প্রাকৃতিক দুর্যোগ

পানি কমলেও দুর্ভোগ কমেনি হাওরের নিম্নআয়ের মানুষের

সুনামগঞ্জের দোয়ারাবাজার ও শান্তিগঞ্জ উপজেলায় বন্যার পানি কমতে শুরু করলেও কাজে ফিরতে পারছেন না সেখানকার নিম্নআয়ের মানুষ। ঠিকমতো ত্রাণ না পাওয়ায় অনেককে শুকনো খাবার খেয়ে দিন কাটাতে হচ্ছে।
২৪ মে ২০২২, ০১:৫৮ অপরাহ্ন

বন্যায় সিলেট-সুনামগঞ্জে তলিয়ে গেছে ৬৫৭ কিলোমিটার সড়ক

আগাম বন্যায় সিলেট ও সুনামগঞ্জ জেলার ১৫৩টি সড়কের ৬৫৭ কিলোমিটার ডুবে গেছে। ২ জেলার বেশ কিছু উপজেলার অভ্যন্তরীণ ও জেলা সদরের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে। এতে ব্যাপক দুর্ভোগে রয়েছেন ২ জেলার অন্তত ২০ লাখ মানুষ।
২১ মে ২০২২, ০৭:০৮ পূর্বাহ্ন

নদীর পানি সিলেটে কমলেও বাড়ছে সুনামগঞ্জে

সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি গত ২ দিন ধরে কমতে থাকলেও নতুন করে বিপৎসীমা অতিক্রম করেছে সুনামগঞ্জের পুরাতন সুরমা ও নেত্রকোণার সোমেশ্বরী নদী।
২১ মে ২০২২, ০৭:০৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ হেক্টর জমির বাদাম

ভারী বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় সুনামগঞ্জের হাওরে ফসলহানি হয়েছে। কিছু ধান তোলা সম্ভব হলেও সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন বাদাম চাষিরা। এখনও অপরিপক্ক বাদাম গাছ তলিয়ে গেছে বন্যার পানিতে।
২১ মে ২০২২, ০৪:৪২ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ২ আশ্রয়কেন্দ্রে পৌঁছেনি ত্রাণ, নেই বিশুদ্ধ পানির সুবিধা

উজান থেকে নেমে আসা ঢলে ও অবিরাম বৃষ্টিতে হাওরের পানি উপচে ঢুকে পড়ছে বিভিন্ন এলাকায়। নতুন করে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছেন বন্যার্তরা। তবে সুনামগঞ্জ সদর উপজেলার দুটি আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত পৌঁছেনি কোন ত্রাণ। পানিবন্দী অধিকাংশ মানুষ খাবার, স্যানিটেশন ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছে।
২০ মে ২০২২, ০৩:৫৮ অপরাহ্ন

ত্রাণের অপেক্ষায় দোয়ারাবাজারের ৪ গ্রামের বন্যার্তরা

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নদী-হাওরে পানি বৃদ্ধি পেয়ে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে। সুনামগঞ্জের যেদিকে দেখা যায়, সেদিকেই পানি আর পানি। এতে গত ৫ দিন ধরে চরম দুর্ভোগে থাকলেও, ত্রাণের আশায় অপেক্ষা করছেন হাওরের প্রত্যন্ত এলাকার ক্ষতিগ্রস্তরা।
২০ মে ২০২২, ১২:৩১ অপরাহ্ন