পরাণ

অস্ট্রেলিয়ার পর ডেনমার্ক, সুইডেন ও ফিনল্যান্ডে মুক্তি পাচ্ছে পরাণ

মুক্তির পর ‘পরাণ’ সিনেমাটি বাংলাদেশের দর্শকদের মধ্যে প্রচুর পরিমাণে সাড়া পেয়েছে।
১৫ আগস্ট ২০২২, ০৯:৪০ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ায় ‘পরাণ’র ১৬ শোয়ের অগ্রিম টিকিট শেষ

আগামীকাল রোববার অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে সিনেমা 'পরাণ'। সেখানকার ১৬টি শোর অগ্রিম সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানা গেছে।
১৩ আগস্ট ২০২২, ০৮:২১ পূর্বাহ্ন

রেকর্ড গড়ে ষষ্ঠ সপ্তাহে পরাণ

ত্রিভুজ প্রেমের সিনেমা পরাণ মুক্তি পেয়েছে ১০ জুলাই। সিনেমাটির মুক্তির ১ মাস হলো আজ। তবে ১ মাসেও এ সিনেমার আবেদন কমেনি। 
১০ আগস্ট ২০২২, ০৬:৪০ অপরাহ্ন

মিমের সঙ্গে ‘পরাণ’ দেখলেন লুঙ্গি পরা সেই সামান আলী

লুঙ্গি পরা একজন বয়স্ক ব্যক্তির কাছে টিকিট বিক্রি করেনি ঢাকার সনি সিনেমা হল কর্তৃপক্ষ। বুধবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই সামান আলী সরকারের সঙ্গে ‘পরাণ’ সিনেমা দেখলেন বিদ্যা সিনহা মিম।
৪ আগস্ট ২০২২, ০৫:০৫ অপরাহ্ন

পঞ্চম সপ্তাহে ‘পরাণ’

পরাণ মুক্তি পেয়েছে গত ১০ জুলাই, ঈদের দিনে। শুরুতে অল্প কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও দিন দিন সিনেমাটির দর্শকপ্রিয়তা বাড়তে থাকে। সঙ্গে বাড়তে থাকে প্রেক্ষাগৃহের সংখ্যাও।
৪ আগস্ট ২০২২, ০৩:৩০ অপরাহ্ন

লুঙ্গি পরেই স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখলেন সামান আলী

অবশেষে লুঙ্গি পরেই স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখলেন সেই সামান আলী সরকার। আজ বৃহস্পতিবার রাজধানীর সনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে `পরাণ’ দেখেন তিনি। এ সময় সঙ্গে ছিল তার পরিবারও।  
৪ আগস্ট ২০২২, ০৩:১৮ অপরাহ্ন

লুঙ্গি পরে সিনেমা দেখতে বাধা, স্টার সিনেপ্লেক্সের দুঃখ প্রকাশ

লুঙ্গি পরে আসায় রাজধানীর মিরপুরে অবস্থিত স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় গতকাল বুধবার এক সিনিয়র সিটিজেনকে সিনেমা দেখতে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে সেই সিনিয়র সিটিজেন ‘পরাণ’ সিনেমা দেখতে এসেছিলেন। 
৪ আগস্ট ২০২২, ০৬:৩৪ পূর্বাহ্ন

‘পরাণ’ সিনেমায় ছেলে রাজের কষ্ট দেখে মায়ের মন খারাপ

শরিফুল রাজ অভিনীত ‘পরাণ’ সিনেমাটি পর্দায় দেখে মুগ্ধ হয়েছেন তার মা জাহানারা বেগম। সিনেমার গল্পে ছেলের কষ্টের দৃশ্য দেখে মন খারাপ হয়েছে তার।
২ আগস্ট ২০২২, ০৮:৪৩ পূর্বাহ্ন

পরাণ: বাস্তবতার ছদ্ম উপস্থাপন আর নারী বিদ্বেষের বয়ান

কলকাতার সিনেমাগুলোর একটা বড় অংশ যেমন আমরা রাবিন্দ্রিক লেন্স থেকে চিত্রায়িত হতে দেখি, ঠিক তেমনি হাল আমলে দেশি চলচ্চিত্রগুলো একটু খেয়াল করলে দেখব এর বড় অংশের বয়ান বিবৃত হয় থানা বা পুলিশি লেন্স থেকে। এই সময়ের জনপ্রিয় চলচ্চিত্র পরাণ (২০২২)-এও এর ব্যাত্যয় ঘটে না। গল্পের শুরু থানা থেকেই, শেষও এখানে। আর গল্প এগিয়ে যায় রায়হান রাফি তথা আম পাবলিকের বিবেক হিসেবে আবির্ভূত পুলিশ কর্মকর্তার বিবিধ জেরার মধ্য দিয়ে। ধীরে ধীরে চলচ্চিত্রের মূল প্রটাগনিস্টের (প্রধান চরিত্র) পাশাপাশি এন্টাগনিস্ট (খল বা বিপরীত চরিত্র) অনন্যার (বিদ্যা সিনহা মিম) জবানবন্দিতেই জানতে থাকি, এই নারী আসলে কত খারাপ!
১ আগস্ট ২০২২, ০৫:৪৪ পূর্বাহ্ন

চতুর্থ সপ্তাহে ‘পরাণ’, রোববার থেকে চলবে ৬০ হলে

বেড়ে চলেছে 'পরাণ' সিনেমার হল সংখ্যা। আগামীকাল শুক্রবার এই সিনেমার হল সংখ্যা দাঁড়াবে ৫৬। এরপর আগামী রোববার থেকে ৬০টি হলে চলবে 'পরাণ'।
২৮ জুলাই ২০২২, ০১:২৭ অপরাহ্ন

পরাণ থেকে হাওয়া’য় রাজ

বাংলাদেশি চলচ্চিত্রের নতুন আলোচিত নায়ক শরিফুল রাজ। অভিনয় গুণে অল্প সময়েই দর্শকদের প্রিয় হয়ে উঠেছেন তিনি। ঈদে মুক্তি পাওয়া 'পরাণ' সিনেমায় নিজেকে মেলে ধরেছেন তিনি। তার কথাই এখন দর্শকরা বেশি আলোচনা করছেন।
২৮ জুলাই ২০২২, ১০:৪৪ পূর্বাহ্ন

৫-১০ বছরে ‘পরাণ’ আর হবে না: মিশা সওদাগর

বাংলাদেশী চলচ্চিত্রের অন্যতম খল অভিনয়শিল্পী মিশা সওদাগর। ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি। দীর্ঘ ক্যারিয়ারে রেকর্ড সংখ্যক সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তার হাতে রয়েছে ৪টি নতুন সিনেমা ‘লোকাল’, ‘পর্দার আড়ালে’, ‘বিট্রে’ ও ‘জিম্মি-টু’।
২৫ জুলাই ২০২২, ০৪:৩২ অপরাহ্ন

‘পরাণ’ দেখে যা বললেন মিশা, মাহি, শুভ, পরীমনি ও অন্যরা

বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহান অভিনীত 'পরাণ' সিনেমাটি মুক্তির পর থেকে নানাভাবে আলোচনায় আছে। শুরুতে ১১ হলে মুক্তি পেলেও দ্বিতীয় সপ্তাহে ৫৫টি হলে চলছে সিনেমাটি।
২৪ জুলাই ২০২২, ১২:০০ অপরাহ্ন

রাজের ‘পরাণ’ দেখে কাঁদলেন পরীমনি

স্বামী শরিফুল রাজ অভিনীত ‘পরাণ’ সিনেমা দেখে কাঁদলেন পরীমনি।
২৩ জুলাই ২০২২, ০২:০৮ অপরাহ্ন

হলে ফিরছে ঢাকাই সিনেমার দর্শক

নব্বই দশকের পুরোটা সময়জুড়ে বাংলা সিনেমার ছিল জয়জয়কার। তবে, গত ২ দশকে সিনেমা হলগুলোতে দর্শক সংখ্যা কমতে কমতে সেটা প্রায় দর্শকশূন্য হয়ে পড়ে। পাশাপাশি কমেছে হলের সংখ্যাও। দীর্ঘ এ সময়ে ভালো মানের কিছু সিনেমাও নির্মিত হলেও বিপর্যয় কাটাতে সেগুলো যথেষ্ঠ ছিল না। 
২২ জুলাই ২০২২, ০৪:৩৭ অপরাহ্ন

‘পরাণ’ দর্শকের পরাণে গেঁথে গেছে: মিম

এবারের ঈদের ব্যবসা সফল সিনেমার একটি বিদ্যা সিনহা মিম অভিনীত ‘পরাণ’। আজ শুক্রবার সিনেমাটির হল সংখ্যা বেড়ে ৫৫ হয়েছে। নিজের সিনেমা নিয়ে খুশি ঢালিউডের এই নায়িকা।
২২ জুলাই ২০২২, ০২:৩৬ অপরাহ্ন

ঈদুল ফিতরের চেয়ে দ্বিগুণ ব্যবসা করছে কোরবানির ঈদের সিনেমা

চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমার চেয়ে কোরবানির ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো ভালো ব্যবসা করছে। স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাস কর্তৃপক্ষ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।
২০ জুলাই ২০২২, ১২:২৯ অপরাহ্ন

পরিবারের সবাইকে নিয়ে আজ ‘পরাণ’ দেখব: মিম

তিন বছর অপেক্ষার পর বিদ্যা সিনহা মিম অভিনীত ‘পরাণ’ সিনেমা মুক্তি পেয়েছে এবারের ঈদে। ইতোমধ্যে দর্শকদের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছে পরাণ।
১৬ জুলাই ২০২২, ০৭:৪৮ পূর্বাহ্ন

‘পরাণ’—ত্রিভুজ প্রেমের নির্মম পরিণতি!

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক রায়হান রাফী নির্মাণ করেছেন ‘পরাণ’। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান।
১৫ জুলাই ২০২২, ০২:৫৮ পূর্বাহ্ন

ঈদে ১০১ কোটি টাকার ৩ সিনেমা

বাংলা সিনেমাপ্রেমীদের জন্য আসন্ন ঈদুল আজহায় ৩ সিনেমা মুক্তির জন্য প্রস্তুত। ইতোমধ্যে ২টি সিনেমা ‘দিন দ্য ডে’ ও ‘পরাণ’ সেন্সর পেয়েছে।
৪ জুলাই ২০২২, ০৩:১৫ পূর্বাহ্ন