বাম গণতান্ত্রিক জোট
জ্বালানি উপদেষ্টার অপসারণসহ দুর্নীতির জন্য দায়ীদের শাস্তির দাবি বাম জোটের
বিদ্যুৎ সংকট নিয়ে বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টার কথাকে জনগণের সঙ্গে আরেক রসিকতা বলে উল্লেখ করে বাম জোটের নেতারা বলেছেন, ‘সরকারের লুটেরা, কমিশনভোগী ও গোষ্ঠী স্বার্থে নেওয়া ভুলনীতি ও দুর্নীতির কারণে আজ বিদ্যুৎখাতের এই মহাবিপর্যয়। এ দায় সরকারের। এ দায় জনগণ নেবে না।’
২৪ অক্টোবর ২০২২, ০২:৩৪ অপরাহ্ন
সভা-সমাবেশে বাধা দিয়ে সরকার ক্ষমতা স্থায়ী করতে পারবে না: বাম জোট
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ভাত ও ভোটের অধিকার দিতে ব্যর্থ সরকার পুরোনো স্বৈরাচারী কায়দায় সভা-সমাবেশে বাধা দিয়ে ক্ষমতার মসনদ স্থায়ী করতে পারবে না।
২২ অক্টোবর ২০২২, ০১:৫১ অপরাহ্ন
সরকার যে কোনো পন্থায় ক্ষমতায় থাকার চেষ্টা করছে: বাম গণতান্ত্রিক জোট
ঐক্য ন্যাপের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট এস এম এ সবুর বলেছেন, 'সরকার যে কোনো পন্থায় ক্ষমতায় থাকার চেষ্টা করছে। মানুষের ভোটের অধিকার যদি নিশ্চিত করতে না পারি তাহলে মুক্তিযুদ্ধের সার্থকতাই বিফলে যাবে। জনগণের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে হলে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে।'
১৫ অক্টোবর ২০২২, ০২:৩৮ অপরাহ্ন
সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়াসহ ১০ দাবি বাম গণতান্ত্রিক জোটের
সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ও সংখ্যানুপাতিক নির্বাচনসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
১১ অক্টোবর ২০২২, ১১:৪০ পূর্বাহ্ন
‘এই সরকারের আমলে বিদ্যুৎকেন্দ্র পাওয়া যাচ্ছে, বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না’
বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎকেন্দ্র পাওয়া যাচ্ছে, বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
২২ আগস্ট ২০২২, ০৩:৫২ অপরাহ্ন
২৫ আগস্ট দেশব্যাপী হরতাল সফল করার আহ্বান বাম জোটের
‘জ্বালানি তেল, ইউরিয়া সার, গ্যাস, পানি, খাদ্যসহ নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানো, বিদ্যুৎ-গ্যাসের দাম আবারও বৃদ্ধির পাঁয়তারা বন্ধ এবং সরকারের গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে’ আগামী ২৫ আগস্ট সারাদেশে অর্ধদিবস হরতাল পালনের আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
১৮ আগস্ট ২০২২, ০২:৫৮ অপরাহ্ন
মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২৫ আগস্ট বাম জোটের অর্ধদিবস হরতাল
জ্বালানির তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ২৫ আগস্ট সারা দেশে অর্ধ দিবস হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট।
১৬ আগস্ট ২০২২, ০৮:৫০ পূর্বাহ্ন
সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড দুর্ঘটনা নয়, অবহেলাজনিত হত্যাকাণ্ড: বাম গণতান্ত্রিক জোট
‘চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা কোনো দুর্ঘটনা নয়, এটি অবহেলাজনিত হত্যাকাণ্ড।’
৮ জুন ২০২২, ১০:৩৭ পূর্বাহ্ন