দ্বিতীয় বিশ্বযুদ্ধ

ফু-গো বেলুন: দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী হতে জাপানের শেষ প্রচেষ্টা

১৯৪৫ সালের ৫ মে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য ওরেগনের ছোট্ট ব্লাই শহরে এক বিশেষ ধরনের বেলুন বিস্ফোরিত হয়ে ৬ জন নিহত হন। যাদের মধ্যে ৫ জনই শিশু। নিহতরা সবাই তখন বাইরে পিকনিক করছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে এটি ছিল একমাত্র হতাহতের ঘটনা। আর যে বেলুনের কারণে এই ঘটনাটি ঘটে, সেটি ছিল যুদ্ধে সব দিক থেকে কোণঠাসা হয়ে পড়া জাপানিদের যুদ্ধজয়ের শেষ চেষ্টার অংশ।
২০ ডিসেম্বর ২০২২, ০৩:৪৩ অপরাহ্ন

তেরুও নাকামুরা: দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণকারী শেষ সৈনিক

দ্বিতীয় বিশ্বযুদ্ধ ১৯৪৫ সালে শেষ হয়। তবে যুদ্ধ শেষ হয়নি ভেবে অনেকেই এর পরেও যুদ্ধ চালিয়ে যায়। তাদের মধ্যে হিরু ওনোদার নাম হয়তো অনেকেই শুনেছে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণকারী শেষ সৈনিক মনে করা হয় তেরুও নাকামুরা। ওনোদাকে পাওয়ার ১০ মাস পর তাকে খুঁজে পাওয়া যায়।
৩ জুলাই ২০২২, ০৪:০৫ অপরাহ্ন

যুদ্ধকালীন মনোবল বাড়ানোর হাতিয়ার আইসক্রিম

আপনি কি জানেন প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে আইসক্রিম যুদ্ধকালীন মনোবল বাড়ানোর একটি ‘কমফোর্ট ফুড’ হিসেবে বিভিন্ন সময় ব্যবহৃত হয়েছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই ডেজার্টটিকে আরও জনপ্রিয় করে তোলে। কারণ এটি সৈন্যদের মনোবল বৃদ্ধিতে দুর্দান্ত ছিল। সে সময়ে এটি আমেরিকার প্রতীক হিসেবে এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে ইতালির মুসোলিনি এই প্রতীকের সঙ্গে সম্পর্ক এড়াতে আইসক্রিম নিষিদ্ধ করেছিলেন।
১৩ মে ২০২২, ০৪:৫৯ পূর্বাহ্ন