বিশ্বকাপ ক্রিকেট ২০১৯

পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

বড় রান তাড়ায় একমাত্র সাকিব আল হাসান যা লড়াই করলেন। অবিশ্বাস্য ধারাবাহিকতা বজায় রেখে তুলে নিলেন আসরে নিজের পঞ্চম হাফসেঞ্চুরি। বাকিরা কেউই তাকে সঙ্গ দিতে পারলেন না, পারলেন না বড় ইনিংস খেলতে। ফলে বিশ্বকাপের শেষটা বাংলাদেশের জন্য হলো হতাশায় মোড়ানো।
৫ জুলাই ২০১৯, ০৯:০০ পূর্বাহ্ন

আক্ষেপ আর তালগোল পাকানোর ম্যাচ

লুকি ফার্গুসেনের শর্ট বলে তামিম ইকবালের কুপোকাত হওয়া, থিতু হয়ে মুশফিকুর রহিমের ভুলবোঝাবুঝিতে রান আউট, দারুণ খেলতে থাকা সাকিবের হুট করে বিদায়। পরে ফিল্ডিংয়ে মুশফিকের অবিশ্বাস্য ভুলে কেন উইলিয়ামসনকে রান আউট করতে না পারা। নিউজিল্যান্ডের ৮ উইকেট ফেলে দিয়েও যখন উত্তেজনা চূড়ায় তুলে হারল বাংলাদেশ। পেছনে পড়ে থাকা আলাদা আলাদা সময়ের এসব দৃশ্য একসঙ্গে জড়ো হয়ে ভক্তদের মনে নিশ্চিতভাবেই বাড়বে আফসোস। রান তাড়ায় কিউইরা প্যানিকড করায় বাংলাদেশ হারতে হারতে জিতেই যেত, কিন্তু এতগুলো ভুলের পর আর সেটা কি করে হয়।
৫ জুন ২০১৯, ০৮:৫১ অপরাহ্ন