দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

‘রুটি-কলা খাইয়াই ৫০ ট্যাকা শ্যাষ, ঘরে কী নিমু’

‘আগে পুঁই শাকের আঁটি ছিল ১০-১৫ টাকা এখন ৪০-৫০ টাকা। কী খাবেন? আমাদের মতো মানুষের খাওয়ার কী আছে? ওই ডাল-আলুভর্তা। এই আরকি!’
১৪ মার্চ ২০২৩, ০২:০২ অপরাহ্ন

৯ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ওএমএসের চাল নয়, যেন হাতে পেলেন চাঁদ

৮ থেকে ১০ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ৫ কেজি চাল ও ৪ থেকে ৫ কেজি আটা পাওয়া যায়
২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২১ পূর্বাহ্ন

সরকার-ব্যবসায়ীরা দাম বাড়িয়ে ‘সমন্বয়’ করছে, জনগণ ‘সমন্বয়’ করবে কীভাবে

করোনা মহামারি, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন, ডলারের বিপরীতে টাকার দাম কমতে থাকায় পণ্য আমদানিতে খরচ বৃদ্ধিসহ নানা কারণে বেড়ে যাওয়া খরচ ব্যবসায়ীরা ‘সমন্বয়’ করছেন পণ্যের দাম বাড়িয়ে।
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১০ পূর্বাহ্ন

২ সপ্তাহে ডিম ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে অন্তত ২৫ শতাংশ

মাত্র ২ সপ্তাহের ব্যবধানে ডিম ও ব্রয়লার মুরগির দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষ জীবনযাত্রার ব্যয় সামলাতে আরও বেশি সমস্যায় পড়ছেন।
১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:১১ পূর্বাহ্ন

মাসের ব্যবধানে গুঁড়া দুধের দাম কেজিতে ৫০-১১০ টাকা বেড়েছে

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, ডলার সংকট ও ঋণপত্র (এলসি) খোলায় জটিলতার কারণে গত ১ মাসের ব্যবধানে গুঁড়া দুধের দাম ৫০ থেকে ১১০ টাকা পর্যন্ত বেড়েছে।
২৩ নভেম্বর ২০২২, ০৬:০৮ পূর্বাহ্ন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: মেসের খাবারে বাদ পড়ছে মাছ-মাংস, অর্ধেক হচ্ছে ডিম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে রাজধানীর মধ্যবিত্ত পরিবারগুলোর অবস্থাই যেখানে নাভিশ্বাস ছোটার মতো, সেখানে মেসগুলোর অবস্থা বলাই বাহুল্য। এটা আরও প্রকট হয়ে ধরা দিচ্ছে তাদের প্রতিদিনকার খাদ্য তালিকায়।
২৩ নভেম্বর ২০২২, ০২:৩৭ পূর্বাহ্ন

খরচ কমানোর শেষ উপায়, কম ভাড়ার বাসা খুঁজছে মানুষ

বাড়িওয়ালার কাছ থেকে নোটিশ পেয়ে এস এম লাইজুর রহমান বিশ্বাসই করতে পারছিলেন না, আগামী জানুয়ারি থেকে তাকে বাসা ভাড়া ৩ হাজার টাকা বেশি দিতে হবে।
২২ নভেম্বর ২০২২, ০৩:৫০ পূর্বাহ্ন

ওএমএসে আটার দাম বাড়ল ৬ টাকা, রোববার থেকে কার্যকর

খোলা বাজারে বিক্রি (ওএমএস) করা আটার দাম কেজিতে ৬ টাকা বাড়িয়েছে খাদ্য মন্ত্রণালয়।
১৭ নভেম্বর ২০২২, ০৩:৩০ অপরাহ্ন

আরসাদ আলীদের দুঃখ বারোমাস

আরসাদ আলী (৮০) স্ত্রী হালিমা খাতুনসহ (৭০) বসবাস করেন রেলওয়ে জমিতে। এই দম্পতির নিজস্ব কোনো আয় নেই। বয়স্ক ভাতা হিসেবে তারা প্রতিমাসে ৫০০ করে ১ হাজার টাকা পান। এই টাকাই চলার একমাত্র সম্বল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ১ হাজার টাকা দিয়ে ১ সপ্তাহ চলাও কঠিন হয়ে যায়।
১৪ নভেম্বর ২০২২, ০৪:০১ পূর্বাহ্ন

বাংলাদেশে আটার উচ্চমূল্য, তৃতীয়বার সতর্ক করলো এফএও

গমের আটার দাম যখন নতুন রেকর্ড করছে তখন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বাংলাদেশে গমের দামের বিষয়ে আবারও উচ্চমূল্য সতর্কতা দিয়েছে।
১৩ নভেম্বর ২০২২, ০৭:১৭ পূর্বাহ্ন

ভাতের থালায় টান

টানা ২ বছর করোনা মহামারির সঙ্গে লড়াই করেছে মানুষ। সেই ধাক্কা সামাল দিতে গিয়ে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছিল আগেই। এখন লাগামহীন মূল্যস্ফীতির সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্বাস পুরোপুরি বন্ধ হওয়ার জোগাড়।
২৩ অক্টোবর ২০২২, ০৯:৪০ পূর্বাহ্ন

মূল্যস্ফীতি-যুদ্ধ খেয়ে ফেলছে খাদ্যশস্য

খাদ্য উৎপাদনে সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। সাম্প্রতিক বছরগুলোতে চালের সহজলভ্যতা নিশ্চিত হয়েছিল। কিন্তু ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, অনিশ্চিত আবহাওয়া এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্যশস্যের সহজলভ্যতায় প্রভাব ফেলেছে। এ বছর নিম্ন আয়ের মানুষের খাদ্যশস্য কেনার সক্ষমতা কমেছে।
১৬ অক্টোবর ২০২২, ০৫:৩৭ পূর্বাহ্ন

সঞ্চয়ের টাকা খেয়ে ফেলছে মূল্যস্ফীতি

ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে ব্যাংক থেকে সঞ্চয় তুলে নিতে বাধ্য হচ্ছেন মানুষ। তবে, যারা কেবল সুদের আয়ের ওপর নির্ভরশীল, তারা সঞ্চয় ধরে রেখেছেন।
১৩ অক্টোবর ২০২২, ০৯:০১ পূর্বাহ্ন

শুধু ভাত খেয়ে বেঁচে থাকাই কৃষকের খাদ্য নিরাপত্তা নয়

শুধুমাত্র ৩ বেলা ভাত খেয়ে বেঁচে থাকাই কি কৃষকের খাদ্য নিরাপত্তা? বছরের পর বছর ধান চাষ করেও কৃষক কোনো লাভ করতে পারছে না। গত ৫ বছরে ধান চাষের খরচ বেড়েছে দ্বিগুণ, কিন্তু সেই তুলনায় ধানের ফলন ও উৎপাদন বেড়েছে খুব নগণ্য হারে।
২৮ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩২ পূর্বাহ্ন

৮ অক্টোবর থেকে ১০ বিভাগীয় সদরে বিএনপির সমাবেশ

সাম্প্রতিক বিক্ষোভকে ‘সফল’ বিবেচনা করে নিত্যপণ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধি এবং নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে ৮ অক্টোবর থেকে দেশের ১০টি বিভাগীয় সদরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
২৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৭ পূর্বাহ্ন

‘প্রশ্ন আর ফাঁস হবে না’ গ্যারান্টির মধ্যেই ফাঁসের বার্তা

চালের দাম আর বাড়বে না—মন্ত্রীর এমন আশ্বাসের পরই বেড়ে যায় চালের দাম। তেল, ডাল, ডিমসহ প্রায় সব নিত্যপণ্য নিয়েও একই কাণ্ড। গত কয়েক বছরে মানুষও নমুনা বুঝে গেছে। মন্ত্রী বা সরকারি উচ্চপর্যায় থেকে কোনো কিছুর দাম কমার আশ্বাস বা সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মানেই যেন দাম বৃদ্ধির আগাম বার্তা।
২৬ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৯ পূর্বাহ্ন

সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিতে ৪০ টাকাও বেড়েছে

এক সপ্তাহের ব্যবধানে শিম ও গাজরের দাম ৪০ টাকা বেড়ে যথাক্রমে ১৮০ ও ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।। এক সপ্তাহ আগে শিম ও গাজরের কেজি ছিল যথাক্রমে ১৪০ ও ১২০ টাকা।
২৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৮ পূর্বাহ্ন

 ‘জিনিসপত্রের দাম বাড়ায় মেহমানদের এখন আর আপ্যায়ন করতে পারি না’

‘আমার কোনো সন্তান নেই। আত্মীয়-স্বজনদের সন্তানদের আমি সবসময়ই নিজের ছেলেমেয়ের মতো ভালোবাসি, আমি সবসময়ই তাদেরকে ২ হাত ভরে দিয়েছি। কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় তাদেরকে আর আগের মতো ভালো খাওয়াতেও পারছি না...’
২৪ সেপ্টেম্বর ২০২২, ০২:২২ পূর্বাহ্ন

কারওয়ান বাজারে ৫৮ টাকা কেজির নিচে চাল নেই

পাইকারি বাজারে চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা কমলেও খুচরা বাজারে অপরিবর্তিত আছে। আজ শনিবার কারওয়ান বাজার ও এর আশেপাশের এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
৩ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৫ পূর্বাহ্ন

ফেসবুক থেকে: ‘২ বেলা ভাত আরেক বেলা উন্নয়ন খাই’

‘আমরা ২ বেলা ভাত খাই, আরেক বেলা উন্নয়ন খাই। এভাবেই চলছে জীবন।’ দ্য ডেইলি স্টারের ফেসবুক পেজে শেয়ার করা নিউজে এই মন্তব্য করেছেন সাইদুর রহমান।
২ সেপ্টেম্বর ২০২২, ০৫:০৮ পূর্বাহ্ন