সিইসিবিরোধী বিক্ষোভ

দিল্লিতে বিক্ষোভ: সুপ্রিম কোর্টের একাধিক আইনজীবীসহ আটক ৩৩০০

সিজেপি জানিয়েছে, দলের নেতারা আটক হলেও বিক্ষোভ চলবে। আন্দোলনে নেতৃত্ব দিতে তরুণ ও সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
৫১ মিনিট আগে

নেতারা আটক হলেও বিক্ষোভ চলবে: সিজেপি, যন্তর মন্তর ২.০ শুরু: নেহা বোরা

মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকরের আদর্শ অনুসরণ করে আন্দোলনে নেতৃত্ব দিতে তরুণ ও দেশের সব নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছে সিজেপি।
১ ঘণ্টা আগে

ককরোচ প্রধান দীপকেসহ শীর্ষ নেতাদের নেওয়া হলো অজ্ঞাত স্থানে

দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারবিরোধী প্রস্তাবিত বিক্ষোভে যোগ দিতে যাওয়ার সময় সিজেপির নেতাদের বহনকারী উড়োজাহাজে প্রবেশ করে পুলিশ। এ সময় অভিজিৎ দীপকে পুলিশ সদস্যদের বলেন, ‘আমি গ্রেপ্তার হতেই এখানে এসেছি। আমাকে গ্রেপ্তার করুন।’
২ ঘণ্টা আগে

ধ্রুব রাঠি আটক, নেওয়া হলো অজ্ঞাত স্থানে

দ্য হিন্দুকে সূত্র জানিয়েছে, বিক্ষোভে যোগ দিতে পারেন এমন অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড থাকা অন্তত ১০০ জনকে রাতভর অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ।
৩ ঘণ্টা আগে