বিএনপির সমাবেশ

কাল সকাল থেকে আমাদের নেতাকর্মীরা সতর্ক অবস্থায় থাকবে: ফরিদপুর আ. লীগ

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেছেন, ‘আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। তবে কেউ সন্ত্রাস নৈরাজ্য করার চেষ্টা করলে আমরা তার দাঁতভাঙা জবাব দেবো।’
১১ নভেম্বর ২০২২, ০১:১৪ অপরাহ্ন

বিএনপির সমাবেশ: পিরোজপুর-ঝালকাঠির ৩৫ হাজার কর্মী যোগ দেওয়ার ঘোষণা

আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশে পিরোজপুর ও ঝালকাঠি জেলা থেকে ৩৫ হাজার নেতাকর্মী যোগ দেবে বলে ঘোষণা দিয়েছেন এই দুই জেলার বিএনপি নেতারা। 
৩ নভেম্বর ২০২২, ০৮:০৬ অপরাহ্ন

যেভাবে বঙ্গবন্ধু উদ্যান ভাগাভাগি হয়েছে বিএনপি ও প্রশাসনের মধ্যে

বরিশালে বিএনপির সমাবেশ আগামী ৫ নভেম্বর। বরিশালের বঙ্গবন্ধু উদ্যানের একাংশে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি।
২ নভেম্বর ২০২২, ০৯:২৫ পূর্বাহ্ন

রংপুরগামী বাস বন্ধে দুর্ভোগে বগুড়া-গাইবান্ধার যাত্রীরা

বগুড়া ও গাইবান্ধা থেকে আজ শুক্রবার ভোর থেকে রংপুরের উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন এই দুই জেলার হাজারো মানুষ। 
২৮ অক্টোবর ২০২২, ১০:২০ পূর্বাহ্ন

রংপুরে বিএনপির সমাবেশে ৩ দিন আগে থেকেই আসছেন নেতা-কর্মীরা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন থেকে রংপুরে বিএনপির সমাবেশস্থলে এসেছেন মোস্তাফিজুর রহমান (৪৬) ও রহিদুল ইসলাম (৪০)।
২৭ অক্টোবর ২০২২, ০৮:৩২ পূর্বাহ্ন

এবার ফেরার পথেও ভোগান্তির আশঙ্কা

বিএনপির বিভাগীয় সমাবেশ শেষে খুলনা ছাড়তে শুরুতে করেছেন বিভিন্ন জেলা থেকে যোগ দেওয়া বিএনপির নেতা-কর্মীরা। তবে, তারা কীভাবে বাড়ি ফিরবেন তা জানেন না। কারণ, সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ আছে।
২২ অক্টোবর ২০২২, ১১:২১ পূর্বাহ্ন

সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে হামলার আশঙ্কায় বিএনপি নেতা-কর্মীরা

খুলনায় বিএনপির সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের হামলার আশঙ্কা করছেন বিএনপি নেতা-কর্মীরা।
২২ অক্টোবর ২০২২, ১০:০২ পূর্বাহ্ন

খুলনা রেলস্টেশনে পুলিশ-বিএনপি সংঘর্ষ

সকাল থেকে খুলনায় বিএনপির সমাবেশের পরিবেশ শান্ত থাকলেও সূর্য যত গড়িয়েছে পাল্টে গেছে দৃশ্যপট।
২২ অক্টোবর ২০২২, ০৯:৩৪ পূর্বাহ্ন

‘লাঠি হাতে যুদ্ধংদেহী তরুণের দল’

যশোর থেকে খুলনার দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। যশোর-খুলনা মহাসড়ক এই অঞ্চলের ব্যস্ত সড়কগুলোর একটি। আজ শনিবার খুলনায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে এই সড়কটিতে যানবাহন চলাচলের ক্ষেত্রে চলছে অঘোষিত নিষেধাজ্ঞা। বিএনপি নেতা-কর্মীরা অভিযোগ করে আসছিলেন- খুলনার জনসমাবেশে আসার পথে পদে পদে তাদের বাধা দেওয়া হচ্ছে।
২২ অক্টোবর ২০২২, ০৮:৩০ পূর্বাহ্ন

বিএনপি নেতা-কর্মীদের খাবার ছিনিয়ে নেওয়ার অভিযোগ আ. লীগের বিরুদ্ধে

খুলনায় বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে নেতা-কর্মীদের কাছ থেকে খাবার কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
২২ অক্টোবর ২০২২, ০৭:৩২ পূর্বাহ্ন

খুলনায় বিএনপির সমাবেশ শুরু

খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার দুপুর ১টার দিকে দলটির খুলনা বিভাগীয় সমাবেশ শুরু হয়।
২২ অক্টোবর ২০২২, ০৭:০৮ পূর্বাহ্ন

রাত থেকেই খুলনার সমাবেশ স্থলে বিএনপি নেতা-কর্মীদের অবস্থান

খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা নেতা-কর্মীরা সমাবেশ স্থল ও এর আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছেন। তাদের মধ্যে অনেকে সেখানেই ঘুমিয়ে রাত কাটাচ্ছেন।
২১ অক্টোবর ২০২২, ০৭:২৭ অপরাহ্ন

ট্রেনে ঝুলে-দাঁড়িয়ে যশোর থেকে খুলনায় বিএনপির নেতাকর্মীরা

খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশের আগে ২ দিনের পরিবহন ধর্মঘট থাকায় যশোর থেকে খুলনাগামী ট্রেনেই ছিল নেতাকর্মীদের একমাত্র ভরসা।
২১ অক্টোবর ২০২২, ০৫:৩৮ অপরাহ্ন

খুলনায় বন্ধ থাকলেও যশোরে বাস চালু রেখেছে মালিক সমিতি

খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশকে সামনে রেখে আজ ২১ ও আগামীকাল ২২ অক্টোবর বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেনি যশোর বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠন। এই ২ দিন যশোর থেকে বাসসহ সব ধরনের যানবাহন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।
২১ অক্টোবর ২০২২, ০১:৩৫ অপরাহ্ন

সমাবেশে ‘নারায়ে তাকবীর’ স্লোগান দিয়ে আলোচনায় সাকা চৌধুরীর ছেলে

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের বিএনপির বিভাগীয় সমাবেশে ‘নারায়ে তাকবীর’ স্লোগান দিয়েছেন।
১২ অক্টোবর ২০২২, ০১:১৪ অপরাহ্ন

চট্টগ্রামে বিএনপির সমাবেশে নেতাদের সঙ্গে সেলফি তুলতে ধাক্কাধাক্কি

কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সেলফি তুলতে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কি করেছেন বিভিন্ন জেলা থেকে আসা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
১২ অক্টোবর ২০২২, ০৯:৪০ পূর্বাহ্ন

ক্রাচে ভর করে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামে বিএনপির সমাবেশে কামাল

আওয়ামী লীগকে ‘দানব সরকার’ অবহিত করে এই সরকারের পতনের দাবিতে ক্রাচে ভর লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমাবেশে যোগ দিয়েছেন যুবদল নেতা কামাল উদ্দিন।
১২ অক্টোবর ২০২২, ০৮:০২ পূর্বাহ্ন

চট্টগ্রামে বিএনপির সমাবেশ: পথে ছাত্রলীগ-যুবলীগের বাধা-গাড়ি ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তি, নিরপেক্ষ সরকারসহ বিভিন্ন দাবিতে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে ছাত্রলীগ-যুবলীগের বাধার মুখে পড়ার অভিযোগ তুলেছেন দলটির নেতা-কর্মীরা।
১২ অক্টোবর ২০২২, ০৬:১৯ পূর্বাহ্ন

চট্টগ্রামে সমাবেশে আসছেন বিএনপির নেতাকর্মীরা, পথে পথে বাধার অভিযোগ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পুলিশের গুলিতে ৫ নেতাকর্মী নিহত ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ বুধবার চট্টগ্রামে বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। সকাল থেকে বিভিন্ন জেলার নেতাকর্মীরা চট্টগ্রামে আসতে শুরু করলেও পথে পথে পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীদের বাধার সম্মুখীন হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন।
১২ অক্টোবর ২০২২, ০৫:৫৮ পূর্বাহ্ন

‘নির্বাচিত নয় বলে সরকার মিয়ানমারের বোমার প্রতিবাদ করতে পারছে না’

সরকার জনগণের নির্বাচিত নয় বলে মিয়ানমারের বোমা নিক্ষেপের প্রতিবাদ করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৮ সেপ্টেম্বর ২০২২, ০২:১০ অপরাহ্ন