সরকার

‘আইএমএফের ঋণ পেতে সরকার জনগণের ওপর অত্যাচার-নির্যাতন শুরু করেছে’

বিদ্যুতের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তকে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ বলে উল্লেখ করেছে বিএনপি। এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না হলে জনগণই প্রতিরোধের ব্যবস্থা নেবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে দলটি।
২১ নভেম্বর ২০২২, ০১:২৬ অপরাহ্ন

‘সরকারকে বেকায়দায় ফেলার বৈঠক’ বিএনপির ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার

‘সরকারকে বেকায়দায় ফেলার জন্য গোপন বৈঠক’ করার সময় রাজধানীর মহাখালী এলাকার একটি ফুডকোর্ট থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩২ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
১২ নভেম্বর ২০২২, ০৪:৫৮ পূর্বাহ্ন

পূর্বানুমতি ছাড়াই সরকারি কর্মচারী গ্রেপ্তার: আপিল করতে পারবে সরকার

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে কর্তৃপক্ষের পূর্বানুমতি নেওয়ার যে বিধান বাতিল করেছিলেন হাইকোর্ট, সেই রায়ের বিরুদ্ধে সরকারকে আপিল করার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
৬ নভেম্বর ২০২২, ০৬:২৩ পূর্বাহ্ন

‘সরকার নির্বাচন-নির্বাচন খেলবে, কিন্তু জনগণ ভোট দিতে পারবে না’

গণসংহতি আন্দোলনে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, 'এ দেশের জনতা যখন জেগে উঠবে, তখন এ সরকারের হম্বিতম্বি আর টিকবে না। সরকার জনগণকে হুমকি দিচ্ছে। তারা ভয় পেয়ে গেছে। কারণ তাদের পায়ের নিচে মাটি নেই।'
৪ নভেম্বর ২০২২, ০২:৩৭ অপরাহ্ন

গাইবান্ধা মার্কা নির্বাচন আর করতে দেওয়া হবে না: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন, নিশিরাতের ভোট ডাকাত সরকারের সহযোগী বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচন হবে না। গাইবান্ধা মার্কা নির্বাচন বাংলাদেশে আর করতে দেওয়া হবে না। একটি নিরপেক্ষ সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে বিএনপি নির্বাচনে যাবে। 
১ নভেম্বর ২০২২, ১০:৪৮ পূর্বাহ্ন

তথ্য সুরক্ষার নামে কি গণমাধ্যমকে হয়রানি করা হবে?

বাংলাদেশ যখন নানা ধরনের সমস্যা মোকাবিলা করে চলেছে, তখন আমাদের প্রধানমন্ত্রী নিয়মিতভাবে খাদ্য সংকটের বিষয়ে সতর্ক করে যাচ্ছেন। আবার সরকার গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টিতেও নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এক শ্রেণির আমলা ও নীতিনির্ধারক আছেন, যারা মুক্ত গণমাধ্যমের ধারণায় ভালো কোনো কিছু খুঁজে পান না। তারা যেকোনো অজুহাতে এতে শেকল পরানোর সুযোগ হাতছাড়া করেন না। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, কোনো কিছুই তাদের এ কাজের উৎসাহকে দমাতে বা এ ধরনের কাজের গতিকে ধীর করতে সক্ষম হচ্ছে না।
২১ অক্টোবর ২০২২, ১১:২৩ পূর্বাহ্ন

নতুন ড্যাপে ‘কল্পনা’ আছে ‘পরিকল্পনা’ নেই

ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার জন্য নতুন করে ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। যার মেয়াদ হবে ২০১৬-২০৩৫ সাল পর্যন্ত। তবে ড্যাপের গেজেট প্রকাশের পর থেকেই তা নিয়ে সমালোচনা হচ্ছে।
১২ অক্টোবর ২০২২, ০৫:১৯ অপরাহ্ন

রাজপথে সহিংসতাকে ফাঁদ মনে করে সাবধানে এগোতে চায় বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতারা আপাতত হরতাল বা অবরোধের মতো কঠোর আন্দোলনের দিকে যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। তারা মনে করছেন, সরকার রাজপথে সহিংসতা উস্কে দিতে চাচ্ছে। এটা এমন একটি ফাঁদ, যে ফাঁদে বিরোধী দলের পা দেওয়া উচিত না।
২৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:০০ পূর্বাহ্ন

সরকারের পতন ঘটিয়ে শাওন হত্যার জবাব দিতে হবে: মির্জা ফখরুল

সরকারের পতন ঘটিয়ে শহীদুল ইসলাম শাওন হত্যার জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৯ অপরাহ্ন

বিএনপির প্রতি নমনীয় হতে পারে সরকার

বিরোধী দলের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতি কঠোর মনোভাব প্রকাশের কারণে সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে ‘চাপের’ মুখে আছে। এর পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ইঙ্গিত দিয়েছে যে, তারা বিএনপির চলমান বিক্ষোভ কর্মসূচি কৌশলে সামলানোর চেষ্টা করবে।
২৩ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৮ পূর্বাহ্ন

‘অনৈতিকভাবে নৈতিক জায়গা তৈরির চেষ্টা করেছে ইসি’

আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার নিয়ে বিতর্ক চলছে। বেশিরভাগ রাজনৈতিক দলের বিরোধিতা সত্ত্বেও অনূর্ধ্ব ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে যেসব দল ইভিএমের বিপক্ষে অবস্থান নিয়েছিল কিংবা ইভিএম ব্যবহারে শর্ত দিয়েছিল, তাদের নামও ইভিএমের পক্ষে থাকা দলের তালিকায় যুক্ত করেছে ইসি।
১৭ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৬ অপরাহ্ন

‘ভারতের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের দিনই সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুব নাচতে নাচতে চলে গেলেন ভারতবর্ষে। একটামাত্র আশায় যে- ভারতে গিয়ে আবার কীভাবে ক্ষমতায় থাকা যায় তার জন্য একটা ব্যবস্থা তারা করে আসবেন। কী এনেছেন? কিছুই না।
১০ সেপ্টেম্বর ২০২২, ১২:২৯ অপরাহ্ন

‘এদিকে মর্টার মারলে ওদিকেও যেন মর্টার যায়’

মিয়ানমার থেকে বাংলাদেশ ভূখণ্ডে মর্টার শেল নিক্ষেপের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদিকে মর্টার মারলে ওদিকেও যেন মর্টার যায়।
৪ সেপ্টেম্বর ২০২২, ১১:২৮ পূর্বাহ্ন

‘চাইনিজ রাইফেল দিয়ে পুলিশের গুলি করার বৈধতা নিয়ে প্রশ্ন’

নারায়ণগঞ্জে চাইনিজ রাইফেল দিয়ে পুলিশের গুলি করার বৈধ্যতা নিয়ে প্রশ্ন তুলে এ বিষয়ে তদন্ত দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সরকারের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন।
৩ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৩ অপরাহ্ন

রাশিয়া থেকে ৫ লাখ টন গম আমদানি করবে সরকার

সরকার রাশিয়া, ভারত ও ভিয়েতনাম থেকে মোট ৭ লাখ ৩০ হাজার টন গম ও চাল কিনতে যাচ্ছে।
৩১ আগস্ট ২০২২, ০৮:৩৭ পূর্বাহ্ন

‘জ্বালানির দাম নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নেই, পুরোটাই আমলাদের নিয়ন্ত্রণে’

জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা কমানোর কোনো প্রভাব বাজারে কোথাও পড়বে না বলে মত প্রকাশ করেছেন বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন।
৩০ আগস্ট ২০২২, ০৪:০৭ অপরাহ্ন

‘হামলার মধ্য দিয়ে আ. লীগের সন্ত্রাসী চরিত্র উদ্ভাসিত হয়েছে’

সরকার দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২৯ আগস্ট ২০২২, ১০:৪২ পূর্বাহ্ন

মন্ত্রীরা বস, আমলারা আসল বস

এই মুহূর্তে সরকারি কর্মকাণ্ডের সিদ্ধান্তগুলো কারা নিচ্ছেন— মন্ত্রী নাকি আমলারা? জবাব বেশ সুস্পষ্ট।
২৮ আগস্ট ২০২২, ০৭:৩৯ পূর্বাহ্ন

সমীক্ষা বলছে উন্নয়নের লক্ষ্য মানুষের সহায়তা, সরকার বলছে ভাবমূর্তি

নতুন একটি সমীক্ষার অবাক করা তথ্য বলছে, উন্নয়নের উদ্দেশ্য নাকি কোনো দেশের নাগরিকদের জীবনমান বাড়ানো!
১৫ আগস্ট ২০২২, ০৯:৪৩ পূর্বাহ্ন

‘লোভের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে সরকার অন্ধকার পথে নিয়ে গিয়েছে’

শুধু লোভের কারণে সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অন্ধকারের পথে নিয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২৬ জুলাই ২০২২, ০৩:০১ অপরাহ্ন