বাজেট ২০২২-২৩
স্টার্টআপে বিশেষ প্রণোদনা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে সরকার। এজন্য স্টার্টআপ উদ্যোগকে বিশেষ প্রণোদণার মাধ্যমে সম্প্রসারিত করা প্রয়োজন জানিয়ে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য কেবল আয়কর রিটার্ন জমা ছাড়া সব ধরনের রিপোর্টিং থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
৯ জুন ২০২২, ১০:৫৩ পূর্বাহ্ন
ল্যাপটপ আমদানিতে ১৫ শতাংশ করারোপ, বাড়বে দাম
আগামী ২০২২–২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে আমদানি করা ল্যাপটপের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর ফলে ল্যাপটপ কিনতে হলে বাড়তি অর্থ গুণতে হবে।
৯ জুন ২০২২, ১০:৪৯ পূর্বাহ্ন
সরবরাহ পর্যায়ে কমছে উৎসে কর
শিল্প কারখানায় কাঁচামাল সরবরাহ, পণ্য এবং বই সরবরাহের ওপর উৎসে কর কমানোর প্রস্তাব করা হয়েছে আগামী অর্থবছরের বাজেটে।
৯ জুন ২০২২, ১০:৪৮ পূর্বাহ্ন
মাথাপিছু আয় ৩০০৭ ডলার
আগামী ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু আয় ধরা হয়েছে ৩ হাজার ৭ ডলার। চলতি অর্থবছরে যা ছিল ২ হাজার ৮২৪ ডলার।
৯ জুন ২০২২, ১০:৪৩ পূর্বাহ্ন
ঋণের সুদ পরিশোধে সর্বোচ্চ বরাদ্দ
অর্থবছর ২০২২-২৩ এর প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে ঋণের সুদ পরিশোধে। অর্থ মন্ত্রণালয়ের ২০২২-২৩ অর্থবছরের বাজেটের সংক্ষিপ্তসারে এ তথ্য জানা যায়।
৯ জুন ২০২২, ১০:৩১ পূর্বাহ্ন
জিডিপি অনুপাতে শিক্ষায় বরাদ্দ কমছে
আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জিডিপি অনুপাতে শিক্ষা খাতে বরাদ্দ চলতি অর্থবছরের তুলনায় কমছে। প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে মোট বরাদ্দ জিডিপির তুলনায় ১ দশমিক ৮৩ শতাংশের কথা বলা হয়েছে।
৯ জুন ২০২২, ১০:৩০ পূর্বাহ্ন
পুঁজিবাজারে বিনিয়োগে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না
পুঁজিবাজারে বিনিয়োগ করে কালো টাকা সাদা করার সুযোগ আগামী ২০২২-২৩ অর্থবছরে থাকছে না।
৯ জুন ২০২২, ১০:১২ পূর্বাহ্ন
জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.৫০ শতাংশ
আগামী ২০২২-২৩ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করেছে সরকার।
৯ জুন ২০২২, ১০:০৪ পূর্বাহ্ন
স্বর্ণের দাম কমবে
আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বৈধ পথে স্বর্ণ আমদানি উৎসাহিত করা ও স্বর্ণ চোরাকারবার বন্ধ করতে স্বর্ণ আমদানিতে বিদ্যমান অগ্রিম কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। ফলে কমবে স্বর্ণের দাম।
৯ জুন ২০২২, ০৯:৪৯ পূর্বাহ্ন
সিগারেটের দাম বাড়বে
আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটে সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
৯ জুন ২০২২, ০৯:৩০ পূর্বাহ্ন
দাম কমবে, বাড়বে
আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় জাতীয় সংসদ অধিবেশনে তিনি এই বাজেট পেশ করছেন।
৯ জুন ২০২২, ০৯:১৮ পূর্বাহ্ন
৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ চলছে
একাদশ জাতীয় সংসদে চলমান ১৮তম অধিবেশনে আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
৯ জুন ২০২২, ০৯:০৩ পূর্বাহ্ন
৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট পেশ আজ
বিশ্ব অর্থনীতির অস্থির পরিস্থিতি ও মূল্যস্ফীতির মতো চ্যালেঞ্জকে সামনে রেখে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার জাতীয় বাজেট পেশ করবেন। এটি দেশের ৫১তম এবং আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকারের ২৩তম বাজেট।
৯ জুন ২০২২, ০৪:৪২ পূর্বাহ্ন
তারকাদের বাজেট ভাবনা
অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল ২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন আজ বৃহস্পতিবার। এবারের বাজেটের স্লোগান ‘কোভিডের বিপর্যয় জয় করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখা।’ বাংলাদেশের ৫১তম এই বাজেট নিয়ে সরকারের কাছে সাধারণ মানুষের পাশাপাশি তারকাদেরও রয়েছে নানা প্রত্যাশা।
৮ জুন ২০২২, ০৭:১১ অপরাহ্ন
পণ্যমূল্য বৃদ্ধি ও খাদ্য সংকট মোকাবিলায় বাজেটে করণীয়
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে সামনের মাসগুলোয় বৈশ্বিক খাদ্য সংকট হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
৮ জুন ২০২২, ০৮:৪৭ পূর্বাহ্ন
হ্যান্ডসেট-ইন্টারনেটে কর বাড়তে পারে বাজেটে
আসন্ন বাজেটে ব্রডব্যান্ড ইন্টারনেটের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) বৃদ্ধি এবং হ্যান্ডসেট উৎপাদন পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপ করতে পারে সরকার। এর ফলে বেড়ে যেতে পারে হ্যান্ডসেটের দাম ও ইন্টারনেট ব্যবহারের খরচ।
৭ জুন ২০২২, ০৩:৪৬ অপরাহ্ন
‘মেড ইন বাংলাদেশ’ পণ্যে কর সুবিধার সম্ভাবনা
আমদানিকৃত বিলাসবহুল পণ্যের ভোক্তাদের জন্য মন খারাপের খবর হচ্ছে, ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া নতুন অর্থবছরে এসব পণ্যের দাম আরও বেড়ে যাবে।
৩১ মে ২০২২, ০৬:২০ পূর্বাহ্ন