা ট্রাম্প প্রসঙ্গে মিথ্যা তথ্য দিয়েছিলেন। তিনি উল্লেখ করেছিলেন, ট্রাম্প এক নারীকে ‘ধর্ষণের জন্য দায়ী’।
১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন
আবারও টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ ট্রাম্প
২০১৬ সালে ট্রাম্পকে প্রথম বর্ষসেরা ব্যক্তিত্বের খেতাব দেয় টাইম। সে বছরই সবাইকে অবাক করে দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি।
১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন
ট্রুডোকে কানাডার ‘গভর্নর’ বলে সম্বোধন করলেন ট্রাম্প
নভেম্বরে ফ্লোরিডায় বিলাসবহুল বাসভবন মার-আ-লাগোয় ট্রুডোর সঙ্গে নৈশভোজে অংশগ্রহণ প্রসঙ্গে এ কথা বলেন রিপাবলিকান দলের এই নেতা।
১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন
ট্রাম্পের শপথের আগেই বিদেশি শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরার পরামর্শ মার্কিন বিশ্ববিদ্যালয়ের
প্রথম মেয়াদে ট্রাম্প প্রশাসন মুসলিমপ্রধান কয়েকটি দেশসহ উত্তর কোরিয়া ও ভেনেজুয়েলার নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে।
৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
ট্রাম্পের এফবিআই প্রধান হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল
তিনি এর আগে এফবিআইর ভূমিকা বদলানোর প্রস্তাব রেখেছেন এবং মত দিয়েছেন, ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে সমর্থন না জানালে যেকোনো কর্মীকে এই সংস্থা থেকে বহিষ্কার করা উচিত।
১ ডিসেম্বর ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন
মার-আ-লাগোয় ট্রাম্প-জাকারবার্গের নৈশভোজ
বিশ্লেষকরা বলছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের সত্ত্বাধিকারী জাকারবার্গ (৪০) সতর্কতার সঙ্গে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছেন।
২৮ নভেম্বর ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন
ট্রাম্পের পরবর্তী প্রশাসনের ৯ জনকে বোমা হামলার হুমকি
এফবিআই জানিয়েছে, একাধিক বোমা হামলার হুমকির তথ্য তাদের কাছে আছে। সেই সঙ্গে ভুয়া কল করেও হুমকিপ্রাপ্তদের বাড়িতে পুলিশকে পাঠানোর ঘটনা ঘটেছে।
২৮ নভেম্বর ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন
ট্রাম্পের শুল্কযুদ্ধ: ক্ষতির আশঙ্কা ৪ দেশের
সোমবার ট্রাম্প মেক্সিকো ও কানাডা থেকে আমদানি হয়ে আসা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক এবং চীনের পণ্যের বিরুদ্ধে বিদ্যমান শুল্কের সঙ্গে আরও বাড়তি ১০ শতাংশ শুল্ক যোগ করার হুমকি দেন। তিনি জানান, অবৈধ অভিবাসন ও মাদকের অবাধ চোরাকারবার ঠেকাতে এই উদ্যোগ নিচ্ছেন তিনি।
২৭ নভেম্বর ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন
ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি শুরু, ১৪ মাসের সংঘাতের অবসান
আজ বুধবার স্থানীয় সময় ভোর ৪টা থেকে (বাংলাদেশ সময় সকাল ৮টা) যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
২৭ নভেম্বর ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন
ট্রাম্পের বাণিজ্য কৌশল: আগে হুমকি, পরে আলোচনা
সোমবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে বেশ কয়েকটি পোস্ট দিয়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে বড় আকারে শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন
২৬ নভেম্বর ২০২৪, ০৩:৪৪ পূর্বাহ্ন
ইতিহাসে সবচেয়ে ধনী ইলন মাস্ক
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন থেকে ৪০ শতাংশ বেড়েছে টেসলার শেয়ারের দাম। শুধু শুক্রবারেই তিন দশমিক আট শতাংশ বেড়ে যেয়ে এটি ৩৫২ দশমিক ৫৬ ডলারে পৌঁছে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।
২৫ নভেম্বর ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন