নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ১ হাজার ৬৩৫ যক্ষ্মা রোগী চিকিৎসাধীন: সিভিল সার্জন

গত নভেম্বর মাসের হিসাব অনুযায়ী নারায়ণগঞ্জ জেলায় ১ হাজার ৬৩৫ জন যক্ষ্মা রোগী চিকিৎসাধীন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান।
১২ ডিসেম্বর ২০২২, ০২:২৪ অপরাহ্ন

শামীম ওসমানকে নিয়ে সংবাদ, ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করায়, স্থানীয় একটি দৈনিক পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মামলা হয়েছে। 
১১ ডিসেম্বর ২০২২, ০৫:৫৬ অপরাহ্ন

আটক বিএনপি নেতার ছেলে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার, কারাগারে

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবির বাসায় অভিযান চালিয়ে তার ছেলে রোবায়েত ইশফাক প্রিতমকে আটকের পর বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৮ ডিসেম্বর ২০২২, ০২:৩৮ অপরাহ্ন

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশ চেকপোস্ট, তল্লাশি

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ঢাকামুখী যাত্রীবাহী বিভিন্ন পরিবহন থামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ জেরার মুখে পড়তে হচ্ছে যাত্রীদের৷
৭ ডিসেম্বর ২০২২, ০২:৩৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত মো. মামুন (২২) ইসদাইর বুড়ির দোকান এলাকার বাসিন্দা ছিলেন।
৫ ডিসেম্বর ২০২২, ০৮:২৭ অপরাহ্ন

আড়াইহাজারে জাপানি অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন মঙ্গলবার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানি অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন হবে আগামী মঙ্গলবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নামে পরিচিত এ অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করবেন।
৪ ডিসেম্বর ২০২২, ০৩:৪৭ অপরাহ্ন

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ, যাত্রী ভোগান্তি

পদ্মা সেতু রেল সংযোগ ও ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ উন্নয়ন প্রকল্পের কাজের জন্য আজ রোববার থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। রেল কর্তৃপক্ষ বলছে, প্রকল্পের কাজ শেষ হতে অন্তত তিন থেকে সাড়ে তিন মাস লাগবে।
৪ ডিসেম্বর ২০২২, ০১:৫৪ অপরাহ্ন

নাশকতার মামলায় নারায়ণগঞ্জে গ্রেপ্তার আরও ২১

নারায়ণগঞ্জে নাশকতার অভিযোগে করা মামলায় আরও ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ শুক্রবার রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়৷
৩ ডিসেম্বর ২০২২, ০২:৪০ অপরাহ্ন

বিস্ফোরক আইনের মামলায় বিএনপি ও নাগরিক ঐক্যের ৩১ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ৭ থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২ ডিসেম্বর ২০২২, ০৩:১০ অপরাহ্ন

না.গঞ্জে ককটেল বিস্ফোরণে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ৩ মামলা, গ্রেপ্তার ৫

নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জের ৩ থানায় ৩টি মামলা করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বিস্ফোরক দ্রব্য আইন ও পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলাগুলো করা হয়। সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানায় করা এসব মামলায় বিএনপি, জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
১ ডিসেম্বর ২০২২, ০৩:৫০ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ৩ স্থানে ককটেল বিস্ফোরণ

নারায়ণগঞ্জের চাষাঢ়া, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় মশাল মিছিলের পর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।  
৩০ নভেম্বর ২০২২, ০৬:২৪ অপরাহ্ন

জাপানে থাকা ছাত্রনেতাও আসামি, ১২ দিনে বিএনপির বিরুদ্ধে ৬ মামলা

গত ১২ দিনে নাশকতার অভিযোগে পুলিশের করা তিনটি, কার্যালয় ভাঙচুর ও হামলার অভিযোগে ছাত্রলীগের করা দুটি ও শ্রমিক লীগের করা একটিসহ ৬টি মামলায় বিএনপির ১৮৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০০ এর বেশি জনকে আসামি করা হয়েছে।
২৯ নভেম্বর ২০২২, ০২:৫৬ অপরাহ্ন

ছাত্রলীগ কর্মীর মামলায় বিএনপির ৩৮ নেতাকর্মী আসামি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগ কর্মীর মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৮ জনকে আসামি করা হয়েছে।
২৯ নভেম্বর ২০২২, ১১:৩৬ পূর্বাহ্ন

ভাইয়ের অপহরণকারীদের কাছে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপহৃত ছোটভাইকে মুক্তিপণ নিয়ে ছাড়াতে গিয়ে অপহরণকারীদের সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী৷
২৭ নভেম্বর ২০২২, ০২:৩০ অপরাহ্ন

নারায়ণগঞ্জে পুলিশের ২ মামলায় আসামি ৬৪ বিএনপি নেতাকর্মী

নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জে বিএনপি ও সহযোগী সংগঠনের ৬৪ নেতাকর্মীকে আসামি করে ২ থানায় পৃথক ২টি মামলা করেছে পুলিশ৷
২৭ নভেম্বর ২০২২, ০১:৩১ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে ইউনিয়ন আ.লীগের সম্মেলন স্থগিত

নারায়ণগঞ্জে সভাপতি পদে ২ প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়েছে।
২৬ নভেম্বর ২০২২, ০৪:২৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জে কৃষি কর্মকর্তার গাড়ি থেকে ৫ হাজার পিস ইয়াবা জব্দ: পুলিশ

নারায়ণগঞ্জে আড়াইহাজারে এক কৃষি কর্মকর্তাকে বহনকারী গাড়ি থেকে ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসময় ওই কৃষি কর্মকর্তা, তার স্বামী ও গাড়ির চালককে আটক করা হয়েছে।
২৫ নভেম্বর ২০২২, ০৫:৫৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জ বিএনপির ৩৪ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

নারায়ণগঞ্জে নাশকতার অভিযোগে বিএনপির ৩৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত ২৫০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। গত সোমবার ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন ওই থানার  উপপরিদর্শক শাহাদাত হোসেন।
২২ নভেম্বর ২০২২, ০৩:০২ অপরাহ্ন

ছাত্রদল নেতার মৃত্যুতে আ. লীগের ১৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছাত্রদল নেতা অমিত হাসান অনিক হত্যার ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগ নেতাসহ ১৪ জনের নাম উল্লেখ করে আদালতে হত্যা মামলার আবেদন করা হয়েছে। 
২২ নভেম্বর ২০২২, ০৯:৫২ পূর্বাহ্ন

চনপাড়ার বজলুর ৬ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও আওয়ামী লীগ নেতা বজলুর রহমানের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
২০ নভেম্বর ২০২২, ১১:২৪ পূর্বাহ্ন