রাজস্ব

বুড়িমারী কাস্টমসে রেকর্ড ১১১ কোটি ১১ লাখ টাকা রাজস্ব আদায়

করোনা মহামারির কারণে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা বিরাজ করছে। তবে এই সংকটকালেও লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে কাস্টমসের রাজস্ব আদায়ে ৯৫.৮৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ২০১৯-২০২০ অর্থবছরে রাজস্ব আদায় হয় ৫৬ কোটি ৭২ লাখ ২৪ হাজার টাকা। তবে, ২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব আদায় বেড়ে হয়েছে ১১১ কোটি ১১ লাখ ৩১ হাজার টাকা।
১০ জুলাই ২০২১, ০৪:০১ অপরাহ্ন