সিপিবি

শহীদ নূর হোসেন দিবসে বাম গণতান্ত্রিক জোট, সিপিবির শ্রদ্ধা

এরশাদবিরোধী আন্দোলনের সময় বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে রাজপথে নামা নূর হোসেনের শাহাদাৎবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
১০ নভেম্বর ২০২২, ০৯:৪৩ পূর্বাহ্ন

সভা-সমাবেশে বাধা দিয়ে সরকার ক্ষমতা স্থায়ী করতে পারবে না: বাম জোট

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ভাত ও ভোটের অধিকার দিতে ব্যর্থ সরকার পুরোনো স্বৈরাচারী কায়দায় সভা-সমাবেশে বাধা দিয়ে ক্ষমতার মসনদ স্থায়ী করতে পারবে না।
২২ অক্টোবর ২০২২, ০১:৫১ অপরাহ্ন

সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়াসহ ১০ দাবি বাম গণতান্ত্রিক জোটের

সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ও সংখ্যানুপাতিক নির্বাচনসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের দাবি  জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
১১ অক্টোবর ২০২২, ১১:৪০ পূর্বাহ্ন

‘আ. লীগের এসব নেতারা আসলেই ঘরে ঢুকে মারতে পারে’

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি সামশুদ্দোহা সিকদার বিএনপির নেতা-কর্মীদের দমনে ‘পুলিশ হয়ে’ তাদের ঘরে ঘরে ঢুকে অভিযান চালানোর হুমকি দিয়েছেন। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজাহিদুর রহমান হেলো সরকার ‘পাড়াইয়া মাইরালামু’ বলে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের গাজীপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক অমিত সাহাকে হুমকি দিয়েছেন।
২০ সেপ্টেম্বর ২০২২, ১০:২৪ পূর্বাহ্ন

নেত্রকোণায় সিপিবির জনসভায় পুলিশ ও আ. লীগের বিরুদ্ধে হামলার অভিযোগ

নেত্রকোণার কলমাকান্দায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জনসভায় হামলার অভিযোগ উঠেছে পুলিশ ও আওয়ামী লীগের বিরুদ্ধে। এ হামলায় সিপিবির অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছেন।
৯ সেপ্টেম্বর ২০২২, ০১:১০ অপরাহ্ন

ফুলবাড়ী দিবসে ৬ দফা চুক্তির পূর্ণ বাস্তবায়ন দাবি

ফুলবাড়ী দিবসে ফুলবাড়ী চুক্তির ৬ দফার পূর্ণ বাস্তবায়ন দাবি করা হয়েছে। জাতীয় কমিটির অন্যতম সংগঠক রুহিন হোসেন এ দাবি জানিয়ে বলেন, ফুলবাড়ী গণআন্দোলনের ১৬ বছর পার হলেও এখনো এশিয়া এনার্জিকে বহিষ্কার করা হয়নি। উল্টো আন্দোলনকারীদের নামে একাধিক মামলা করা হয়েছে।
২৬ আগস্ট ২০২২, ০২:৫৮ অপরাহ্ন

‘এই সরকারের আমলে বিদ্যুৎকেন্দ্র পাওয়া যাচ্ছে, বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না’

বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎকেন্দ্র পাওয়া যাচ্ছে, বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
২২ আগস্ট ২০২২, ০৩:৫২ অপরাহ্ন

২৫ আগস্ট দেশব্যাপী হরতাল সফল করার আহ্বান বাম জোটের

‘জ্বালানি তেল, ইউরিয়া সার, গ্যাস, পানি, খাদ্যসহ নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানো, বিদ্যুৎ-গ্যাসের দাম আবারও বৃদ্ধির পাঁয়তারা বন্ধ এবং সরকারের গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে’ আগামী ২৫ আগস্ট সারাদেশে অর্ধদিবস হরতাল পালনের আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। ‍
১৮ আগস্ট ২০২২, ০২:৫৮ অপরাহ্ন

ছোট জাতিসত্তাগুলোর ওপর নিপীড়ন আজও চলছে: সিপিবি

ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের নিজস্ব ভাষা-সংস্কৃতি চর্চা ও বিকাশের অধিকার সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
৮ আগস্ট ২০২২, ১০:১৫ পূর্বাহ্ন

জ্বালানি তেলের অতিরিক্ত দাম প্রত্যাহার না করলে হরতাল: সিপিবি

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহার না করা হলে জেলা ও উপজেলা পর্যায়ে ঘেরাও, অবরোধ ও হরতাল কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
৬ আগস্ট ২০২২, ০৪:০৯ অপরাহ্ন

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দাবি সিপিবির

সংখ্যানুপতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রবর্তন, প্রার্থীর প্রচারের দায়িত্ব নির্বাচন কমিশনের নেওয়া, ‘না’ ভোট- জনপ্রতিনিধি প্রত্যাহারের বিধান প্রণয়ন, নির্বাচনকালীন তদারকি সরকার ও ওই সরকারের কাজ সুনির্দিষ্টকরণ এবং নির্বাচনকে টাকা-পেশিশক্তি, প্রশাসনিক কারসাজি, সাম্প্রদায়িক প্রচার-প্রচারণা মুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।  
২৮ জুলাই ২০২২, ০২:৫৭ অপরাহ্ন

সাম্প্রদায়িক অপশক্তি-দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে সংগ্রামের আহ্বান সিপিবির

নড়াইলে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, হামলার প্রতিবাদে আজ রোববার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।  
১৭ জুলাই ২০২২, ০৩:০০ অপরাহ্ন

সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না: সিপিবি

খাগড়াছড়ির মহালছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩৭ পরিবারের ওপর হামলা, বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের শাস্তি দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
৭ জুলাই ২০২২, ০৭:০৪ অপরাহ্ন

ভুল নীতি, দুর্নীতির কারণে বিদ্যুতের গল্প গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: সিপিবি

সারাদেশে বিদ্যুতের লোডশেডিংয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ জানিয়ে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে জরুরিভিত্তিতে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
৬ জুলাই ২০২২, ০২:৪৫ অপরাহ্ন

‘পদ্মা সেতু হলো, খুলনায় পাটকল চালু হবে কবে’

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, 'পদ্মা সেতু হলো, এ অঞ্চলে উন্নয়নের কথা হচ্ছে। সরকারের কাছে জানতে চাই, খুলনায় পাটকল চালুসহ এ অঞ্চলে শিল্প-কৃষি উন্নয়ন হবে কবে?'
১ জুলাই ২০২২, ০৩:৫৩ অপরাহ্ন

ইসিকে সিপিবির চিঠি: ইভিএম নিয়ে নতুন করে মতবিনিময় প্রয়োজনীয় নয়

ইভিএমের কারিগরি বিষয় ও ভোটদান সম্পর্কে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে মতবিনিময় সভায় ‘অংশগ্রহণ প্রয়োজনীয় নয়’ বলে ইসিকে চিঠি দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
২৮ জুন ২০২২, ০৭:৪৫ অপরাহ্ন

‘শিক্ষকদের ঠিকমতো বেতন দেওয়া হয় না, শুধু বিল্ডিং করা হয়’

শিক্ষার জন্য চাই অর্থায়ন, উন্নত ও সমৃদ্ধ শিক্ষার জন্য চাই নৈতিক ও অর্থনৈতিক আন্দোলন।
১১ জুন ২০২২, ০৫:২৮ অপরাহ্ন

ঋণ করে ঘি খাওয়া ও জনগণের ঘাড়ে কর চাপানোর বাজেট: সিপিবির প্রতিক্রিয়া

আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে ‘ঋণ করে ঘি খাওয়া ও জনগণের কাঁধে কর চাপানো’র বাজেট হিসাবে আখ্যায়িত করে বাজেট প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
৯ জুন ২০২২, ০২:৫২ অপরাহ্ন

মানুষ কম খেয়ে বেঁচে আছে, এই অবস্থায় উন্নয়নের বুলি হাস্যকর: সিপিবি

সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে উল্লেখ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতৃবৃন্দ বলেছেন, ব্যবসায়ী, মধ্যস্বত্বভোগী আর মজুতদারদের স্বার্থ রক্ষায় সরকার আবারও বিদ্যুৎ, গ্যাস ও পানির দাম বাড়ানোর চেষ্টা করছে। এই সরকারের আর গদিতে থাকার অধিকার নেই।
৩ জুন ২০২২, ০১:১৫ অপরাহ্ন

দ্রব্যমূল্য কমানো ও ভোটাধিকারের দাবিতে ৩ জুন ঢাকায় সিপিবির সমাবেশ

‘দাম কমাও, জান বাঁচাও, ভোটাধিকার ফিরিয়ে দাও’ দাবিতে আগামী ৩ জুন রাজধানীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশ অনুষ্ঠিত হবে।
১ জুন ২০২২, ০৩:৩৯ অপরাহ্ন