বিএনপি
এই সরকার টিকে আছে মানুষকে প্রতারণা করে: মির্জা ফখরুল
বর্তমান সরকারের সময় ফুরিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৮ আগস্ট ২০২২, ০২:৩৪ অপরাহ্ন
বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানিয়েছ সরকার: মির্জা ফখরুল
শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা গড়ে না ওঠায় বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৭ আগস্ট ২০২২, ০১:৩৩ অপরাহ্ন
‘এটা উন্নয়নের জোয়ার না, অধিকার হরণের জোয়ার’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোয় দেশের কৃষকরা চোখে অন্ধকার দেখছেন। কিন্তু এতে সরকারের কিছু যায় আসে না। কারণ জনগণের তাদের দরকার নেই। তাদের আছে পুলিশ বাহিনী, বন্দুক বাহিনী, বিজিবি বাহিনী-এই বাহিনী দিয়ে তারা দেশ চালাবে।’
৭ আগস্ট ২০২২, ১২:০২ অপরাহ্ন
ফালুর অর্থ পাচার মামলায় অভিযোগ গঠন শুনানি ১৭ আগস্ট
দুবাইয়ে ১৮৩ কোটি ৯২ লাখ টাকা পাচারের অভিযোগে বিএনপির সাবেক সংসদ সদস্য মোসাদ্দেক আলী ফালুসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার অভিযোগ গঠনের শুনানির দিন হিসেবে ১৭ আগস্ট ধার্য করেছেন আদালত।
৭ আগস্ট ২০২২, ০৯:৫২ পূর্বাহ্ন
বিএনপি নয়, সরকারই চক্রান্ত করছে: ফখরুল
বিএনপি নয়, সরকারই চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ছাত্র সমাবেশে অংশ নিয়ে তিনি এ আহবান জানান।
৬ আগস্ট ২০২২, ১১:৪৫ পূর্বাহ্ন
অস্ত্রশস্ত্র নিয়ে হামলা হলে পুলিশ কী করবে, আঙ্গুল চুষবে: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগস্ট মাস এলেই বিএনপির ঘাতক চরিত্র বেপরোয়া হয়ে উঠে। এই মাসে দলটি সত্যের মুখোমুখি হতে ভয় পায়।
৫ আগস্ট ২০২২, ০৮:৫৬ পূর্বাহ্ন
বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ
আগামী ডিসেম্বর মাসের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে বিদায় জানানোর হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
৪ আগস্ট ২০২২, ০২:৫২ অপরাহ্ন
পিতার কাঁধে পুত্রের লাশের চেয়ে বেদনার আর কিছু নেই: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'পিতার কাঁধে পুত্রের লাশ। এর চেয়ে বড় বেদনার আর যন্ত্রণার কিছু নেই। আজ আমাদের সামনে আমাদের ছেলে ভোলা ছাত্রদলের সভাপতি নুরে আলমকে গুলি করে হত্যা করেছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পুলিশ বাহিনী। গুলি করে হত্যা করেছে ভোলা জেলার স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিমকে। আরও ১৯ জন ঢাকায় ও বরিশাল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।'
৪ আগস্ট ২০২২, ১১:১৪ পূর্বাহ্ন
ভোলায় বিএনপির হরতালে নেতা-কর্মীদের খণ্ড খণ্ড মিছিল
ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষে জেলা ছাত্রদলের সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যুর ঘটনার প্রতিবাদে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
৪ আগস্ট ২০২২, ০৭:০০ পূর্বাহ্ন
রাষ্ট্র মেরামতের জন্য সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব: ফখরুল
সরকার পতনের যুগপৎ আন্দোলনে গণঅধিকার পরিষদকে পাশে পাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
৩ আগস্ট ২০২২, ০৯:৩৪ পূর্বাহ্ন
নিয়মতান্ত্রিক আন্দোলনে আমাদের কোনো আপত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নিয়মতান্ত্রিক আন্দোলনে আমাদের কোনো আপত্তি নেই। রাজপথ বন্ধ, জান-মালের ক্ষতি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে।
২ আগস্ট ২০২২, ১২:০৯ অপরাহ্ন
পুলিশের মামলার পর ভোলায় গ্রেপ্তার আতঙ্ক, বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি হয়নি
ভোলায় বিএনপির রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনায় এ পর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় পুলিশ ২টি মামলা করার পর থেকে ভোলায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক তৈরি হয়েছে।
২ আগস্ট ২০২২, ১০:৪৬ পূর্বাহ্ন
রাজপথে নামার জন্য প্রস্তুত হয়ে যান, নেতা-কর্মীদের ফখরুল
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের রাজপথে নামার জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২ আগস্ট ২০২২, ১০:০৯ পূর্বাহ্ন
আ. লীগ লুটপাটের পথ বন্ধ করে দেশে এনার্জি সিকিউরিটি নিশ্চিত করেছে: কাদের
আওয়ামী লীগ লুটপাটের পথ বন্ধ করে দেশে এনার্জি সিকিউরিটি নিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
২ আগস্ট ২০২২, ০৯:২০ পূর্বাহ্ন
বিএনপি নেতাদের হাতে হারিকেন ধরিয়ে দিতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণে সরকারের পদক্ষেপের বিরুদ্ধে হারিকেন নিয়ে আন্দোলন করায় বিএনপি নেতাদের কঠোর সমালোচনা করেছেন।
১ আগস্ট ২০২২, ০৯:২৮ পূর্বাহ্ন
ভোলায় বিএনপি নেতা হত্যার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
ভোলায় গুলিতে নিহত বিএনপি নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের নেতা-কর্মীরা।
১ আগস্ট ২০২২, ০৯:১১ পূর্বাহ্ন
ভোলায় সংঘর্ষ: পুলিশের ২ মামলায় আসামি ৬০০
ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৬০ জন আহতের ঘটনায় হত্যা মামলাসহ ২টি মামলা দায়ের করেছে পুলিশ।
১ আগস্ট ২০২২, ০৫:২৬ পূর্বাহ্ন
নির্বাচন কমিশন সংলাপের নামে প্রহসন করছে: এমপি হারুনুর রশীদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম-সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, 'এই সরকারের নিয়োগপ্রাপ্ত তল্পিবাহক নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচনের জন্য সংলাপের নামে প্রহসন করছে।'
৩১ জুলাই ২০২২, ০৫:৩৭ অপরাহ্ন
ভোলায় নিহতের শরীরে-মুখে শটগানের গুলি, মাথায় আঘাত: চিকিৎসক
ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে নিহত আবদুর রহিমের মুখমণ্ডলে ও শরীরের কয়েক জায়গায় শটগানের গুলি লেগেছিল বলে জানিয়েছেন চিকিৎসক। তার মাথাতেও ভারি বস্তুর আঘাতের চিহ্ন ছিল।
৩১ জুলাই ২০২২, ০৩:১২ অপরাহ্ন
‘ঘরে ঘরে বিদ্যুৎ দেবে বলে এখন ঘরে ঘরে অন্ধকার’
ফেনীতে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এসএম ফজলুল হক বলেছেন, শেখ হাসিনার অধীনে দলীয় ব্যানারে ও গভীর রাতের নির্বাচন এদেশে আর হবে না। বিএনপির একজন কর্মী বেঁচে থাকতেও শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে দেওয়া হবে না।
৩১ জুলাই ২০২২, ০২:৪৪ অপরাহ্ন