সৈয়দ আবুল মকসুদ

সৈয়দ আবুল মকসুদের দরদী মনের খোঁজে

সৈয়দ আবুল মকসুদের নানাবিধ বিষয়ে আগ্রহের কমতি ছিল না। জীবদ্দশায় তিনি সেটা প্রমাণ করে গেছেন অক্ষরে অক্ষরে। সময় নষ্ট করার ধাত ছিল না। উল্টো অংকের মতো করে কাজে লাগিয়েছেন প্রতিটা মুহূর্ত। তিনি সাংবাদিক ছিলেন। ছিলেন কবি, কলাম লেখক, গবেষক, টকশোর দুঁদে বক্তা, সামাজিক আন্দোলনের একেবারে সামনের সারির অ্যাক্টিভিস্ট, গান্ধীবাদী দেশহিতৈষক।
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০২ পূর্বাহ্ন

সৈয়দ আবুল মকসুদ : সক্রিয় চিন্তার মানুষ

ঊনিশ শ’ আশির দশকের মাঝামাঝিতে সংবাদ অফিসে, সাহিত্য সম্পাদক আবুল হাসনাতের টেবিলে সৈয়দ আবুল মকসুদের সঙ্গে আমার প্রথম পরিচয়। সংবাদের সাহিত্য সাময়িকীতে নিয়মিত পাক্ষিক কলাম লেখার জন্য হাসনাত ভাই আমার কাছে প্রস্তাব রেখেছেন, বিষয় বিশ্বসাহিত্য ও শিল্পকলা। অনেক ভেবেচিন্তে একটি লেখা তাকে দিয়েছি, তিনি অনুরোধ জানিয়েছেন আরো দু’এক লেখা নিয়ে তার কাছে যেতে, যাতে এক-দেড় মাস তিনি নিশ্চিত থাকতে পারেন। আমি দু’টি লেখা নিয়ে গিয়েছি এবং মকসুদ ভাইয়ের সঙ্গে পরিচিত হয়েছি। তখনও তার নামটা শুধু শুনেছি, দু’এক লেখা পড়েছি, কিন্তু তার মুখোমুখি হইনি। 
২৩ অক্টোবর ২০২২, ০৭:৪৭ পূর্বাহ্ন