হামাস ইসরায়েল যুদ্ধ
গাজায় ২ ইসরায়েলি সেনা নিহত, সংখ্যা বেড়ে ৩১৪
এই দুই সেনার মৃত্যুতে হামাসের বিরুদ্ধে চলমান অভিযানে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে ৩১৪ হয়েছে। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও আছেন, যিনি জিম্মি উদ্ধার অভিযানে অংশ নেওয়ার সময় নিহত হন।
২১ জুন ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন
হামাসের বিরুদ্ধে যুদ্ধে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে ৩১১
গত ৮ মাসে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা অন্তত ৩৭ হাজার ২৯৬। আহতের সংখ্যা অন্তত ৮৫ হাজার ১৯৭। হতাহতের বেশিরভাগই নারী ও শিশু।
১৮ জুন ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন
‘ফিলিস্তিনিদের কোনো ঈদ নেই, ঈদের পরিবেশও নেই’
টানা আট মাস ইসরায়েলের নির্বিচার হামলা ও গণহত্যার মধ্য দিয়ে যাওয়া ফিলিস্তিনিদের জন্য এবারের ঈদে আনন্দের তেমন কোনো উপলক্ষ নেই।
১৬ জুন ২০২৪, ১২:০১ অপরাহ্ন
গাজায় দৈনিক ১১ ঘণ্টা যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের
সামরিক বাহিনীর প্রাথমিক ঘোষণার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামরিক সচিবের সঙ্গে যোগাযোগ করেন এবং জানান, ‘এই উদ্যোগের বিষয়ে তিনি কিছু জানেন না এবং এটি তার কাছে গ্রহণযোগ্য নয়’। এক কূটনীতিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
১৬ জুন ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন
গাজা যুদ্ধের শোকসন্তপ্ত পরিবেশ ও তাপদাহের মাঝে সৌদি আরবে হজ শুরু
এ বছর প্রবল তাপের কারণে হজযাত্রীর সংখ্যা কিছুটা কমেছে। কর্মকর্তারা পূর্বাভাষ দিয়েছেন, সৌদি আরবের এই উষ্ণ গ্রীষ্মে দিনের গড় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
১৪ জুন ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন
লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ৪
লেবাননের সামরিক বাহিনীর এক সূত্র জানিয়েছে, নয় মাসের এই সংঘাতে নিহত হিজবুল্লাহ সদস্যদের মধ্যে সামি আবদাল্লাহই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ্য সামরিক নেতা।
১২ জুন ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন
ইসরায়েলকে চুক্তির শর্ত বাস্তবায়নে বাধ্য করা যুক্তরাষ্ট্রের দায়িত্ব: হামাস
আবু জুহরি বলেন, ‘মার্কিন প্রশাসনের সামনে এখন অগ্নিপরীক্ষা। অঙ্গীকার অনুযায়ী ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধের অবসান করানো এবং নিরাপত্তা কাউন্সিলের চুক্তির অন্যান্য শর্তগুলো বাস্তবায়নে বাধ্য করা এখন তাদের দায়িত্ব।’
১১ জুন ২০২৪, ০৯:২৮ পূর্বাহ্ন
গাজায় জাতিসংঘের স্কুলে ইসরায়েলি বোমায় নারী-শিশুসহ ৩৭ ফিলিস্তিনি নিহত
গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের মুখপাত্র ইসমাইল আল-থাওয়াবতা বলেন, ‘মধ্য গাজার আল-আকসা হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য অসংখ্য আহত মানুষ এসেছেন। এ ছাড়া অনেকের মরদেহও এখানে নিয়ে আসা হচ্ছে।’
৬ জুন ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন
গাজায় আরও ৭ মাস হামলা চলবে: ইসরায়েল
ইসরায়েলি রেডিও স্টেশন রেশেত বেটকে দেওয়া সাক্ষাৎকারে তাচি হানেগবি বলেন, ‘যুদ্ধকালীন মন্ত্রিসভার কাছে পরিকল্পনা জমা দেওয়ার প্রথম দিনই খোলামেলা ভাবে জানানো হয়েছিল যে এই সংঘাত অবসান হতে দীর্ঘ সময় লাগবে।’
২৯ মে ২০২৪, ০৩:২২ অপরাহ্ন
গাজায় জাতিসংঘের চেতনার মৃত্যু হয়েছে: এরদোয়ান
তুরস্কের নেতা অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত কণ্ঠে প্রতিবাদ না জানানোর অভিযোগ তুলেন এবং দেশগুলোর তীব্র সমালোচনা করেন।
২৯ মে ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন
আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স
আরএসএফ জানিয়েছে যে তাদের কাছে বস্তুনিষ্ঠ প্রমাণ রয়েছে যে ‘কিছু সাংবাদিককে স্বেচ্ছায় হত্যা করা হয়েছে এবং বাকিরা বেসামরিক ব্যক্তিদের বিরুদ্ধে আইডিএফের (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) নির্বিচার হামলার ভুক্তভোগী’
২৭ মে ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন
রাফায় ইসরায়েলি হামলায় তাঁবুর ভেতর জ্যান্ত পুড়ে নিহত অন্তত ৩৫
প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানান, অন্তত আটটি ক্ষেপণাস্ত্র রোববার স্থানীয় সময় রাত পৌনে নয়টার দিকে এই শিবিরে আঘাত করে।
২৭ মে ২০২৪, ০৫:০৬ পূর্বাহ্ন
ইসরায়েলি সেনা আটকের দাবি হামাসের, ইসরায়েলের অস্বীকার
আজ রোববার হামাসের সশস্ত্র শাখা আল-কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
২৬ মে ২০২৪, ০৯:৪৭ পূর্বাহ্ন
ইসরায়েলের ধ্বংস আমরা একসঙ্গেই দেখব: আলি খামেনিকে হামাসপ্রধান হানিয়ে
ইরানের শীর্ষ নেতার কার্যালয়ে আয়োজিত বৈঠকে আলি খামেনি হামাসপ্রধানকে বলেন, ‘জাওনিস্টদের ধ্বংস করার বেহেশতি অঙ্গীকার একদিন পূরণ হবে এবং আমরা সেই দিনটি দেখব, যেদিন নদী থেকে সমুদ্র পর্যন্ত জেগে উঠবে ফিলিস্তিন।’
২৩ মে ২০২৪, ০৪:৫৪ পূর্বাহ্ন
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এক ‘নজিরবিহীন অপমান’: ইসরায়েল
ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রও এই উদ্যোগে নিন্দা জানিয়েছে।
২১ মে ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন
গাজায় হাসপাতালে খাওয়ার পানি নেই, ঘিরে রেখেছে ইসরায়েলি সেনা
উত্তর গাজায় এখনো কার্যক্রম চালু আছে এরকম অল্প কয়েকটি হাসপাতালের অন্যতম আল আওদা।
২০ মে ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন
ইসরায়েলকে ফিফা থেকে নিষিদ্ধের দাবি জানাল ফিলিস্তিনি ফুটবল সংস্থা
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় জানান, ফিফা ফিলিস্তিনের দাবিকে বিবেচনায় নেবে এবং নিরপেক্ষ আইনজীবীদের সঙ্গে আলোচনা করবে।
১৭ মে ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ন
নেতানিয়াহু ‘গণহত্যাকারী’: কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো
কলম্বিয়ার জনপ্রিয় প্রেসিডেন্ট পেত্রো এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গাজায় ফিলিস্তিনিদের হত্যার অভিযোগে গ্রেপ্তারের আহ্বান জানান।
১২ মে ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ন
গাজায় ইসরায়েলের হামলায় চিকিৎসক বাবা ও ছেলে নিহত
ইসরায়েলি হামলার হাত থেকে বাঁচতে গাজা শহর থেকে পালিয়ে দেইর আল বালাহ এসেছিলেন পিতা-পুত্র।
১২ মে ২০২৪, ০৪:৪৭ পূর্বাহ্ন
ইউরোভিশনে ইসরায়েলি গায়িকা, সুইডেনে তীব্র প্রতিবাদ
আয়োজক ইবিইউ জানিয়েছে, ইউরোভিশন একটি অরাজনৈতিক সংগঠন। কিন্তু সমালোচকরা বলেছেন, ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া ও বেলারুশের প্রতিযোগীদের প্রতিযোগিতায় অংশ নিতে দেয়া হয়নি।
১০ মে ২০২৪, ০৬:৪৬ পূর্বাহ্ন