বিশ্বকাপ ফুটবল

‘নেইমার একাই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে’

হালের অন্যতম সেরা তারকা নেইমার। ক্লাবের হয়ে যত না সফল তার চেয়েও বেশি সফল জাতীয় দলের জার্সি গায়ে। ব্রাজিলকে অধরা অলিম্পিকের স্বর্ণ এনে দিয়েছেন। এবার পালা বিশ্বকাপের। আর নেইমারই যে এটা করতে পারবেন এমন বিশ্বাস তার সতীর্থদেরও। ব্রিটিশ দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন ম্যানচেস্টার সিটি তারকা ফার্নানদিনহো।
১ জুন ২০১৮, ০৯:২৮ পূর্বাহ্ন

‘মেসি আমরা তোমাদের বিশ্বচ্যাম্পিয়ন দেখতে চাই’

সেই ১৯৯৩ সাল। এরপর কেটে গেছে প্রায় ৩২ বছর। একটি শিরোপার জন্য হাহাকার করছে আর্জেন্টাইন ভক্তরা। এর মধ্যে বেশ কয়েকবারই সুযোগ পেয়েছিলো দলটি। কিন্তু ফাইনালে হেরে হৃদয় ভেঙ্গেছে তাদের। এবার যে একটা শিরোপা না হলেই নয়। তাই ব্যানার টানিয়ে নিজেদের মনের কথা লিওনেল মেসিকে জানিয়ে দিলেন আর্জেন্টাইন ভক্তরা।
৩১ মে ২০১৮, ১১:২৭ পূর্বাহ্ন

মেসির ফেভারিট তালিকায় নেই আর্জেন্টিনা

রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতির শুরুটা বেশ ভালোভাবেই করেছে আর্জেন্টিনা। হাইতিকে ৪-০ গোলে হারিয়েছে দলটি। দলও খেলেছে দারুণ। কিন্তু এমন ম্যাচ জয়ের পরও দলের অধিনায়ক লিওনেল মেসি বিশ্বকাপে নিজেদের ফেভারিট মানতে নারাজ। তবে আশা ছাড়ছেন না তিনি। শেষ পর্যন্ত লড়াই করার প্রত্যয় ঝরে তার কণ্ঠে।
৩০ মে ২০১৮, ১২:৫৫ অপরাহ্ন

বিশ্বকাপের প্রস্তুতিতে কাবাডি খেলছেন ইংলিশরা (ভিডিও)

আক্ষেপটা যে অনেক লম্বা। ৫২ বছরের। একটি বিশ্বকাপের জন্য মরিয়া ফুটবলের জনক দেশ ইংল্যান্ড। এবার রাশিয়ায় বিশ্বকাপটা চাই-ই চাই। আর তার জন্য কঠিন পরিশ্রম করছে ইংলিশরা। আর এ অনুশীলনের মাঝে গা গরম করতে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডিও খেলছে দলটি। মঙ্গলবার দলের অনুশীলনে ইংলিশদের কাবাডি খেলতে দেখা গিয়েছে।
৩০ মে ২০১৮, ১১:১৯ পূর্বাহ্ন

রোনাল্ডোকে ছাড়িয়ে মেসির সামনে এখন শুধুই পেলে

ব্রাজিলিয়ান রোনাল্ডোকে স্পর্শ করতে প্রয়োজন ছিলো একটি গোলের। ছাড়িয়ে যেতে দু’টি। বুধবার হাইতির বিপক্ষে গোল দিলেন তিনটি। তাতেই তাকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় উঠলেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। এখন তার সামনে রইলেন শুধুই ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। ল্যাটিন অ্যামেরিকার কোন খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৬৪টি গোল দিয়ে পেলের পরেই অবস্থান করছেন মেসি।
৩০ মে ২০১৮, ১০:২৬ পূর্বাহ্ন

ছুটি না কাটিয়ে অনুশীলনে ব্রাজিলের ফিরমিনো

হাতে ছুটি আছে আরও দুই দিন। কিন্তু তাতে কি? বিশ্বকাপের অনুশীলন বলে কথা। তাও নিজের প্রথম বিশ্বকাপ। তাই বিশ্রামের কথা বাদ দিয়ে লন্ডনে অনুশীলন ক্যাম্পে যোগ দিলেন ব্রাজিলের স্ট্রাইকার রবার্তো ফিরমিনো।
২৯ মে ২০১৮, ০১:৫৭ অপরাহ্ন

হাইতির বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

৩২ বছরের আক্ষেপ ভুলতে বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোভাবেই নিচ্ছে আর্জেন্টিনা। অল্প কয়েক দিনের অনুশীলন ক্যাম্প শেষ না হতেই বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় লা বোম্বোনেরা স্টেডিয়ামে হাইতির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে লিওনেল মেসির দল। চোট সমস্যার জন্য সেরা একাদশকে খেলাতে পারছেন না কোচ হোর্হে সাম্পাওলি। তবে খেলছেন গঞ্জালো হিগুয়াইন ও আনহেল দি মারিয়া।
২৯ মে ২০১৮, ০১:১৩ অপরাহ্ন

সেই ইকার্দিকে পেতে বিনিময়ে হিগুয়াইন, সঙ্গে সাড়ে ৪ কোটি ইউরো

সিরি আ’তে গত মৌসুমে দুর্দান্ত খেলেছেন মাউরো ইকার্দি। কিন্তু তারপরও আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলির মন ভরাতে পারেননি। রাশিয়া বিশ্বকাপের দলে জায়গা হয়নি তার। কিন্তু তার মূল্যটা ঠিকই বুঝতে পেরেছে ইতালিয়ান জায়ান্ট ক্লাব জুভেন্টাস। ২৫ বছর বয়সী ইকার্দিকে পেতে ইন্টার মিলানকে গঞ্জালো হিগুয়াইনের মতো খেলোয়াড়কে তো দিবেই, সঙ্গে ৪.৩৫ কোটি ইউরোও দেবে ক্লাবটি।
২৯ মে ২০১৮, ১১:৪৮ পূর্বাহ্ন

বিশ্বকাপের মজার ১৫ তথ্য

দরজায় কড়া নাড়ছে আরও একটি বিশ্বকাপ। ২০টি সফল আয়োজনের পর ২১তম আসরটি হতে যাচ্ছে রাশিয়ায়। শুরুর আগেই এ আসর নিয়ে শোরগোল পড়ে গেছে ফুটবল পাড়ায়। সমর্থকদের ঘুম নেই নিজ নিজ দলকে নিয়ে। নানা খুঁটিনাটি তথ্য নিয়ে তর্কে জমিয়ে তুলছেন চায়ের আড্ডায়। তাই দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য ১৫টি মজার তথ্য তুলে ধরা হলো, যা হয়তো আপনি নাও জানতে পারেন।
২৮ মে ২০১৮, ০১:৫৪ অপরাহ্ন

বিশ্বকাপ ব্রাজিলই জিতবে, বিশ্বাস নেইমারের

বিশ্বকাপের ডামাডোল শুরু হয়ে গেছে অনেক আগেই। রাশিয়া বিশ্বকাপে শিরোপা কার হাতে উঠবে এ নিয়ে আলোচনার শেষ নেই। ব্রাজিল, স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, জার্মানিকেই ফেভারিট মানছেন সবাই। তবে এবার বিশ্বকাপটা ব্রাজিলই জিতবে বলে আত্মবিশ্বাসী দলের অধিনায়ক নেইমার।
২৮ মে ২০১৮, ১২:১১ অপরাহ্ন

বার্সার সব ট্রফির বিনিময়ে হলেও বিশ্বকাপ চান মেসি

বার্সেলোনার হয়ে ভুরিভুরি ট্রফি জিতেছেন লিওনেল মেসি। তবে নিজ দেশ আর্জেন্টিনার হয়ে তার প্রাপ্তির খাতা শূন্য। অথচ দেশের হয়ে একটি ট্রফির জন্য মরিয়া হয়ে আছেন তিনি। আর সেটা পেতে বার্সেলোনার সব ট্রফি বদল করতে রাজি আছেন আর্জেন্টাইন সুপারস্টার।
২৮ মে ২০১৮, ১০:৫৮ পূর্বাহ্ন

টানা এক সপ্তাহের অনুশীলনে প্রাণবন্ত নেইমার

চোট থেকে খুব দ্রুতই সেরে উঠছেন ব্রাজিল ফুটবল দলের অধিনায়ক নেইমার। পায়ের অস্ত্রোপচারের পর প্রথমবারের মতো টানা এক সপ্তাহ অনুশীলন করেছেন তিনি। শনিবার ব্রাজিলে অনুশীলন ক্যাম্পের শেষ দিনে দারুণ প্রাণবন্ত ছিলেন বলেই জানিয়েছেন লেফট ব্যাক ফিলিপ লুইস।
২৭ মে ২০১৮, ০২:৫৪ অপরাহ্ন

বিশ্বকাপের আগেই সুস্থ হবেন সালাহ : মিশরের ক্রীড়ামন্ত্রী

২৮ বছর আবার বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে মিশর। আর এর সবটাই সম্ভব হয়েছে মোহাম্মদ সালাহর অতিমানবীয় খেলায়। দলকে বিশ্বকাপে টেনে নেওয়া সেই সালাহই এখন শঙ্কায়। তবে আশাটা ছাড়ছে না মিশরীয়রা। দুই সপ্তাহের মধ্যে এ চোট কাটিয়ে উঠবেন বলে জানিয়েছেন মিশরের ক্রীড়ামন্ত্রী খালেদ আবদুল আজিজ।
২৭ মে ২০১৮, ১১:৫১ পূর্বাহ্ন

যে পাঁচ কারণে এবারও বিশ্বকাপ জিততে পারে জার্মানি

দুয়ারে কড়া নাড়ছে আরও একটি বিশ্বকাপ। কে জিতবে এবারের বিশ্বকাপ? এ নিয়ে ঘুম নেই ফুটবল ভক্তদের। বেশ কিছু দেশই শক্তিশালী দল নিয়ে যাচ্ছে রাশিয়ায়। তাদের মধ্যে অন্যতম জার্মানি। গত আসরের চ্যাম্পিয়নও তারা। সামগ্রিক বিচারে এবারের বিশ্বকাপের অন্যতম দাবীদার এ দলটি। আর কেন তারা এবারও শিরোপা জিততে পারে তার প্রধান পাঁচটি কারণ তুলে ধরা হলো।
২৬ মে ২০১৮, ০১:৪৬ অপরাহ্ন