শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

শাহজালালে ১ লাখ ৪০ হাজার রিয়ালসহ ২ যাত্রী আটক

ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ লাখ ৪০ হাজার রিয়ালসহ দুজন যাত্রীকে আটক করেছে পুলিশ। আজ শনিবারর ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাদের সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল।
১৫ অক্টোবর ২০২২, ১২:৫৩ অপরাহ্ন

শাহজালাল বিমানবন্দরে ময়লার ঝুড়ি থেকে ৩০ স্বর্ণের বার উদ্ধার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টম হাউস।
৬ অক্টোবর ২০২২, ০৫:৩২ পূর্বাহ্ন

ইঞ্জিনে ত্রুটি, শাহজালালে আমিরাতগামী এয়ার অ্যারাবিয়ার জরুরি অবতরণ

ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সংযুক্ত আরব আমিরাতগামী এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
৩ অক্টোবর ২০২২, ০৩:২০ অপরাহ্ন

‘থার্ড টার্মিনালের কাজ ৪৪ শতাংশ শেষ, উদ্বোধন ২০২৩ সালের অক্টোবরে’  

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের ৪৪ দশমিক ১৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এই প্রকল্পের কাজের অগ্রগতি প্রত্যাশার চেয়েও বেশি। ২০২৩ সালের অক্টোবরে থার্ড টার্মিনাল উদ্বোধন করা যাবে।
১২ সেপ্টেম্বর ২০২২, ১২:২৪ অপরাহ্ন

শাহজালাল বিমানবন্দরে প্রায় সোয়া ৩ কোটি টাকার সোনার বার জব্দ

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে ৪০টি সোনার বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এগুলোর বাজারমূল্য প্রায় ৩ কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকা।
৫ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৩ অপরাহ্ন

‘বিমানবন্দর ও এয়ারলাইন্স কর্মকর্তারা আমাদের যেন ন্যূনতম সম্মান দেন’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ অব্যবস্থাপনা এবং বিমানবন্দর-এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারীদের অসদাচরণ নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন যাত্রীরা।
১০ আগস্ট ২০২২, ০৪:০৫ অপরাহ্ন

শাহজালালে যাত্রীদের দুর্ভোগের জন্য অব্যবস্থাপনা দায়ী: পররাষ্ট্রমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
৩ জুলাই ২০২২, ০৪:২৬ অপরাহ্ন

শাহজালাল বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ব্যাংকের নতুন বৈদেশিক মুদ্রা বিনিময় বুথ

রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন একটি বৈদেশিক মুদ্রা বিনিময় বুথ চালু করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক।
১১ জুন ২০২২, ০১:২১ অপরাহ্ন

ফেসবুক থেকে: ‘ই-গেট, যে লাউ সেই কদু’

 ‘যেই লাউ সেই কদুই যদি হয়, তাহলে এতো টাকা দিয়ে ই-গেট করে লাভ কী হইলো।’
১০ জুন ২০২২, ০৮:২৫ পূর্বাহ্ন

সময় কমবে না, আরও ১৮ সেকেন্ড বেশি লাগবে ই-গেট ইমিগ্রেশনে

ঘোষণা ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেটের মাধ্যমে ১৮ সেকেন্ডে ইমিগ্রেশন সম্পন্ন হবে। বাস্তবে ই-গেট শুধু স্বয়ংক্রিয়ভাবে পাসপোর্ট ও যাত্রীকে শনাক্ত করতে পারছে। তারপর আগের মতোই ইমিগ্রেশন ডেস্কে যাত্রীর ভিসা ও অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে। অর্থাৎ আগে ইমিগ্রেশন প্রক্রিয়ায় যে সময় লাগত, এখন তার চেয়ে ১৮ সেকেন্ড বেশি লাগবে।
৯ জুন ২০২২, ০৮:৩০ পূর্বাহ্ন

শাহজালালে এবার ইমিগ্রেশন হবে ১৮ সেকেন্ডে!

শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইলেকট্রনিক গেট বা ই-গেট সার্ভিস। আজ মঙ্গলবার থেকে এই পরিষেবাটি চালু করা হয়েছে। ফলে এখন থেকে মাত্র ১৮ সেকেন্ডের মধ্যে একজন যাত্রীর ইমিগ্রেশন সম্পন্ন করা যাবে।
৭ জুন ২০২২, ০৫:০৯ অপরাহ্ন

এবার বিমানের উড়োজাহাজে ইউএস-বাংলার ট্রলির ধাক্কা

রাজধানীতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজকে ইউএস-বাংলা এয়ারলাইনসের মালামাল পরিবহনকারী ট্রলি-ডলি ধাক্কা দিয়েছে।
৬ জুন ২০২২, ০৫:৪০ অপরাহ্ন

শাহজালালে কাস্টম কর্মকর্তাদের বিএফসিসিতে প্রবেশে বাধা, ৮ কেজি স্বর্ণসহ কর্মী আটক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাধার মুখে বাংলাদেশ বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) এক কর্মীকে আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা। এ সময় তার কাছ থেকে আনুমানিক ৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
২৫ মে ২০২২, ০৭:৫০ অপরাহ্ন