হামাস ইসরায়েল যুদ্ধ
সিডনিতে ফিলিস্তিনপন্থীদের মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা
প্রিমিয়ার ক্রিস মিন্স বলেছেন, আমি নিশ্চিত করতে চাই যে আর কোনো সমাবেশ ঘটবে না।
১১ অক্টোবর ২০২৩, ০৭:১৮ পূর্বাহ্ন
গাজার কাছে ৩ লাখ সেনা মোতায়েন করেছে ইসরায়েল
‘এই যুদ্ধের শেষে আর কখনো কোনো ইসরায়েলি বেসামরিক নাগরিককে হুমকি বা হত্যার মতো সামরিক সক্ষমতা যেন হামাসের না হয় তা নিশ্চিত করতে আমরা প্রস্তুতি নিচ্ছি,’ বলেন তিনি।
১১ অক্টোবর ২০২৩, ০৪:১৭ পূর্বাহ্ন
স্বাধীন ফিলিস্তিনের সমর্থক ভারত যেভাবে ইসরায়েলের ‘বন্ধু’ হলো
ভারতের প্রধানমন্ত্রী এখন যেভাবে ইসরায়েলকে সমর্থন জানাচ্ছেন তাতে বোঝা যায়—এক সময় ফিলিস্তিনের মুক্তি সংগ্রামে সমর্থক ভারত আর নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারত সম্পূর্ণ আলাদা।
১১ অক্টোবর ২০২৩, ০২:২৪ পূর্বাহ্ন
ইসরায়েলের সামরিক স্থাপনায় হিজবুল্লাহর রকেট হামলা
দক্ষিণ লেবাননে সোমবার ইসরায়েলি বোমা হামলায় ৩ হিজবুল্লাহ সদস্য নিহত হওয়ার পর এ হামলা চালায় তারা।
১০ অক্টোবর ২০২৩, ০৪:০৬ পূর্বাহ্ন
ইসরায়েলে নিহত বেড়ে ৯০০, ফিলিস্তিনে ৬৮০
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাসের হামলায় অন্তত ১১ মার্কিন নাগরিক নিহত হয়েছে এবং কয়েকজনকে জিম্মি করা হয়েছে।
১০ অক্টোবর ২০২৩, ০৩:৩৩ পূর্বাহ্ন
ইসরায়েল বনাম হামাস
ইসরায়েলের ভূখণ্ডে নজিরবিহীন ও তীব্র হামলা চালিয়েছে সশস্ত্র সংগঠন হামাস। হামলার প্রত্যুত্তরে ইতোমধ্যে গাজা উপত্যকায় পালটা হামলা ও অবরোধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। আপাতত বিমান হামলা ও কামানের গোলার হামলা চললেও শিগগির স্থল বাহিনী এতে যোগ দিতে পারে।
৯ অক্টোবর ২০২৩, ০১:৫৪ অপরাহ্ন
সংঘাতের স্থায়ী সমাধান স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা: রাশিয়া
আজ সোমবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ মন্তব্য করেছেন বলে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে।
৯ অক্টোবর ২০২৩, ১২:০৬ অপরাহ্ন
ইসরায়েলের কারাগারে কত ফিলিস্তিনি বন্দি
বর্তমানে, ইসরায়েলের কারাগারে রয়েছেন ৫ হাজার ২০০ জন ফিলিস্তিনি। বন্দিদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা যথাক্রমে ৩৩ ও ১৭০। তাদের বিচার হলেও সেটা হয় সামরিক আদালতে।
৯ অক্টোবর ২০২৩, ১১:৫৯ পূর্বাহ্ন
গাজায় সর্বাত্মক অবরোধের ঘোষণা ইসরায়েলের, বন্ধ হচ্ছে খাদ্য-জ্বালানি
'হামাস অধ্যুষিত গাজার সর্বাত্মক নিয়ন্ত্রণ নিতে সেখানে কোনো বিদ্যুৎ, খাবার, পানি ও গ্যাস থাকবে না—সব বন্ধ থাকবে।'
৯ অক্টোবর ২০২৩, ০৯:৫৫ পূর্বাহ্ন
গাজায় ৪ সমস্যার মুখে পড়তে পারে ইসরায়েল
ইসরায়েলের ক্ষমতাধর নেতাদের একটি বড় অংশ এই হামলার জবাবে গাজায় নির্বিচারে ব্যাপক অভিযান চালানোর পক্ষে। তবে পরিস্থিতি জটিল করে তুলেছে হামাসের হাতে বন্দি থাকা ইসরায়েলি সামরিক ও বেসামরিক নাগরিকরা।
৯ অক্টোবর ২০২৩, ০৭:৪৩ পূর্বাহ্ন
হামাসের হামলা পরিকল্পনায় ইরান জড়িত: ওয়াল স্ট্রিট জার্নাল
রোববার জাতিসংঘে ইরানের মিশন দাবি করেছে, হামাসের হামলার সঙ্গে তেহরানের কোনো সংশ্লিষ্টতা নেই।
৯ অক্টোবর ২০২৩, ০৭:০৯ পূর্বাহ্ন
ইসরায়েল-হামাসের চলমান সংঘর্ষে বেড়েছে তেলের দাম
রোববার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ৮৬ দশমিক ৬৫ ডলারে এবং প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড বিক্রি হচ্ছে ৮৮ দশমিক ৩৯ ডলারে।
৯ অক্টোবর ২০২৩, ০৬:৩৭ পূর্বাহ্ন
কোথায় যাব আমরা
‘মাত্র কয়েক ঘণ্টার মধ্যে আমি আমার ভাই আমার পরিবার সবাই গৃহহীন হয়ে পড়েছি এবং আমরা জানি না আগামীতে কী ঘটবে।’
৯ অক্টোবর ২০২৩, ০৬:১২ পূর্বাহ্ন
টানা ৩ দিন ধরে হামাসের সঙ্গে ইসরায়েলি সেনাদের যুদ্ধ চলছে
হামলার শুরুতে হামাসের যেসব যোদ্ধা ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলে ঢুকে পড়েছিল, তাদেরকে খুঁজে বের করে নির্মূল করার চেষ্টা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
৯ অক্টোবর ২০২৩, ০৬:০৪ পূর্বাহ্ন
ইসরায়েল ৪৮ ঘণ্টার মধ্যে গাজায় স্থল হামলা শুরু করতে পারে
যুক্তরাষ্ট্রে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের মুখপাত্রকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, সামরিক সিদ্ধান্তের সঙ্গে দূতাবাসের কোনো সংযুক্তি নেই।
৯ অক্টোবর ২০২৩, ০৫:২৬ পূর্বাহ্ন
ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা, পাঠানো হচ্ছে রণতরি-যুদ্ধবিমান
ইসরায়েলের জন্য সামরিক সহায়তা পাঠানোর এই ঘোষণাকে ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন’ বলে উল্লেখ করেছে হামাস।
৯ অক্টোবর ২০২৩, ০২:৩৩ পূর্বাহ্ন
ইসরায়েলে নিহত বেড়ে ৩৫০, ফিলিস্তিনে ৩১২
গতকাল শনিবার ফিলিস্তিনের সংগঠন হামাস গত কয়েক বছরের মধ্যে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে বড় হামলা চালায়। জিম্মি করা হয়েছে অনেককে।
৮ অক্টোবর ২০২৩, ০৯:১৯ পূর্বাহ্ন
ইসরায়েলে কামান ও ক্ষেপণাস্ত্র হামলা লেবাননের হিজবুল্লাহর
লেবাননের এই সংগঠন এক বিবৃতিতে জানায়, ‘ইসরায়েল অধিকৃত লেবাননের শেবা খামারের তিন অবস্থানে আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ। এই হামলায় বিপুল পরিমাণ কামানের গোলা ও গাইডেড (সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম) ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।’
৮ অক্টোবর ২০২৩, ০৬:১৫ পূর্বাহ্ন