রিয়াল মাদ্রিদ

শেষ আটে রিয়ালের প্রতিপক্ষ চেলসি, সিটি পেল বায়ার্নকে

সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হয়েছে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের শেষ আটের ড্র। এই পর্বের পাশাপাশি নিশ্চিত করা হয়েছে সেমিফাইনাল ও ফাইনালের গতিপথ।
১৭ মার্চ ২০২৩, ১১:২৩ পূর্বাহ্ন

ম্যাচ জিতে নিজেদের মাঠে লিভারপুলকে অভিনব সম্মান দিল রিয়াল

সবারই জানা 'ইউ উইল নেভার ওয়াক এলোন' হচ্ছে লিভারপুলের দলীয় সঙ্গীত। সবাইকে অবাক করে ৮১ হাজার দর্শক ভরপুর বার্নাব্যুতে বাজল ইংলিশ জায়ান্টদের সেই গান।
১৬ মার্চ ২০২৩, ০৪:০৪ পূর্বাহ্ন

বেনজেমার গোলে ফের লিভারপুলকে হারিয়ে শেষ আটে রিয়াল

দুই দলের আগের দেখায় লিভারপুলকে তাদের মাঠ অ্যানফিল্ডেই ৫-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল লস ব্লাঙ্কোরা। ফলে দুই লেগ মিলিয়ে ৬-২ গোলের অগ্রগামিতায় স্প্যানিশ জায়ান্টরা পেয়েছে পরের পর্বের টিকিট।
১৫ মার্চ ২০২৩, ০৯:৪৬ অপরাহ্ন

বার্সেলোনা এখনই লিগ জিতে গেছে মনে করেন না রিয়াল কোচ

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ জয়হীন রয়েছে রিয়াল। লিগে শহর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে ড্রয়ের পর কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে হারে তারা। এই তিন ম্যাচে মাত্র একটি গোল করতে পেরেছে দলটি।
৬ মার্চ ২০২৩, ১১:৪৭ পূর্বাহ্ন

হালান্ডের রিয়ালে যাওয়ার সম্ভাবনার প্রশ্নে গার্দিওলার মুখে কুলুপ

হালান্ডের সঙ্গে সিটিজেনদের চুক্তি হয়েছে পাঁচ বছরের জন্য। তবে এই মেয়াদ পূরণ করা দূরের কথা, ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটিতে তার স্থায়িত্ব দীর্ঘস্থায়ী হওয়া নিয়ে অনিশ্চয়তার গুঞ্জন উঠেছে।
৪ মার্চ ২০২৩, ০১:৪৮ অপরাহ্ন

কোচকে দায় দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে রামোস

সবশেষ বড় দুটি প্রতিযোগিতায় সুযোগ পাননি। স্পেন দলে তার ভবিষ্যৎ নিয়ে তাই ছিল বড় অনিশ্চয়তা। সেটা নিয়ে আর এগোতে চাইলেন না তারকা ডিফেন্ডার সার্জিও রামোস।
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১৩ পূর্বাহ্ন

'রোনালদোর চেয়ে বেশি পেশাদার ফুটবলার আর খুঁজে পাইনি'

ব্লেসার দোটানা কেটে যেতে সময় লাগেনি। আল নাসরের এই পুষ্টিবিদ দলের মধ্যে দেখতে পাচ্ছেন ইতিবাচক পরিবর্তন। তার কাজেও সহায়ক ভূমিকা রাখছেন রোনালদো।
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩৫ অপরাহ্ন

‘ভিনিসিউস বিশ্বের সবচেয়ে ফল নির্ধারক ফুটবলার’

দলের জয়ে জোড়া গোল করেন ভিনিসিউস। আরও দুই গোলে আছে তার অবদান। তার একটি আক্রমণ থেকে তৈরি হয় তৃতীয় গোলের সুযোগ। করিম বেনজেমার করা এক গোলেও অ্যাসিষ্ট আসে তার পা থেকে।পুরো মাঠ জুড়ে গতি আর নান্দনিকতার পসরা মেলে ধরেন ২২ পেরুনো ব্রাজিলিয়ান তারকা। 
২২ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫০ পূর্বাহ্ন

২ গোল হজমের পর ৫ গোল দিয়ে জিতল রিয়াল

রাজকীয় প্রত্যাবর্তন বোধহয় একেই বলে। খেলা শুরুর ১৪ মিনিটের মধ্যে দুই গোল হজম করে বসল রিয়াল মাদ্রিদ। কিন্তু পিছিয়ে পড়ার ধাক্কা সামলে তারা ঘুরে দাঁড়াল সম্ভাব্য সবচেয়ে সেরা কায়দায়।
২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৬ অপরাহ্ন

লিভারপুলের সবচেয়ে বড় উদ্বেগের নাম হবে রিয়াল: আনচেলত্তি

মুখোমুখি লড়াইয়ে কোনো নির্দিষ্ট খেলোয়াড় না, বরং এই দুই ক্লাবের নামই সবচেয়ে বড় প্রভাব রাখবে বলে মনে করেন কার্লো আনচেলত্তি।
২১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪৮ অপরাহ্ন

রিয়াল সেরাটা না খেললেও তাদের সুযোগ থাকে: ক্লপ

ইংলিশ ক্লাবটির কোচ ইয়ুর্গেন ক্লপের মতে, দুটি 'সুপার' ম্যাচ খেলতে হবে। অর্থাৎ তাদের স্বাভাবিক পারফরম্যান্সকে ছাপিয়ে যেতে হবে অলরেডদের। কারণ, স্প্যানিশ ক্লাব রিয়াল এমন এক প্রতিপক্ষ, যারা সেরাটা না দিয়েও পরের পর্বে যাওয়ার সম্ভাবনা রাখে।
২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৩ পূর্বাহ্ন

বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে আনল রিয়াল

আক্রমণভাগে ভুগতে থাকা রিয়াল মাদ্রিদ পথের দিশা খুঁজে পেল শেষদিকে। হোঁচট খাওয়ার শঙ্কা এড়িয়ে তারা আদায় করে নিল পূর্ণ পয়েন্ট।
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৪ পূর্বাহ্ন

বেনজেমার নৈপুণ্যে উয়েফা সুপার কাপ রিয়ালের

গত মৌসুমটা ঠিক যেখানে শেষ করেছিল রিয়াল মাদ্রিদ, নতুন মৌসুমের শুরুটা ঠিক সেখান থেকেই শুরু করল তারা। আরও একটি শিরোপা জিতেছে দলটি। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতে নিল কার্লো আনচেলত্তির দল। চলতি বছরে এটা তাদের চতুর্থ শিরোপা।
১১ আগস্ট ২০২২, ০৩:৫৯ পূর্বাহ্ন

রোনালদো রিয়াল ছাড়াতেই এমন জ্বলে উঠেছেন বেনজেমা

ক্রিস্তিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে থাকা অবস্থায় সম্ভবত সমর্থকদের কাছ থেকে সবচেয়ে বেশি ট্রলের শিকার হতে করিম বেনজেমা। যদিও সে অর্থে পারফরম্যান্সে ঘাটতি তেমন ছিল না তার। রোনালদোর ছায়ায় তার অবদানগুলো ম্লান হয়ে যেত। তবে পর্তুগিজ তারকা চলে যেতেই বেনজেমা যেন ক্রমেই আরও বেশি জ্বলে উঠছেন। রিয়ালকে প্রায় একাই টেনে নিয়ে যাচ্ছেন এ ফরাসি।
১০ আগস্ট ২০২২, ১২:১৪ অপরাহ্ন

রিয়াল নাকি লিভারপুল, কে জিতবে চ্যাম্পিয়নস লিগ?

ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের আরেকটি মৌসুমের শেষ প্রান্তে আছি আমরা। এবারের আসরে ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপীয় ক্লাব ফুটবলের ২ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও লিভারপুল।
২৭ মে ২০২২, ০৫:২২ অপরাহ্ন

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়ালের পক্ষে গলা ফাটাবেন এমবাপে

একেবারে শেষ মুহূর্তে ভেস্তে যাওয়ার আগে কিলিয়ান এমবাপের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া প্রায় নিশ্চিত ছিল।
২৩ মে ২০২২, ০১:১৪ অপরাহ্ন

রিয়ালে জিদানের উত্তরসূরি হচ্ছেন কে?

হুট করেই রিয়াল মাদ্রিদ কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জিনেদিন জিদান। এ ফরাসী কিংবদন্তির পদত্যাগের পরপরই ফুটবল পাড়ায় আলোচনা, কে হচ্ছেন রিয়ালের পরবর্তী কোচ? ২০১৪ সালে জার্মানিকে শিরোপা এনে দেওয়া জোয়াকিম লোয়ের নাম বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে। আছে আর্সেন ওয়েঙ্গার, মাউরিসিও পচেত্তিনো, ম্যালিমিলিয়ানো অ্যালেগ্রি, এন্টোনিও কন্তে ও গুতির নামও।
৩১ মে ২০১৮, ০২:২১ অপরাহ্ন

‘রোনালদোকে ছেড়ে নেইমারকে নিলে ভুল করবে রিয়াল’

পিএসজি সুপার স্টার নেইমারকে পেতে চাইছে রিয়াল মাদ্রিদ। গুঞ্জন আছে এ ব্রাজিলিয়ান তারকাকে পেতে ক্রিস্টিয়ানো রোনালদোকেও ছেড়ে দিতে রাজি দলটি। আর এটা করলে বড় ভুল হবে বলেই মনে করেন সাবেক রিয়াল মাদ্রিদ অধিনায়ক ইকার ক্যাসিয়াস।
৩১ মে ২০১৮, ০১:১৮ অপরাহ্ন

রোনালদো কি রিয়াল ছেড়েই দিচ্ছেন?

সতীর্থরা এক দিকে যখন শিরোপা উদযাপনে ব্যস্ত, অন্য দিকে তখন বিদায়ের সুর বাজাচ্ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। অথচ এদিন তারই ছিলো সবচেয়ে খুশি থাকার কথা। পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় তো আর চাট্টিখানি কথা নয়। এমন রাতে বেদনার সুর কেন? সত্যিই কি রিয়াল ছাড়ছেন রোনালদো? এমন নানা গুঞ্জন ঘুরপাক খাচ্ছে ফুটবল পাড়ায়।
২৭ মে ২০১৮, ০১:০৫ অপরাহ্ন

কার হাতে উঠবে শিরোপা : রিয়াল না লিভারপুল

ফুটবল বিশ্ব এখন মেতে আছে বিশ্বকাপ জোয়ারে। তবে এর আগে বাড়তি উত্তেজনা ছড়িয়ে দিতে প্রস্তুত চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মঞ্চ। পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে ইউক্রেনের কিয়েভে। কে জিতবে এ মহাযজ্ঞ? রিয়াল মাদ্রিদে ঘরে উঠবে তাদের ১৩তম শিরোপা না লিভারপুলের ষষ্ঠ। উত্তর পেতে খুব বেশি অপেক্ষা করতে হচ্ছে না ফুটবল ভক্তদের। শনিবার রাত পৌনে ১টায় মোকাবেলা করবে দল দু’টি।
২৬ মে ২০১৮, ১১:৩৮ পূর্বাহ্ন