হাইকোর্ট
জিয়ার আমলে সামরিক আদালতের সাজা কেন অবৈধ নয়, রুল হাইকোর্টের
১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে সামরিক আইনের অধীনে গঠিত ট্রাইব্যুনালের মাধ্যমে মানুষকে দোষী সাব্যস্ত করা ও সাজা দেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট।
১৮ অক্টোবর ২০২২, ১০:৪৭ পূর্বাহ্ন
কাপ্তাই লেকে আর কোনো জবরদখল-মাটি ভরাট-নির্মাণ কাজ নয়: হাইকোর্ট
রাঙ্গামাটির স্থানীয় প্রশাসনকে কাপ্তাই লেকে আর কোনো ধরনের জবরদখল, মাটি ভরাট ও অবকাঠামো নির্মাণ প্রতিহত করতে যথাযথ উদ্যোগ নেওয়ার এবং ২ সপ্তাহের মধ্যে আদালতের কাছে এ বিষয়ে একটি কমপ্লায়েন্স প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
১৭ অক্টোবর ২০২২, ০৯:০০ পূর্বাহ্ন
হাইকোর্টে মিন্নির জামিন আবেদন
বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি হাইকোর্টে জামিন আবেদন করেছেন।
১৬ অক্টোবর ২০২২, ১১:২৩ পূর্বাহ্ন
পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজতে ৩০ অক্টোবরের মধ্যে কমিশন গঠন: হাইকোর্ট
পদ্মা সেতু প্রকল্প নিয়ে দুর্নীতির মিথ্যা গল্পে যারা জড়িত তাদের খুঁজে বের করতে এবং এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে সরকারকে কমিশন গঠনে ৩০ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন হাইকোর্ট।
১৬ অক্টোবর ২০২২, ১১:০১ পূর্বাহ্ন
ফটোসাংবাদিক আফতাব হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল
একুশে পদকপ্রাপ্ত ফটোসাংবাদিক আফতাব আহমেদকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড ও ১ জনের ৭ বছরের কারাদণ্ডের আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।
১২ অক্টোবর ২০২২, ০৬:৩৯ পূর্বাহ্ন
হাইকোর্ট গঠিত ইভ্যালি পরিচালনা বোর্ডের পদত্যাগ
বিতর্কিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির হাইকোর্ট গঠিত বোর্ড সদস্যরা পদত্যাগ করেছেন।
২১ সেপ্টেম্বর ২০২২, ০৯:০০ পূর্বাহ্ন
সেলিম খানের আগাম জামিন স্থগিতের আবেদন দুদকের
চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সেলিম খানকে দুর্নীতির মামলায় আগাম জামিন দেওয়া হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে রোববার আপিল বিভাগে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৮ সেপ্টেম্বর ২০২২, ১২:২০ অপরাহ্ন
সাংবাদিক আফজাল হোসেনের বিরুদ্ধে মানহানির মামলায় হাইকোর্টের স্থগিতাদেশ
নোয়াখালী আদালতের কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রচার করায় সময় টিভির সাংবাদিক আফজাল হোসেনের বিরুদ্ধে করা মানহানির মামলার বিচার কার্যক্রমে ৬ মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।
১৮ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৮ পূর্বাহ্ন
সহজ ডট কমের জরিমানা স্থগিতাদেশের মেয়াদ বাড়ালো হাইকোর্ট
ট্রেনের টিকিট বিক্রিতে অবহেলার অপরাধে টিকিট প্ল্যাটফর্ম সহজ ডট কমকে করা ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা স্থগিতাদেশের মেয়াদ ২ মাস বাড়িয়েছে হাইকোর্ট।
১৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৭ পূর্বাহ্ন
হাইকোর্টে আগাম জামিন পেলেন বিএনপির আরও ৩৩৭ নেতা-কর্মী
গাড়ি ভাঙচুর ও পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা ১২টি পৃথক মামলায় ৮ জেলার আরও ৩৩৭ জন বিএনপি নেতা-কর্মীকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
১২ সেপ্টেম্বর ২০২২, ১১:২৮ পূর্বাহ্ন
অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম মারা গেছেন
হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম (৮৫) মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল ১১টা ৪৫ মিনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৫ পূর্বাহ্ন
৮ সপ্তাহের আগাম জামিন পেলেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে ফরিদপুরে দায়ের করা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
৫ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৪ পূর্বাহ্ন
নর্থ-সাউথের ৪ ট্রাস্টির জামিন শুনানি হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ
৩০৪ কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় নর্থ-সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ট্রাস্টি বোর্ডের ৪ সদস্যের জামিন আবেদনের ওপর জারি করা রুলের বিষয়ে শুনানি কার্যতালিকা (কজলিস্ট) থেকে বাদ দিয়েছে হাইকোর্ট।
১ সেপ্টেম্বর ২০২২, ০৯:১১ পূর্বাহ্ন
চাকরি ফেরত পাচ্ছেন না সেই ৮৫ নির্বাচন কর্মকর্তা
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা তাদের চাকরি ফিরে পাবেন না।
১ সেপ্টেম্বর ২০২২, ০৫:২২ পূর্বাহ্ন
সরকারি কর্মচারীদের গ্রেপ্তার: হাইকোর্টের রায় ২৩ অক্টোবর পর্যন্ত স্থগিত
অনুমতি ছাড়াই সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তার করার বিষয়ে হাইকোর্টের রায়ে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন আপিল বিভাগ।
১ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪০ পূর্বাহ্ন
সরকারি কর্মচারীদের গ্রেপ্তার: হাইকোর্টের রায় স্থগিত করেননি চেম্বার জজ
অনুমতি ছাড়াই সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তার করার বিষয়ে হাইকোর্টের রায় স্থগিত করেননি সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
৩১ আগস্ট ২০২২, ১২:০২ অপরাহ্ন
পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিএফআইইউকে গবেষণা সেল গঠনের নির্দেশ হাইকোর্টের
বিদেশে অর্থ পাচারকারীদের চিহ্নিত করতে এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাসকে একটি গবেষণা সেল গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
৩১ আগস্ট ২০২২, ০৮:৫৭ পূর্বাহ্ন
ময়মনসিংহের সেই শিশুকে ৫ লাখ টাকা দিলো ট্রাস্টি বোর্ড
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনার পর জন্ম নেওয়া শিশুকে ৫ লাখ টাকা দিয়েছে সড়ক পরিবহন আইনে গঠিত ট্রাস্টি বোর্ড।
৩০ আগস্ট ২০২২, ০৮:২০ পূর্বাহ্ন
সম্রাটের জামিন কেন বাতিল হবে না, হাইকোর্টের রুল
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে দেওয়া নিম্ন আদালতের জামিন আদেশ কেন বাতিল হবে না সে বিষয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
৩০ আগস্ট ২০২২, ০৬:৪৪ পূর্বাহ্ন
সুইস ব্যাংকে টাকা পাচারের তথ্য: বিএফআইইউ প্রধানকে হাইকোর্টে তলব
সুইজারল্যান্ডের (সুইস) ব্যাংকে টাকা পাচারের বিষয়ে যথাযথভাবে প্রতিবেদন না দেওয়ায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাসকে তলব করেছে হাইকোর্ট।
৩০ আগস্ট ২০২২, ০৬:২০ পূর্বাহ্ন