ঈশ্বরদীতে ৬০০ নমুনা ল্যাবে পাঠানো যায়নি
করোনাভাইরাস পরীক্ষার জন্য ৬০০ নমুনা সংগ্রহের পরও তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠাতে পারছে না ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য বিভাগ। আগের পাঠানো নমুনার ফল এবং নমুনা পাঠানোর বিশেষ বাক্স ফেরত না আসায় এই জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
২৮ জুন ২০২০, ০৪:৪৫ অপরাহ্ন
করোনা আপডেট: বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, মাদারীপুর
গত ২৪ ঘণ্টায় বরিশালে করোনার উপসর্গ নিয়ে পাঁচ জন মারা গেছেন। কুমিল্লায় নতুন করে ১৫৮ জনের করোনা শনাক্ত হয়ে। নোয়াখালীতে করোনামুক্ত পুলিশ সদস্যদের সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ। মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যবসায়ীর মৃত্যুর দশ দিন পরে নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। রিপোর্টে তিনি করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
২৮ জুন ২০২০, ০৪:০৭ অপরাহ্ন
বরকত-রুবেলের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে মামলা
ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে, দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।
২৮ জুন ২০২০, ০৩:৫৯ অপরাহ্ন
করোনার টিকা উদ্ভাবনে ‘গ্লোবাল সিটিজেন’ তহবিলে ৫০ হাজার ডলার দিচ্ছে বাংলাদেশ
কোভিড-১৯ এর ভ্যাকসিন উদ্ভাবনে সহায়তার পাশাপাশি মহামারিটির বিরূপ প্রভাব কাটিয়ে উঠতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীগুলোর পাশে দাঁড়াতে বাংলাদেশ ন্যায়সঙ্গতভাবে ‘গ্লোবাল সিটিজেন’ তহবিলে ৫০ হাজার মার্কিন ডলার প্রদানের ঘোষণা দিয়েছে।
২৮ জুন ২০২০, ০৩:২৮ অপরাহ্ন
নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৯ ব্যবসায়ীকে জেল ও জরিমানা
টাঙ্গাইলের এলেঙ্গায় ফার্মেসিতে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসি মালিককে তিন মাসের জেল এবং আট ফার্মেসি মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৮ জুন ২০২০, ০৩:০৩ অপরাহ্ন
পাপুলের সঙ্গে আর্থিক সমঝোতায় নির্বাচন ত্যাগ: জাতীয় পার্টি থেকে নোমানকে অব্যাহতি
লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী শহীদ ইসলাম পাপুলের সঙ্গে আর্থিক সমঝোতা করে ২০১৮ সালের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন একই আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি নেতা মোহাম্মদ নোমান।
২৮ জুন ২০২০, ০৩:০০ অপরাহ্ন
যশোরে প্রকাশ্যে ছুরিকাঘাতে ট্যাক্সি চালককে হত্যা, যুবলীগ নেতা আটক
যশোরের বাঘারপাড়া উপজেলা ট্যাক্সি স্ট্যান্ডে রোববার বিকেলে রিপন হোসেন (২৮) নামে এক ট্যাক্সি চালককে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন যশোর পৌরসভার এক নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক বরকত উল্লাহ।
২৮ জুন ২০২০, ০২:৫০ অপরাহ্ন
২৪১০ টাকার এলাচ বিক্রি হচ্ছিল ৩৬০০ টাকায়
চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে ২৪১০ টাকার প্রতি কেজি এলাচ কিনে বিক্রি হচ্ছিল ৩৬০০ টাকায়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর শুনে দাম কাটা-ছেঁড়া করলেও হাতেনাতে ধরা পড়ে জরিমানা গুনতে হলো ব্যবসায়ীদের।
২৮ জুন ২০২০, ০২:১২ অপরাহ্ন
ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের খসড়া তালিকায় নেই বাংলাদেশ
করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১ জুলাই থেকে সীমান্ত খুলতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। তবে দেশগুলোতে প্রবেশের জন্য যে ৫৪টি দেশের খসড়া তালিকা করা হয়েছে তাতে বাংলাদেশের নাম নেই।
২৮ জুন ২০২০, ০১:৪৯ অপরাহ্ন
ইউনানী চিকিৎসককে কারাদণ্ড দেওয়া নিয়ে র্যাব ও হাসপাতাল কর্তৃপক্ষের পরস্পরবিরোধী বক্তব্য
রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক হাসপাতালের ইউনানী চিকিৎসক মিজানুর রহমানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়ার ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা ও র্যাবের দিক থেকে।
২৮ জুন ২০২০, ০১:২০ অপরাহ্ন
সুনামগঞ্জে বিশুদ্ধ পানির সংকট
সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় হঠাৎ বন্যা দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে অনেক এলাকায়।
২৮ জুন ২০২০, ০১:০০ অপরাহ্ন
করোনা আপডেট: সাতক্ষীরা, চাঁদপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, ঝিনাইদহ
সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনের রিপোর্ট পজিটিভ এসেছে এবং এ জেলায় আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে ৪২ জন ও ঝিনাইদহে আরও ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু ও নতুন করে আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়াও, নারায়ণগঞ্জে এক দিনে করোনায় তিন জনের মৃত্যু হয়েছে এবং এ জেলায় নতুন করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।
২৮ জুন ২০২০, ১২:৩৫ অপরাহ্ন
করোনায় আক্রান্ত পুলিশের সংখ্যা ১০ হাজার ছাড়াল
দেশে করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। আজ রবিবার পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
২৮ জুন ২০২০, ১১:৫৬ পূর্বাহ্ন
১২ বছর ধরে চিকিৎসা দিচ্ছিলেন ভুয়া ডাক্তার: র্যাব
রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক হাসপাতালে একজন ইউনানী চিকিৎসককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ইউনানী চিকিৎসক হয়ে অ্যালোপ্যাথিক চিকিৎসা দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।
২৮ জুন ২০২০, ১১:৪৫ পূর্বাহ্ন
৮৬ টন চাল নিয়ে অনিয়ম, পটুয়াখালীর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
ভিজিডির ৮৬ টন চাল নিয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় পটুয়াখালীর দশমিনা উপজেলার একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২৮ জুন ২০২০, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ প্রকাশের পর অভিযানে ৬ ট্রলারসহ ৫২ জেলে আটক-জরিমানা
দ্য ডেইলি স্টার অনলাইনে গতকাল ‘নিষেধাজ্ঞা অমান্য করে গভীর সমুদ্রে মাছ শিকার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। এরপর পুলিশ, মৎস্য দপ্তর, উপজেলা প্রশাসন মাঠে নামে।
২৮ জুন ২০২০, ১১:১৫ পূর্বাহ্ন
কলেজ নির্মাণে কাটা হলো ৯ লাখ ঘনফুট পাহাড়
প্রস্তাবিত একটা কলেজের জন্য জায়গা করতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরাণগড় ইউনিয়নে কাটা হয়েছে ৯ লাখ ঘনফুট পাহাড়। বেশ কয়েকটি সারিবদ্ধ পাহাড় কেটে নির্মাণ করা হচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠান।
২৮ জুন ২০২০, ১১:০৮ পূর্বাহ্ন
সুন্দরবনে বন্দুকযুদ্ধে খান বাহিনীর ৩ সদস্য নিহত
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু ‘খান বাহিনী’র তিন সদস্য নিহত হয়েছে। শনিবার রাতে শ্যামনগরে সুন্দরবনের ফিরিঙ্গি এলাকায় তারা নিহত হন।
২৮ জুন ২০২০, ১০:৫৪ পূর্বাহ্ন
করোনায় ফেনী জেলা আ. লীগ সভাপতি আকরামুজ্জামানের মৃত্যু
ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ আইনজীবী আকরামুজ্জামান (৭৫) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
২৮ জুন ২০২০, ১০:৫৪ পূর্বাহ্ন
আগ্রাসী যমুনা-ব্রহ্মপুত্র-ঘাঘট
প্রাক-মৌসুমে অধিক বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা ঢলে দেশের উত্তরাঞ্চলের বন্যার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত তিন দিন ধরে গাইবান্ধায় এবং দুই দিন ধরে বগুড়ার চরাঞ্চল ও নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। পানিবন্দি হয়ে পড়েছে দুই জেলার হাজারো মানুষ। শত শত হেক্টর জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
২৮ জুন ২০২০, ১০:৪৮ পূর্বাহ্ন