রেলওয়ে
রেলওয়ে স্টেশনে প্রতিবন্ধী যাত্রীদের র্যাম্প দখল করে মোটরসাইকেল পার্কিং
লালমনিরহাট রেলওয়ে স্টেশনে প্রতিবন্ধীব্যক্তিদের জন্য তৈরি র্যাম্পটি (ঢালুপথ) মোটরসাইকেল পার্কিংয়ের কাজে ব্যবহৃত হওয়ায় তাদের সিঁড়ি বেয়ে স্টেশন প্লাফর্মে ওঠানাম করতে হচ্ছে।
১ নভেম্বর ২০২২, ০৬:১৪ পূর্বাহ্ন
কমলাপুর রেলওয়ে স্টেশনে শ্রমিকদের অবস্থান-কর্মবিরতি
বকেয়া বেতন পরিশোধ ও চাকরি স্থায়ীকরণসহ ৬ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ রেলওয়ের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মচারী-শ্রমিকরা।
১৬ অক্টোবর ২০২২, ০৬:৫৭ পূর্বাহ্ন
৬ দফা দাবিতে রেল শ্রমিকদের কর্মবিরতি, নাটোর স্টেশনে ভোগান্তি
বকেয়া বেতন পরিশোধ ও চাকরি স্থায়ীকরণসহ ৬ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন নাটোর রেলওয়ে স্টেশনে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মচারী-শ্রমিকরা (টিএলআর)।
১৬ অক্টোবর ২০২২, ০৫:০৯ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ১৪টি ট্রেনের ৮টি বন্ধ
চাঁপাইনবাবগঞ্জে করোনাকারে বন্ধ হয়ে যাওয়ায় ৮টি ট্রেন এখনো চালু হয়নি। ট্রেনগুলো বন্ধের পর প্রায় আড়াই বছর পেরিয়ে গেছে। দীর্ঘদিন ট্রেনগুলো বন্ধ থাকায় ভোগান্তিতে আছেন ট্রেনের নিয়মিত যাত্রীরা।
২৬ সেপ্টেম্বর ২০২২, ১২:২৭ অপরাহ্ন
নতুন করে ট্রেন লিজ না দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির
বেসরকারি খাতে ট্রেনগুলোকে নতুন করে লিজ না দেওয়ার সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
২০ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৬ অপরাহ্ন
গত ৪ বছর প্রতি মাসে তৈরি হয়েছে ৩টি অবৈধ লেভেলক্রসিং
বাংলাদেশ রেলওয়ের অনুমতি না নিয়েই গত ৪ বছরে সারা দেশে অন্তত ১৪০টি লেভেলক্রসিং তৈরি করেছে বিভিন্ন সরকারি সংস্থা।
২২ আগস্ট ২০২২, ১০:১৯ পূর্বাহ্ন
রংপুর-দিনাজপুরে ট্রেনে যাত্রী বেড়েছে ২০ শতাংশ
জ্বালানী তেলের দাম বৃদ্ধি কারণে উত্তরের বিভিন্ন জেলায় গণপরিবহনের সংখ্যা কমার কারণে বাংলাদেশ রেলওয়ের যাত্রী বেড়েছে। গতকাল শনিবার তেলের মূল্য বৃদ্ধির কারণে দিনাজপুর ও রংপুরের সড়কে চলাচল করেছে প্রায় অর্ধেক গণপরিবহন।
৭ আগস্ট ২০২২, ০৫:২৫ পূর্বাহ্ন
পূর্বাঞ্চল রেলওয়ে: গেটম্যান নেই ৭৭১ রেলক্রসিংয়ে
গেটম্যান ছাড়া চলছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের ৭৭১টি রেলক্রসিং। প্রতিনিয়ত এসব ক্রসিংয়ে ঘটছে দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছেন মানুষ।
২ আগস্ট ২০২২, ০৪:৩৮ অপরাহ্ন
অবস্থান কর্মসূচি সাময়িক স্থগিত করলেন রনি
রেলওয়ের অনিয়ম, অব্যবস্থাপনা, যাত্রী হয়রানির প্রতিবাদসহ ৬ দফা দাবিতে কমলাপুর রেলস্টেশনের অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনি।
২৫ জুলাই ২০২২, ০৫:৩২ অপরাহ্ন
৬ ঘণ্টা অপেক্ষার পরেও স্টেশন কর্তৃপক্ষের দেখা পাননি ডা. জাফরুল্লাহ চৌধুরী
রেলওয়ের অনিয়ম ও অব্যবস্থাপনা, হয়রানির প্রতিবাদে শিক্ষার্থী মহিউদ্দিন রনির সঙ্গে গতকাল রোববার সংহতি প্রকাশ করেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
২৫ জুলাই ২০২২, ০৯:৫৪ পূর্বাহ্ন
রনিকে কমলাপুরে স্টেশনে পুলিশের বাধা, এবার অবস্থান শাহবাগে
রেলওয়ের অব্যবস্থাপনা বন্ধে ৬ দফা দাবিতে কমলাপুর স্টেশনে গিয়ে বাধা পেয়ে এবার শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি।
২১ জুলাই ২০২২, ০৩:১৩ অপরাহ্ন
ট্রেনের ছাদে যাত্রী উঠলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: হাইকোর্ট
এখন থেকে ট্রেনের ছাদে কোনো যাত্রী বহন করা যাবে না এবং ট্রেনের ছাদে যাত্রী উঠলে সংশ্লিষ্ট রেল কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হাইকোর্ট এক পর্যবেক্ষণে জানিয়েছেন।
২১ জুলাই ২০২২, ১০:৪১ পূর্বাহ্ন
রেলের অনিয়ম অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রবল হচ্ছে যাত্রীক্ষোভ
বাংলাদেশ রেলওয়ের অনিয়ম ও অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদসহ ৬ দফা দাবিতে টানা ১৪ দিন ধরে অহিংস কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন রনি।
২০ জুলাই ২০২২, ১২:৪৩ অপরাহ্ন
যাত্রী বোঝাই একটি কোচ রেখেই চলে গেল ট্রেন
ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস একটি কোচ রেখেই স্টেশন ছেড়ে গেছে। এতে ওই কোচের প্রায় ১০০ যাত্রী ভোগান্তিতে পড়েন। তবে, কর্তৃপক্ষ বলছে যান্ত্রিক ত্রুটির কারণে ওই কোচটি আগেই বাতিল করা হয়েছিল।
৪ জুলাই ২০২২, ১১:৩১ পূর্বাহ্ন
রেলওয়ের কিলোমিটারে যাত্রীপ্রতি ব্যয় ২.৪৩ টাকা, আয় ০.৬২ টাকা
রেলওয়ের প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি ব্যয় ২.৪৩ টাকা এবং আয় ০.৬২ টাকা। অন্যদিকে মালামাল বহনে প্রতি কিলোমিটারে টনপ্রতি খরচ হয়েছে ৮.৯৪ টাকা এবং আয় হয়েছে ৩.১৮ টাকা।
২৭ জুন ২০২২, ০১:৩৬ অপরাহ্ন
রেললাইনে বন্যার পানি, ঝুঁকি নিয়ে চলছে সিলেটগামী ১৪ ট্রেন
কয়েক দিনের একটানা ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাকালুকি হাওরের তীরবর্তী মৗলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার অধিকাংশ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। বন্যার পানি উঠেছে এসব এলাকার রেললাইনেও। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে সিলেটগামী ১৪টি ট্রেন।
২৩ জুন ২০২২, ০৪:৪৪ অপরাহ্ন