নেতানিয়াহু

ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর প্রধান হোসেন সালামি নিহত

শুক্রবার সকালে তাসনিম সংবাদ সংস্থার বরাত দিয়ে রাষ্ট্রীয় টিভিতে আইআরজিসি প্রধানের মৃত্যুসংবাদ প্রচার করা হয়। সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘রাতভর ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন সালামি।’
১৩ জুন ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

এবার ইরানে ইসরায়েলের হামলা

ইরানের গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা বেশ কয়েকটি অবস্থানে বিস্ফোরণের তথ্য দিয়েছেন, যার মধ্যে তেহরানের মূল ইউরেনিয়াম পরিশোধনকেন্দ্রও অন্তর্ভুক্ত।
১৩ জুন ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন

আবারও গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪ সদস্য রাষ্ট্র যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয়। তবে যুক্তরাষ্ট্র সংস্থাটির স্থায়ী সদস্য হওয়াতে তাদের একটি বিপক্ষ ভোটেই প্রস্তাব বাতিল হয়ে যায়।
৫ জুন ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন

ত্রাণকেন্দ্রের কাছে ২৭ ফিলিস্তিনি নিহতের পর আজ বন্ধ থাকছে ত্রাণ বিতরণ

ইসরায়েলি সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়েছে, ত্রাণকেন্দ্রে যাওয়ার জন্য যেসব রাস্তা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেগুলোকে এখন ‘যুদ্ধকবলিত এলাকা’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
৪ জুন ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন

ত্রাণকেন্দ্রের কাছে আবারও ইসরায়েলি সেনার গুলি, নিহত ২৭

গাজার বেসামরিক সুরক্ষা দপ্তরের মুখপাত্র মাহমুদ বাসাল গণমাধ্যমকে বলেন, ‘রাফার আল-আলম এলাকায় মার্কিন প্রতিষ্ঠানের কাছ থেকে ত্রাণ সংগ্রহের অপেক্ষায় থাকা বেসামরিক মানুষদের লক্ষ্য করে অমানবিক হামলা চালানো হয়। এতে ২৭ জন নিহত ও ৯০ জনেরও বেশি আহত হয়েছেন।’
৩ জুন ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

হামাসের পেতে রাখা বোমায় ৩ ইসরায়েলি সেনা নিহত

হামাস-ইসরায়েলের যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর গত ১৮ মার্চ থেকে নতুন করে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ওই হামলা শুরুর পর এটিই একদিনে আইডিএফ’র সবচেয়ে বড় সামরিক ক্ষতির ঘটনা।
৩ জুন ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন

নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের সম্মতি, যাচাই করছে হামাস: যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে, প্রস্তাবে তাদের দাবিগুলো পূরণ না হলেও তারা এটি খতিয়ে দেখছে।
৩০ মে ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন

অধিকৃত পশ্চিম তীরের ২২ এলাকায় নতুন বসতি স্থাপনের ঘোষণা ইসরায়েলের

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকে জাতিসংঘ ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে বিবেচনা করে।
২৯ মে ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন

ইসরায়েলের গণহত্যা: ৬০০ দিনে ৫৪ হাজার ফিলিস্তিনি নিহত

ইসরায়েলের প্রতিশোধমূলক হামলার শুরুতে ছিল আকাশ হামলা। পরবর্তীতে স্থল ও নৌপথেও আসতে থাকে তীব্র হামলা। অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তির ব্যবহারে ফিলিস্তিনিদের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। দ্রুত বাড়তে থাকে হতাহতের সংখ্যা।
২৭ মে ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন

গাজার স্কুলে ইসরায়েলি হামলা, নিহত ২৫

গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর স্কুলটিকে আশ্রয়কেন্দ্রে রূপান্তর করা হয়েছিল। গাজার অনেক বাস্তুচ্যুত মানুষ সেখানে আশ্রয় নিয়েছিলেন।
২৬ মে ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

গাজার ৭৭ শতাংশ এলাকা এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে

গাজার হামাস নিয়ন্ত্রিত সরকারের গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছ, ‘মাঠ পর্যায়ের তথ্য ও যাচাইকৃত বিশ্লেষণ ইঙ্গিত করছে যে দখলদার ইসরায়েলি বাহিনী এখন কার্যত গাজার মোট এলাকার প্রায় ৭৭ শতাংশ নিয়ন্ত্রণ করছে।’
২৫ মে ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন

ফিলিস্তিনে ‘নিন্দনীয়’ কার্যক্রম, ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত যুক্তরাজ্যের

গাজায় মানবিক সহায়তার ওপর আরোপিত অবরোধের বিষয়টি আলাদা করে তুলে ধরে ডেভিড ল্যামি বলেছেন, ইসরায়েলের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র দপ্তরে ডেকে জানানো হয়েছে, ত্রাণ সহায়তার পথ বন্ধ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
২১ মে ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলের নতুন সামরিক পরিকল্পনা যেন ‘আরেক নাকবা’

বিশ্লেষকদের মতে, এই নতুন পরিকল্পনা ১৯৪৮ সালে ইসরায়েল গঠন ও ফিলিস্তিনিদের গণহারে তাদের নিজ ভূখণ্ড থেকে বিতাড়ণের কথা মনে করিয়ে দিচ্ছে। এটি ‘মহাবিপর্যয়’ বা ‘নাকবা’ নামে পরিচিত।
৬ মে ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন

তেল আবিবের বিমানবন্দরে হুতি হামলার জবাবে ইয়েমেনে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা

ওই হামলার অন্যতম লক্ষ্য ছিল হোদেইদা বন্দর ও নিকটবর্তী শহর বাজিলের (ইসরায়েল থেকে দুই হাজার কিলোমিটার দূরে অবস্থিত) একটি কংক্রিট কারখানা।
৬ মে ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন

গাজার সামরিক অভিযানের মাত্রা বাড়ানোর অনুমোদন ইসরায়েলি মন্ত্রিসভার

বিশ্লেষকরা ধারণা করছেন, গাজা দখলে নিতেই নতুন করে অভিযান সম্প্রসারণ ও তীব্র করছে ইসরায়েল।
৫ মে ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন

বিমানবন্দরে হামলা: হুতি ও ইরানের বিরুদ্ধে প্রতিশোধের অঙ্গীকার নেতানিয়াহুর

সামাজিক মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত ভিডিওতে নেতানিয়াহু বলেন, অতীতেও ইরানের সমর্থনপুষ্ট (হুতি) বিদ্রোহীদের বিরুদ্ধে ‘ব্যবস্থা নিয়েছে’ ইসরায়েল এবং ‘ভবিষ্যতেও উপযুক্ত ব্যবস্থা নেবে’।
৪ মে ২০২৫, ০৭:১২ অপরাহ্ন

ইসরায়েলের বিমানবন্দরে হুতিদের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৬

এএফপির ফটোগ্রাফার জানান, ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের টার্মিনাল তিনের পার্কিং লটের কাছে আঘাত হানে। এটাই ওই বিমানবন্দরের সবচেয়ে বড় গাড়ি পার্কিং এর জায়গা। ক্ষেপণাস্ত্রের আঘাতে টারমাক থেকে কয়েক শ মিটার দূরে বড়সড় একটি গর্ত তৈরি হয়েছে। 
৪ মে ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন

গণহত্যায় অনীহা বাড়ছে আইডিএফে, নেতানিয়াহু-বিরোধী চিঠিতে ১২ হাজারের বেশি সেনার সই

ইসরায়েলি সেনাদের আদেশ অমান্য করার পরামর্শ দিয়েছেন অবসরপ্রাপ্ত জেনারেল আমিরাম লেভিন।
১ মে ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন

ইসরায়েলে ভয়াবহ দাবানল, ‘জরুরি অবস্থা’ ঘোষণা

ভয়াবহ তাপপ্রবাহ ও তীব্র বাতাস থেকে দাবানলের সূত্রপাত হয়। যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনাও কঠিন হয়ে পড়েছে
১ মে ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন

গাজায় ‘লাইভ স্ট্রিমিং করে’ গণহত্যা চালিয়েছে ইসরায়েল, অভিযোগ অ্যামনেস্টির

প্রতিবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, ইসরায়েল নিখুঁত পরিকল্পনার মাধ্যমে গাজাবাসীদের তাদের বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে এবং ইচ্ছাকৃতভাবে ওই অঞ্চলে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, তারা সামাজিক মাধ্যমে ‘লাইভ স্ট্রিমিং’ করে ফিলিস্তিনিদের হত্যা করছে ও গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।
২৯ এপ্রিল ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন