বিভাগীয় সমাবেশ
ফরিদপুরে এক যুগ আগে মারা যাওয়া বিএনপি নেতার খোঁজে পুলিশ
আগামী ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণ সমাবেশের আগে দলটির নেতা-কর্মীদের বাড়িতে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযান থেকে বাদ যায়নি ১২ বছর আগে মারা যাওয়া এক বিএনপি নেতার বাড়িও।
৯ নভেম্বর ২০২২, ০৫:১৩ অপরাহ্ন
ফরিদপুর শহর থেকে ৬ কিলোমিটার দূরে গণসমাবেশের অনুমতি পেলো বিএনপি
আগামী ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। রাজেন্দ্র কলেজ মাঠে এ সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। কিন্তু প্রশাসন বিএনপির এ প্রস্তাব বাতিল করে দেয়। প্রশাসনের প্রস্তাবিত স্থান ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউটের মাঠ।
৭ নভেম্বর ২০২২, ০২:২৭ অপরাহ্ন
‘ক্ষতি করতে গিয়ে প্রশাসন আমাদের উপকার করেছে’
বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আমরা প্রশাসনকে ধন্যবাদ দিতে চাই যে তারা আমাদের জন্য এই ছাউনির ব্যবস্থা করেছে। এজন্য তারা একটা ধন্যবাদ অবশ্যই পেতে পারে। আমাদের ক্ষতি করতে গিয়ে তারা আমাদের উপকার করেছেন।
৫ নভেম্বর ২০২২, ১২:৩৮ অপরাহ্ন
ধর্মঘটে জনদুর্ভোগ ছাড়া আর কী অর্জন হলো
সব বাধা উপেক্ষা করেই তারা এসেছেন, এখনো আসছেন। কেউ ট্রলারে, কেউ বাসে, কেউ লঞ্চে, এমনকি সাইকেল, সিএনজিচালিত অটোরিকশাসহ বাংলাদেশের প্রচলিত প্রায় সব যানবাহনে চেপেই তারা গন্তব্যে এসেছেন। তাদের সবার গন্তব্য বরিশালের বঙ্গবন্ধু উদ্যান। আগামীকাল শনিবার সেখানে বিএনপির বিভাগীয় গণসমাবেশ।
৪ নভেম্বর ২০২২, ১২:৪৩ অপরাহ্ন
বিএনপি নেতাকর্মীদের শ্লোগানে মাঝরাতে মুখর বঙ্গবন্ধু উদ্যান
বরগুনা, ভোলা, পটুয়াখালীসহ বরিশালের বিভিন্ন উপজেলা থেকে আসা বিএনপির হাজারো নেতাকর্মী অবস্থান নিয়েছেন বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে। এখানেই আগামী ৫ নভেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ।
৩ নভেম্বর ২০২২, ০৬:৪৪ অপরাহ্ন
বাস চালু রাখার অনুরোধ রাখেননি বরিশালের পরিবহন মালিকরা: বিএনপি
বরিশালের পরিবহন মালিকরা ৪-৫ নভেম্বর বাস চালু রাখার অনুরোধ রাখেননি বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল বিভাগীয় সমাবেশের প্রধান সমন্বয়কারী সেলিমা রহমান।
২ নভেম্বর ২০২২, ১০:৩৩ পূর্বাহ্ন
বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির গণসমাবেশের প্রস্তুতি চলছে
বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আগামী ৫ নভেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশস্থল পরিদর্শন করেন।
১ নভেম্বর ২০২২, ১১:৩২ পূর্বাহ্ন
দুর্ভিক্ষ আসার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হবে: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছে, দেশে দুর্ভিক্ষ নেমে আসার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হবে।
২৯ অক্টোবর ২০২২, ১১:১৮ পূর্বাহ্ন
রংপুরে পৌঁছেছেন মির্জা ফখরুল
বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে রংপুরে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২৮ অক্টোবর ২০২২, ০৪:৪৩ অপরাহ্ন
‘আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী হওয়ায় বিএনপি আন্দোলন করতে পারছে’
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তার দল গণতন্ত্রে বিশ্বাসী হওয়ায় বিএনপি আন্দোলন করতে পারছে।
২৮ অক্টোবর ২০২২, ০৩:৪৭ অপরাহ্ন
বিএনপির সমাবেশ: সরকার ও সরকারি দলের আরও দায়িত্বশীল হওয়া উচিত
দেশের অন্যতম প্রধান বিরোধীদল বিএনপির খুলনা ও ময়মনসিংহের সমাবেশকে কেন্দ্র করে সরকার যা করেছে তাতে সরকার বা সরকারি দল আওয়ামী লীগ কতটুকু লাভবান হয়েছে? খুলনার সমাবেশের আগের দিন সরাসরি নিষেধাজ্ঞা না দিয়ে সরকার তারই সৃষ্ট এবং তার দ্বারাই নিয়ন্ত্রিত পরিবহন মালিক সমিতি নামীয় দানব বাহিনীর নামে ধর্মঘট ডাকিয়ে দিয়েছে।
২৮ অক্টোবর ২০২২, ০৩:১৪ অপরাহ্ন
‘পুতুল’ পরিবহন মালিক নেতাদের ব্যবহার করে সরকার পরিবহন ধর্মঘট দিয়েছে: বিএনপি
আগামীকাল শনিবার রংপুরের কালেক্টরেট মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ। এ সমাবেশে দেশবাসী ও নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং এ কারণে সরকার সমাবেশ বানচালের ষড়যন্ত্র করেছে বলে দাবি করেছেন সমাবেশের সমন্বয়ক ও বিএনপির সহ-সভাপতি এ জেড এম জাহিদ।
২৮ অক্টোবর ২০২২, ০১:০১ অপরাহ্ন
রংপুরে বিএনপির বিলবোর্ড নিয়ে ক্ষুব্ধ আ. লীগ, হুঁশিয়ারির ১ ঘণ্টার মধ্যে অপসারণ
রংপুর শহরে আওয়ামী লীগ নেতাদের ফেস্টুন সম্বলিত বিলবোর্ডের উপর বিএনপির গণসমাবেশের ফেস্টুন লাগানোর ঘটনায় হুঁশিয়ারি দিয়েছে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
২৮ অক্টোবর ২০২২, ১২:০১ অপরাহ্ন
রংপুরে যাওয়ার পথে নীলফামারীর বিএনপির নেতাকর্মীদের বাধার অভিযোগ
রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আগামীকাল শনিবার বিএনপির গণসমাবেশে উপলক্ষে দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজ শুক্রবার ভোর থেকেই নীলফামারী থেকে যাত্রা করেন।
২৮ অক্টোবর ২০২২, ১১:১৯ পূর্বাহ্ন
রংপুরগামী বাস বন্ধে দুর্ভোগে বগুড়া-গাইবান্ধার যাত্রীরা
বগুড়া ও গাইবান্ধা থেকে আজ শুক্রবার ভোর থেকে রংপুরের উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন এই দুই জেলার হাজারো মানুষ।
২৮ অক্টোবর ২০২২, ১০:২০ পূর্বাহ্ন
ধর্মঘট এড়াতে মধ্যরাতে ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতা-কর্মীদের রংপুর যাত্রা
বিএনপির বিভাগীয় সমাবেশের আগে রংপুর পরিবহন মালিক সমিতি আজ শুক্রবার ভোর ৬টা থেকে পরবর্তী ৩৬ ঘণ্টার ধর্মঘটের ডাক দেওয়ায় গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ঠাকুরগাঁও-পঞ্চগড়ের দলীয় নেতা-কর্মীরা রংপুরে রওনা দেন।
২৮ অক্টোবর ২০২২, ০৩:২০ পূর্বাহ্ন
বিভাগের ৭ জেলা থেকে রংপুর যায়নি কোনো বাস
রংপুরের পরিবহন মালিক সমিতি আগামীকাল শুক্রবার ভোর ৬টা থেকে ৩৬ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে। তবে তার আগেই আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিভাগের ৭ জেলা থেকে রংপুরগামী বাস চলাচল অনেকাংশে বন্ধ হয়ে গেছে।
২৭ অক্টোবর ২০২২, ০৩:৫৬ অপরাহ্ন
বাস বন্ধ, ঝিনাইদহ থেকে বিক্ষিপ্তভাবে খুলনা যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা
খুলনায় আগামীকাল শনিবার বিএনপির বিভাগীয় সমাবেশের আগে এ অঞ্চলের ১৮ রুটে বাস চলাচল বন্ধ করা হয়েছে। এ অবস্থায় সমাবেশ সফল করতে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা ও কুষ্টিয়া থেকে বিক্ষিপ্তভাবে নেতাকর্মীরা খুলনার উদ্দেশে যাচ্ছেন।
২১ অক্টোবর ২০২২, ১০:৫৬ পূর্বাহ্ন
খুলনায় বাস বন্ধ: দুর্ভোগের আশঙ্কায় চাকরিপ্রার্থীরা
বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে আগামীকাল ও পরশু খুলনায় সব ধরনের বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে খুলনা জেলা বাস, মিনিবাস মালিক সমিতি। এতে দুর্ভোগের আশঙ্কা করছেন আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া সমাজকর্মী পদে চাকরির আবেদনকারীরা।
২০ অক্টোবর ২০২২, ০৩:০২ অপরাহ্ন
খুলনায় নেতা-কর্মীদের বাড়িতে পুলিশ তল্লাশি চালাচ্ছে: শামসুজ্জামান দুদু
খুলনায় বিএনপির নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
২০ অক্টোবর ২০২২, ১১:২৮ পূর্বাহ্ন