সম্মেলন
সম্মেলনের সাড়ে ৫ মাস পর চট্টগ্রাম দক্ষিণ যুবলীগের আংশিক কমিটি
সম্মেলনের প্রায় সাড়ে ৫ মাসের বেশি সময় পর আজ বুধবার চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
১৬ নভেম্বর ২০২২, ১১:৪৮ পূর্বাহ্ন
ছাত্রলীগের সম্মেলন পেছাচ্ছে
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন আগামী ৩ ডিসেম্বর হচ্ছে না। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে এ সম্মেলন পেছানো হচ্ছে বলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের একাধিক সূত্রে জানা গেছে।
১৫ নভেম্বর ২০২২, ০১:১১ অপরাহ্ন
৭ বছর পর আ. লীগের সম্মেলন, ঝিনাইদহে উৎসবের আমেজ
৭ বছর পর ঝিনাইদহে আওয়ামী লীগের সম্মেলন ঘিরে উৎসবের আবহ বিরাজ করছে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের মাঝে।
১৩ নভেম্বর ২০২২, ০৫:৫৩ পূর্বাহ্ন
সম্মেলনের আগে কোনো কমিটি করতে পারবে না ছাত্রলীগ: বাহাউদ্দিন নাছিম
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ছাত্রলীগের আগামী জাতীয় সম্মেলনের আগে নতুন কোনো কমিটি ঘোষণা না করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
১২ নভেম্বর ২০২২, ১১:৩৩ পূর্বাহ্ন
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন ১৮ ডিসেম্বর
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
৯ নভেম্বর ২০২২, ১০:৫৫ পূর্বাহ্ন
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বাহার, সম্পাদক রিফাত
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে আ ক ম বাহাউদ্দিন বাহার ও আরফানুল হক রিফাতের নাম ঘোষণা করা হয়েছে।
৫ নভেম্বর ২০২২, ০৯:২০ পূর্বাহ্ন
কাদেরের বক্তব্যের সময় ২ এমপির সমর্থকদের সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় দুপক্ষের অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
৫ নভেম্বর ২০২২, ০৮:১৭ পূর্বাহ্ন
মহানগর আ. লীগের সম্মেলন: কুমিল্লায় পাল্টাপাল্টি মিছিল, নগরজুড়ে উত্তেজনা
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মিছিল ও শো-ডাউনে নগরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
৫ নভেম্বর ২০২২, ০৬:১৬ পূর্বাহ্ন
২৬ বছর পর রংপুর জেলা যুবলীগের সম্মেলন ঘিরে উৎসবের আবহ
দীর্ঘ ২ যুগেরও বেশি সময় পর রংপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মাঝে উৎসবের আবহ বিরাজ করছে।
৫ নভেম্বর ২০২২, ০৬:০৯ পূর্বাহ্ন
ছাত্রলীগের সম্মেলন ৩ ডিসেম্বর
বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম কেন্দ্রীয় সম্মেলন আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
৪ নভেম্বর ২০২২, ০১:০৭ অপরাহ্ন
গুম-খুনের রাজনীতি বন্ধ করে সাধারণ মানুষের রাজনীতি চাই: আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, এখানে আসার পর দেখলাম, শুধু ভাই আর ভাইদের নামে স্লোগান। নেত্রীর নামে স্লোগান দিতে কাউকে দেখলাম না। যে না থাকলে এই বাংলাদেশ থাকবে না, এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবেন না, সেই নেত্রী আমাদের ভরসাস্থল। তার কথা বলুন। নিজেদের শক্তি প্রদর্শন করার প্রয়োজন নেই।
২৩ অক্টোবর ২০২২, ০৩:৫৪ অপরাহ্ন
বিএনপি লাঠি মিছিল করলে, আমরা তসবি নিয়ে নামব না: মির্জা আজম
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, 'আওয়ামী লীগকে পরাস্ত করবে এমন কোনো রাজনৈতিক দল কিংবা শক্তি বাংলাদেশে নেই। তাই আমাদের রাজপথের ভয় দেখিয়ে লাভ নেই। আগামী নির্বাচনে জনগণের রায় নিয়েই আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে।'
১৯ অক্টোবর ২০২২, ০৪:২৭ অপরাহ্ন
অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত নোয়াখালী বিএনপি, ১৫ বছরে হয়নি সম্মেলন
দীর্ঘ ১৫ বছরে কোনো সম্মেলন ও কমিটি না হওয়া এবং অভ্যন্তরীণ কোন্দলে স্থবির হয়ে পড়েছে নোয়াখালী জেলা বিএনপির দলীয় কার্যক্রম। বিভক্তি দেখা দিয়েছে দলটির নেতাকর্মীদের মধ্যে। অভ্যন্তরীণ কোন্দল দূর করে দ্রুত সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা।
১৪ অক্টোবর ২০২২, ০৯:৩৬ পূর্বাহ্ন
বান্দরবান জেলা ছাত্রলীগের নতুন সভাপতি পুলু মারমা ও সা. সম্পাদক সাদ্দাম
বান্দরবান জেলা ছাত্রলীগের নতুন সভাপতি হয়েছেন পুলু মারমা ও সাধারণ সম্পাদক হয়েছেন সাদ্দাম হোসেন মানিক।
১৩ অক্টোবর ২০২২, ০৬:২৫ অপরাহ্ন
পতাকা উত্তোলন নিয়ে সংঘর্ষে নোয়াখালীতে আ. লীগের সম্মেলন পণ্ড, আহত ৫
নোয়াখালীর সোনাইমুড়ীতে অতিথিরা আসার আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পণ্ড হয়ে যায় উপজেলার ১নং জয়াগ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।
৯ অক্টোবর ২০২২, ০৬:৪৬ অপরাহ্ন
এসএসসি পরীক্ষা কেন্দ্রে আ. লীগের সম্মেলন, শিক্ষা কার্যক্রম বন্ধ
ঢাকার ধামরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের কারণে আজ মঙ্গলবার ও আগামীকাল ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।
১৩ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৬ পূর্বাহ্ন
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন ৩১ অক্টোবর
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, আগামী ৩১ অক্টোবর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে এবং জেলার ইউনিয়ন ও থানাসহ সব সাংগঠনিক ইউনিট কমিটির কাউন্সিল এর আগেই সম্পন্ন করতে হবে।
৩ সেপ্টেম্বর ২০২২, ০১:৩২ অপরাহ্ন
পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার
সাংগঠনিক নির্দেশনা অমান্য করার দায়ে পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারীকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
২৬ জুলাই ২০২২, ০৩:৩০ অপরাহ্ন
চট্টগ্রামে যুবলীগের সম্মেলনের ১ মাসেও কমিটি হয়নি
চট্টগ্রামে যুবলীগের ৩টি সাংগঠনিক ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার এক মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এসব ইউনিটের কোনো কমিটি ঘোষণা করা হয়নি।
৩০ জুন ২০২২, ০৩:৫৬ অপরাহ্ন
অভ্যন্তরীণ কোন্দলে পিরোজপুরে মহিলা আ. লীগের সম্মেলন পণ্ড
স্থানীয় নেতাকর্মীদের অভ্যন্তরীণ কোন্দলে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের পিরোজপুর জেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন পণ্ড হয়েছে। আজ বুধবার দুপুরে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ ঘটনা ঘটে।
২৯ জুন ২০২২, ০৪:৪৪ অপরাহ্ন