হাছান মাহমুদ

বিএনপি রাত-বিরাতে বিভিন্ন দূতাবাসে ধর্না দেয়: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি দেশের জনগণের চেয়ে বিদেশিদের কাছেই বেশি যাচ্ছে, কারণ জনগণের মাঝে তাদের ভিত্তি নেই।
২৫ নভেম্বর ২০২২, ০৪:৩৮ অপরাহ্ন

বিশৃঙ্খলা করলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির উস্কানিমূলক বক্তব্যের পরও আমাদের দলকে সংযত আচরণের নির্দেশ দিয়েছি। কিন্তু ঢাকা শহর কিংবা দেশের অন্য কোনো জায়গায় বিশৃঙ্খলা করলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে।
১৮ নভেম্বর ২০২২, ০১:১২ অপরাহ্ন

ভুলত্রুটি অবশ্যই ধরিয়ে দেবেন, কিন্তু অর্জনগুলো যেন প্রচার হয়: তথ্যমন্ত্রী

সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়ার পাশাপাশি অর্জনগুলো যেন যথাযথ প্রচার পায়, তার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, যা কিছু ভুলত্রুটি তা সংশোধন করে, সবার সহযোগিতা নিয়ে দেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যেতে চাই। সেজন্য গণমাধ্যমের সহায়তা প্রয়োজন। আমাদের ভুলত্রুটি অবশ্যই ধরিয়ে দেবেন, কিন্তু অর্জনগুলো যেভাবে প্রচার হওয়ার দরকার, সেভাবে উপস্থাপনের জন্য গণমাধ্যমের প্রতি নিবেদন রইল।’
১৭ নভেম্বর ২০২২, ০২:৪০ অপরাহ্ন

তথ্যসচিবের অবসর সম্পর্কে জানেন না তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে ‘জনস্বার্থে’ অবসরে পাঠানোর বিষয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ কিছু জানেন না।
১৭ অক্টোবর ২০২২, ০৭:৫০ পূর্বাহ্ন

‘ফখরুলের বক্তব্য প্রমাণ করে তারা পাকিস্তানকে হৃদয়ে ধারণ করেন’

বিএনপি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না এবং হৃদয়ে পাকিস্তানকে ধারণ করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। 
১৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৬ অপরাহ্ন

'শনিবার বিকেল’-এ কিছু বিষয় সংযোজন করলে সমস্যা কেটে যাবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আপিল কর্তৃপক্ষ 'শনিবার বিকেল' সিনেমার পরিচালক ও প্রযোজককে জানিয়ে দেবে সিনেমায় কী কী সংযোজন করা প্রয়োজন। সেগুলো সংযোজন হলে এই সিনেমা মুক্তি পাওয়ারে ক্ষেত্রে যে সমস্যা আছে, তা কেটে যাবে।
২৯ আগস্ট ২০২২, ০৩:৫৪ অপরাহ্ন

‘পররাষ্ট্রমন্ত্রী দলীয় সংসদ সদস্য, কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতা নন’

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্য প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তিনি অবশ্যই দলীয় সংসদ সদস্য। তিনি কেন্দ্রীয় কমিটির কোনো দায়িত্বপ্রাপ্ত নেতা নন যে, দলের পক্ষ থেকে তিনি বিদেশে গিয়ে কথা বলবেন।
২১ আগস্ট ২০২২, ০৯:৪২ পূর্বাহ্ন

বামজোটের কর্মকাণ্ডে যেন বিএনপি ও স্বাধীনতাবিরোধীরা লাভবান না হয়: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বামজোটের ভাইয়েরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, তাই আমি তাদের সম্মান করি। কিন্তু আমি বিনীতভাবে অনুরোধ জানাব, তাদের কর্মকাণ্ডে যেন বিএনপিসহ স্বাধীনতাবিরোধী, দেশবিরোধী অপশক্তি, জঙ্গিগোষ্ঠী লাভবান না হয়।
১৭ আগস্ট ২০২২, ১২:৩৭ অপরাহ্ন

চট্টগ্রামে বিলাওয়াল ভুট্টোর যাত্রাবিরতি, স্বাগত জানালেন হাছান মাহমুদ

কম্বোডিয়া যাওয়ার পথে আজ বুধবার চট্টগ্রামে সংক্ষিপ্ত যাত্রাবিরতি নিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। এ সময় বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ তাকে অভ্যর্থনা ও স্বাগত জানান।
৩ আগস্ট ২০২২, ০৪:১০ অপরাহ্ন

বাংলাদেশের তথ্যমন্ত্রী অস্ট্রেলিয়ার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ভুল তথ্য দিয়েছেন

আমার জীবনের অর্ধেক সময় কেটেছে অস্ট্রেলিয়ায়। বাংলাদেশের যেমন সব কিছু ধারণ করে রেখেছি বুকের ভেতর, ঠিক তেমনি খুব গভীরভাবেই অস্ট্রেলিয়ার সব কিছুই আমার জানা। এর রাজনীতি, সমাজতত্ত্ব, অর্থনীতি, ধুলো-বালি, আবহাওয়া, নাগরিকদের যাপিত জীবন, সরকার এবং বিরোধী দলের প্রতিযোগিতা দেখছি নিয়ত। সেই অস্ট্রেলিয়া সম্পর্কে যদি কেউ কোনো ভুল তথ্য গণমাধ্যমে তুলে ধরেন, তখন তা সংশোধন করে দেওয়া একজন অস্ট্রেলিয়ান হিসেবে আমার নৈতিক দায়িত্ব বলেই মনে করি। 
৮ জুলাই ২০২২, ১২:৪৬ অপরাহ্ন

‘বর্তমান সরকারের সময়ে সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়া অবাধ স্বাধীনতা ভোগ করছে’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বর্তমান সরকারের সময়ে সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়া অবাধ স্বাধীনতা ভোগ করছে এবং নিরপেক্ষ সংবাদ প্রকাশের লক্ষ্যে সরকার জাতীয় সম্প্রচার নীতিমালা, তথ্য অধিকার আইন প্রণয়ন ও তথ্য কমিশন প্রতিষ্ঠাসহ অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়ন করেছে।
২৮ জুন ২০২২, ০২:৩০ অপরাহ্ন

এমপিকে এলাকা ছাড়তে বলা মৌলিক অধিকারে হস্তক্ষেপ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, কোনো সংসদ সদস্যকে তার নিজ নির্বাচনী এলাকা ছেড়ে চলে যেতে বলা তার মৌলিক অধিকারে হস্তক্ষেপের সামিল।
১৪ জুন ২০২২, ১২:৩৬ অপরাহ্ন

‘আ. লীগের বিদায় ঘণ্টা বাজাতে গিয়ে বিএনপি নিজের বিদায় ঘণ্টা বাজাচ্ছে’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন করায় বিএনপির নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। এ কারণে মির্জা ফখরুল সকালে এক কথা আর বিকালে আরেক কথা বলছেন। বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।
২৮ মে ২০২২, ১০:৪০ পূর্বাহ্ন