তালেবান

২২৮ তালেবান যোদ্ধা নিহত: পাকিস্তান

তালেবান সরকার দাবি করেছে, চলমান সংঘাতে তাদের আট যোদ্ধা নিহত ও ১১ জন আহত হয়েছেন।
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা, কাবুল-কান্দাহারে পাকিস্তানের হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ কয়েকটি শহরে আজ শুক্রবার হামলা চালিয়েছে পাকিস্তান। এরইমধ্যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করে সামাজিকমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন।
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

দাড়ি ‘বেশি ছোট করার’ কারণে শাস্তি পাচ্ছেন আফগান নাপিতরা

ধর্মমন্ত্রী যুক্তি দিয়েছেন, দাড়ি কেটে পুরুষরা ‘নারীদের মতো বেশ ধারণ’ করার চেষ্টা করছেন। বিশ্ববিদ্যালয়গুলোতেও এই নির্দেশনা পাঠানো হয়েছে। উল্লেখ্য, তালেবান শাসনে আফগান নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়ার অনুমতি নেই।
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সমর্থন দেবে তালেবান

যুক্তরাষ্ট্র সম্ভাব্য হামলা চালালে ইরানের সঙ্গে সহযোগিতায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি

আবারো সীমান্ত সংঘর্ষে জড়াল আফগানিস্তান ও পাকিস্তান। শুক্রবার গভীর রাতে দুই দেশের বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

আফগানিস্তানে পাকিস্তানি সেনাদের হামলায় নিহত ১০: তালেবান

আফগানিস্তানের খোস্ত প্রদেশে পাকিস্তানি সেনাদের বোমা হামলায় কমপক্ষে নয় শিশু ও এক নারী নিহত হয়েছেন বলে আজ মঙ্গলবার জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।
২৫ নভেম্বর ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন

সীমান্ত অঞ্চলে পাকিস্তানি সেনার হাতে নিহত ২৩ জঙ্গি

সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, নিহত জঙ্গিরা পাকিস্তানি তালেবান ও সংশ্লিষ্ট সংগঠনের সদস্য।
২০ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন

ইসলামাবাদে হামলার দায় স্বীকার পাকিস্তানি তালেবানের

এমন হামলা অব্যাহত থাকবে হুমকি দিয়েছে সংগঠনটি।
১১ নভেম্বর ২০২৫, ০৪:১২ অপরাহ্ন

আফ-পাক যুদ্ধ কি অনিবার্য? পেছনে ভারতের হাত?

পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমানা বিরোধ পাকিস্তান রাষ্ট্রের জন্মক্ষণ থেকেই। ব্রিটিশরা আফগানিস্তানের যেসব অঞ্চল দখল করে ভারতীয় সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করেছিল পরবর্তীতে সেসব অঞ্চল বর্তমান পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়া হয়। এ নিয়ে দলমত নির্বিশেষে সব আফগানির মনে পাকিস্তান নিয়ে মতভেদ আছে।
৩০ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন

অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত আফগানিস্তান-পাকিস্তান, জানাল কাতার

সীমান্তে এক সপ্তাহ ধরে চলা তীব্র ও রক্তক্ষয়ী সংঘর্ষের পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনায় আফগানিস্তান ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
১৯ অক্টোবর ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

তালেবানকে ঘিরে ‘লেজেগোবরে’ ভারতের পররাষ্ট্রনীতি

শুধু চীন নয়, একে একে সব প্রতিবেশীর ঘরেই ব্রাত্য হয়ে পড়েছে দিল্লির মোদি সরকার। এমন পরিস্থিতিতে অনেকে মনে করছেন—এক সময়ের শত্রু আফগানিস্তানের তালেবানকে এখন বন্ধু বানাতে দোষ কোথায়?
১২ অক্টোবর ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

আফগানিস্তান থেকে হামলায় ২৩ সেনা নিহত, ২০০ তালেবানকে হত্যার দাবি পাকিস্তানের

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ১১ ও ১২ অক্টোবরের রাতে আফগান তালেবান এবং ভারতীয় মদদপুষ্ট “ফিতনা আল খাওয়ারিজ” গোষ্ঠী বিনা উসকানিতে পাক-আফগান সীমান্তজুড়ে পাকিস্তানে হামলা চালায়।’
১২ অক্টোবর ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন

আফগান সীমান্তের ১৯ পোস্ট দখলের দাবি পাকিস্তানের

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে এক্সে বলেন, তালেবানকেও ভারতের মতো উপযুক্ত জবাব দেওয়া হবে।
১২ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন

ইন্টারনেট বন্ধ করে তালেবান বুঝল ‘অতীতে ফেরা কঠিন’

বিশ্লেষকরা বলছেন, তালেবান শাসকরা ইন্টারনেট বন্ধ করে জনজীবন নিয়ন্ত্রণ করতে চাইলেও, আধুনিক প্রযুক্তি আর তরুণ প্রজন্মের সঙ্গে তাল মেলানো তাদের পক্ষে সম্ভব নয়। এই ব্ল্যাকআউট পূর্ববর্তী দশকগুলোর মতো দেশটিকে পিছিয়ে নিতে পারে, যা তালেবানের জন্যও দীর্ঘমেয়াদে ক্ষতিকর।
৪ অক্টোবর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন

স্বাভাবিক হচ্ছে ইন্টারনেট সেবা, পথে নেমে আফগানদের উচ্ছ্বাস

বুধবার সন্ধ্যায় রাজধানীস্থানীয় সাংবাদিকেরা জানান, যোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে আবারও স্বাভাবিক হচ্ছে। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, নেটওয়ার্ক ডেটা অনুযায়ী ‘সংযোগ আংশিকভাবে চালু’ হয়েছে। কাবুলে হাজারো আফগান নাগরিক পথে নেমে ইন্টারনেট ফিরে আসার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন।
২ অক্টোবর ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন

‘ইন্টারনেট বন্ধের পর জীবন যেন অন্ধকার হয়ে গেছে’

তালেবান সরকার বিভিন্ন প্রদেশে ফাইবার-অপটিক ইন্টারনেট সংযোগ কেটে দিয়ে বলছে, ‘অনৈতিকতা রোধের’ জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

তালেবানের আমন্ত্রণে আফগানিস্তানে মামুনুল হক

প্রতিনিধিদলে মামুনুল হক ছাড়াও রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আবদুল হামিদ, আবদুল আউয়াল, আবদুল হক, হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মনির হোসেন কাসেমী ও মাহবুবুর রহমান।
১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন

আফগানিস্তানের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮১২

মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, শুধু কুনার প্রদেশেই নিহতের সংখ্যা বেড়ে ৮০০ ও আহতের সংখ্যা আড়াই হাজার হয়েছে। নানগারহার প্রদেশে আরও ১২ জন নিহত ও ২৫৫ জন আহত হয়েছেন
১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন

আফগানিস্তান: তালেবানের ক্ষমতা দখলের ৪ বছর

২০২১ সালের আগস্টে মার্কিন সেনা প্রত্যাহারের পর কাবুলে সরকারের পতন হয় এবং তালেবানরা ক্ষমতা দখল করে। চার বছর পর তালেবানদের ক্ষমতা আরও দৃঢ় হয়েছে বলে বিশ্লেষকরা মত দেন। 
১৭ আগস্ট ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন

প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া

বিশ্লেষকরা মত দিয়েছেন, আন্তর্জাতিক মহলে ব্রাত্য হয়ে পড়া আফগানিস্তানের জন্য রাশিয়ার এই উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে।
৪ জুলাই ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন