অ্যাপস স্টোরে নিষিদ্ধ ‘দিদি’
গ্রাহকদের জন্য সাইবার নিরাপত্তার হুমকি রয়েছে অভিযোগ তুলে গতকাল রোববার চীনের সবচেয়ে বড় রাইড শেয়ারিং সার্ভিস দিদিকে অ্যাপস স্টোরে নিষিদ্ধ করেছে দেশটির সাইবারস্পেস প্রশাসন।
৫ জুলাই ২০২১, ০৩:৩৬ পূর্বাহ্ন
ফোর-জি ব্যবহার বাড়াতে সিম-লকড ফোন চায় মোবাইল অপারেটরগুলো
দেশে আরও বেশি মানুষকে স্মার্টফোন ও ফোর-জি সেবা ব্যবহারের সুযোগ করে দিতে সরকারের কাছে কিস্তিতে ও কম খরচে নেটওয়ার্ক-লকড বা সিম-লকড প্রযুক্তির হ্যান্ডসেট বিক্রির অনুমোদন চেয়েছে মোবাইল অপারেটরগুলো। মোবাইল ফোন উৎপাদনকারী কোম্পানিগুলোর সহায়তায় ১২ থেকে ২৪ মাসের কিস্তিতে ফোর-জি হ্যান্ডসেট বিক্রি করতে চায় তারা।
৪ জুলাই ২০২১, ১১:৩৪ পূর্বাহ্ন
ড্রোন হামলা প্রতিরোধে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবে ভারত
ভারতের ভেতরে যেকোনো ড্রোন হামলা প্রতিরোধে দেশটির সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় ঘটিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তি ব্যবহার করবে ভারত।
৩০ জুন ২০২১, ০৮:১২ পূর্বাহ্ন
নাইট্রোজেন ব্যবস্থাপনায় দ. এশিয়ার প্রথম আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশি গবেষক
নাইট্রোজেন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রফেসর ওয়াই পি অ্যাব্রল স্মৃতি পুরস্কার পেয়েছেন বাংলাদেশি গবেষক ড. অঞ্জন দত্ত।
৯ জুন ২০২১, ১১:৪৩ পূর্বাহ্ন
মহাকাশ ভ্রমণের টিকিট!
মহাকাশ ভ্রমণের জন্য দর্শনার্থীদের কাছে টিকিট বিক্রির প্রস্তুতি নিচ্ছে ধনকুবের জেফ বেজোসের রকেট কোম্পানি ‘ব্লু অরিজিন’। প্রতিষ্ঠানটির নিজস্ব রকেট নিউ শেপার্ডে চড়ে দর্শনার্থীরা চাইলেই মহাকাশে ঘুরতে যেতে পারবেন।
৫ মে ২০২১, ০১:৪২ অপরাহ্ন
‘এশিয়ান সায়েন্টিস্ট’র ১০০ বিজ্ঞানীর তালিকায় ৩ বাংলাদেশি নারী
সিঙ্গাপুরভিত্তিক সাময়িকী ‘এশিয়ান সায়েন্টিস্ট’ বিজ্ঞানের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর একটি তালিকা প্রকাশ করেছে।
২৮ এপ্রিল ২০২১, ০৫:৪০ অপরাহ্ন
পরবর্তী সংকট থেকে বাঁচাবে কৃত্রিম বুদ্ধিমত্তা?
কোভিড-১৯ পরবর্তী সম্ভাব্য বৈশ্বিক মহামারিতে আমাদের রক্ষাকারী হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে গুরুত্ব দিচ্ছি দুটি কারণে। প্রথমত, সাম্প্রতিক পর্যালোচনা থেকে দেখা গেছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা যথেষ্ট দ্রুতবেগে উন্নত হচ্ছে। যতটা আগে মনে করা হয়েছিল, তার চেয়েও অনেক দ্রুতবেগে। এটি এখন গাড়ি চালাতে পারে; ব্যবসা, কারিগরি, এমনকি চিকিৎসা বিষয়ে তথ্য বিশ্লেষণ করে জটিল সিদ্ধান্ত দিতে পারে; বিশাল তথ্যভান্ডার ঘেঁটে জরুরি বিষয় উদঘাটন করতে পারে; শিল্পদ্রব্যের ডিজাইন ও উৎপাদন নিজে করতে পারে; এমনকি যেসব কাজকে আমরা সৃজনশীল ও নান্দনিক কাজ বলে জানি, সেগুলোও করতে পারে। জটিল অস্ত্রোপচার কিংবা বৈজ্ঞানিক গবেষণা নিজে করার ক্ষমতা অর্জনের মতো লক্ষ্যও এর ধরাছোঁয়ার মধ্যে আছে। মহামারির সংকট মোকাবিলার জন্য এর অগ্রগতিকে আরও দ্রুত করা সম্ভব এবং তাই করা উচিত।
২৫ মে ২০২০, ০৭:৩০ পূর্বাহ্ন
প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় করোনা যুদ্ধে যেভাবে সফল হচ্ছে কোরিয়া
প্রযুক্তিগত দক্ষতার ওপর নির্ভর করে দক্ষিণ কোরিয়া করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। কোরিয়ার ডিজিটাল প্ল্যাটফর্ম বা বিগডেটা ভাণ্ডার অত্যন্ত সমৃদ্ধ। তার সঙ্গে যোগ হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স-এআই)। কোরিয়ানরা ক্ষিপ্র গতিতে কাজ করতে অভ্যস্ত।
১৪ মার্চ ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ন