সিত্রাং
এখনো জলাবদ্ধ খুলনা নগরীর নিচু এলাকা, পাইকগাছায় ভেসে গেছে ১১২ ঘের
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছেন খুলনা মহানগরের নিচু এলাকার বাসিন্দারা।
২৫ অক্টোবর ২০২২, ০৯:৩০ পূর্বাহ্ন
ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনের মৃত্যু
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও নবীনগর উপজেলায় ২ জনের মৃত্যু হয়েছে।
২৫ অক্টোবর ২০২২, ০৮:৪১ পূর্বাহ্ন
ডিসেম্বরে আরেকটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে: দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী
ডিসেম্বরে আরেকটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেন, 'ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রণালয়কে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।'
২৫ অক্টোবর ২০২২, ০৮:৩৮ পূর্বাহ্ন
চট্টগ্রামে জেলে পাড়ায় ১ হাজার মানুষ খোলা আকাশের নিচে
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট দমকা বাতাসে চট্টগ্রামের দক্ষিণ হালিশহরে এক জেলেপাড়ায় অন্তত ২০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। খোলা আকাশের নিচে রয়েছেন সেখানকার এক হাজারের বেশি মানুষ।
২৫ অক্টোবর ২০২২, ০৭:৫৪ পূর্বাহ্ন
মনপুরায় ৩ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত, ভেসে গেছে গবাদি পশু
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশাল বিভাগের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা ভোলার মনপুরায় প্রথমবারের মতো বাঁধ উপচে পানি ঢুকেছে। এ ছাড়া নদীবেষ্টিত ১ লাখ ২০ হাজার জনবসতি অধ্যুষিত এই উপজেলায় প্রাণিসম্পদের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
২৫ অক্টোবর ২০২২, ০৭:০৫ পূর্বাহ্ন
চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক
চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে। আজ দুপুর ১২টা থেকে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।
২৫ অক্টোবর ২০২২, ০৬:৩০ পূর্বাহ্ন
সিত্রাংয়ের আঘাতে এখনো বিদ্যুৎহীন বাগেরহাট
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি বাগেরহাট জেলায়। বিদ্যুৎ সরবরাহ কখন স্বাভাবিক হবে তা নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
২৫ অক্টোবর ২০২২, ০৫:৫৯ পূর্বাহ্ন
সারা দেশে লঞ্চ চলাচল শুরু
সারা দেশে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিট থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।
২৫ অক্টোবর ২০২২, ০৫:৪৩ পূর্বাহ্ন
স্বাভাবিক হতে শুরু করেছে পটুয়াখালী উপকূলের জনজীবন
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে পটুয়াখালীর উপকূলজুড়ে টানা বর্ষণ থেমেছে। সোমবার রাত ৮টার পর থেকে বৃষ্টি থেমে গেলেও তার আগে দুদিনে প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ।
২৫ অক্টোবর ২০২২, ০৫:২৫ পূর্বাহ্ন
খিলক্ষেত-গাজীপুর সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যান চলাচল বিঘ্নিত হওয়ায় ঢাকা মহানগরের খিলক্ষেত থেকে গাজীপুর সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ট্রাফিক উত্তরা বিভাগ।
২৫ অক্টোবর ২০২২, ০৫:২১ পূর্বাহ্ন
চরফ্যাশনে পানিবন্দি ১০ হাজার মানুষ
ভোলার চরফ্যাশন উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে জোয়ার ও অবিরাম বর্ষণে নিচু চরগুলো ডুবে অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
২৫ অক্টোবর ২০২২, ০১:৫৯ পূর্বাহ্ন
ঘূর্ণিঝড় সিত্রাং এখন দুর্বল নিম্নচাপ: আবহাওয়া অধিদপ্তর
ঘূর্ণিঝড় সিত্রাং ক্রমশ দুর্বল হয়ে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া বরাবর গিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-সিলেট হয়ে মেঘালয়, ত্রিপুরা বরাবর গিয়ে আরও দুর্বল হয়ে পড়েছে।
২৫ অক্টোবর ২০২২, ০১:৩৭ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া-সিলেট হয়ে আসামের দিকে ঘূর্ণিঝড় সিত্রাং
ব্রাহ্মণবাড়িয়া-সিলেট হয়ে আসামের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং। আবহাওয়া অধিদপ্তরের রাত ১২টার বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
২৪ অক্টোবর ২০২২, ০৮:১৮ অপরাহ্ন
ঝড়ো বাতাসে গাছ ভেঙে ভোলা ও বরগুনায় ৩ জনের মৃত্যু
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ো বাতাসে গাছচাপায় ভোলায় ২ জন ও বরগুনায় ১ জনের মৃত্যু হয়েছে।
২৪ অক্টোবর ২০২২, ০৭:৫৯ অপরাহ্ন
তলিয়ে গেছে নিঝুম দ্বীপ, ৬ হাজার হরিণের জীবন বিপন্নের আশঙ্কা
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে অতিমাত্রায় জোয়ার ও অবিরাম বর্ষণে পানিতে তলিয়ে গেছে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়ন।
২৪ অক্টোবর ২০২২, ০৭:৪২ অপরাহ্ন
ঝড়ো আবহাওয়ায় ঢাকার কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ো বাতাসের কারণে রাজধানী ঢাকার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা তৈরি হয়েছে।
২৪ অক্টোবর ২০২২, ০৭:১২ অপরাহ্ন
রাতেই দুর্বল হয়ে পড়বে ঘূর্ণিঝড় সিত্রাং: আবহাওয়া অধিদপ্তর
উপকূল অতিক্রমের পর রাতেই দুর্বল হয়ে পড়বে ঘূর্নিঝড় সিত্রাং।
২৪ অক্টোবর ২০২২, ০৬:৪১ অপরাহ্ন
ঘূর্ণিঝড় সিত্রাং: ঘরে গাছ পড়ে বাবা-মা-মেয়ের মৃত্যু
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ো বাতাসে কুমিল্লার নাঙ্গলকোটে ঘরের ওপর গাছ পড়ে বাবা,মা ও তাদের শিশুকন্যার মৃত্যু হয়েছে।
২৪ অক্টোবর ২০২২, ০৬:২৭ অপরাহ্ন
ঘূর্ণিঝড় সিত্রাং: গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ো বাতাসে গাছ ভেঙে পড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
২৪ অক্টোবর ২০২২, ০৫:৩১ অপরাহ্ন
কিছুটা শক্তি হারিয়েছে সিত্রাং: আইএমডি
বাংলাদেশ ও ভারতের স্থলভাগে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড় সিত্রাং কিছুটা শক্তি হারিয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) এটিকে আর 'প্রবল ঘূর্ণিঝড়' বলছে না।
২৪ অক্টোবর ২০২২, ০৫:১২ অপরাহ্ন