নোয়াখালীতে মা-মেয়ে হত্যা: ১৫ দিনেও গ্রেপ্তার হয়নি অপরাধীরা
নোয়াখালীর সদর উপজেলায় মা-মেয়ে হত্যাকাণ্ডের ১৫ দিন পেরিয়ে গেলেও জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অন্যদিকে, মামলার বাদী ও নিহতের স্বজনরা দ্রুত আসামি গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
১২ জুন ২০২০, ০২:৪৪ অপরাহ্ন
একেএম ফজলুল হকসহ একদিনে করোনায় মারা গেলেন ৩ জন ডাক্তার
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর জেড. এইচ. সিকদার উইমেনস মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (অপথালমোলজি) ডা. একেএম ফজলুল হক মারা গেছেন।
১২ জুন ২০২০, ০২:৪০ অপরাহ্ন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সস্ত্রীক করোনায় আক্রান্ত
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়াও, মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানও করোনায় আক্রান্ত হয়েছেন।
১২ জুন ২০২০, ০১:৫৫ অপরাহ্ন
করোনার দৈনিক ও সাপ্তাহিক বৃদ্ধিতে বাংলাদেশ বিশ্বে দশম: ডব্লিউএইচও
করোনাভাইরাস আক্রান্তের ক্ষেত্রে দৈনিক এবং সাপ্তাহিক বৃদ্ধিতে বাংলাদেশ এখন বিশ্বে দশম বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
১২ জুন ২০২০, ০১:৩৯ অপরাহ্ন
করোনা আপডেট: ফেনী, নোয়াখালী, গাজীপুর, ফরিদপুর, পাবনা
ফেনীর সিভিল সার্জন ও পাবনার পুলিশ সুপারের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জনসহ ফেনীতে নতুন করে আরও ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। নোয়াখালীতে স্বাস্থ্যকর্মী, পুলিশ ও ব্যাংকারসহ আরও ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। গাজীপুরে এ পর্যন্ত দুই হাজার ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে ও এর মধ্যে মারা গেছেন ২২ জন। ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় চিকিৎসক, পুলিশ, আনসারসহ আরও ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। দ্য ডেইলি স্টারের স্থানীয় সংবাদদাতারা এ তথ্য জানিয়েছেন।
১২ জুন ২০২০, ০১:২১ অপরাহ্ন
দিনাজপুরে মুক্তিপণের দাবিতে অপহৃত ট্রাকচালক উদ্ধার, আটক ৪
দিনাজপুরে ট্রাকচালক মাসুদ রানাকে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবির একদিন পর তাকে ফুলবাড়ী থেকে উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। একইসঙ্গে চার অপহরণকারীকে আটক করেছে পুলিশ।
১২ জুন ২০২০, ১২:৪২ অপরাহ্ন
সরকার একটি দুর্নীতি সহায়ক বাজেট ঘোষণা করেছে: টিআইবি
করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত অর্থনীতিকে সচল করা, রাজস্ব আয় ও বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির নামে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত বা কালোটাকা সাদা করা ও অর্থপাচারকে সুকৌশলে বৈধতা দেওয়ার অভূতপূর্ব দুর্নীতি সহায়ক সব পদক্ষেপ ঘোষণায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
১২ জুন ২০২০, ১২:৪১ অপরাহ্ন
ফুলবাড়ীতে সেফটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নব-নির্মিত ভবনের নির্মাণাধীন সেফটিক ট্যাংকে নেমে দুই জনের মৃত্যু হয়েছে।
১২ জুন ২০২০, ১২:০৯ অপরাহ্ন
‘গণধর্ষণ’ মামলা নথিভুক্ত করতে ওসির বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ
নোয়াখালীর কবিরহাট উপজেলায় স্বামীর সামনে থেকে গৃহবধূকে (২০) তুলে নিয়ে ‘গণধর্ষণ’ ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করেনি পুলিশ। আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ বলছে পলাতক।
১২ জুন ২০২০, ১১:৫৪ পূর্বাহ্ন
করোনা মহামারির মধ্যে যশোরে ২ ডেঙ্গু রোগী শনাক্ত
করোনা মহামারির মধ্যেই যশোরে দুই ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। তারা যশোরের অভয়নগর উপজেলার বাসিন্দা।
১২ জুন ২০২০, ১১:৪২ পূর্বাহ্ন
কঠোর লকডাউনে মানিকগঞ্জের ৩ উপজেলা
আশঙ্কাজনকভাবে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জ জেলাকে আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী মানিকগঞ্জ সদর, সাটুরিয়া ও সিংগাইর উপজেলায় সর্বোচ্চ কঠোরভাবে লকডাউন পালন করা হবে।
১২ জুন ২০২০, ১১:২০ পূর্বাহ্ন
শিক্ষকের দাফনে প্রতিবেশীদের বাধা দেওয়ার অভিযোগ
করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা যাওয়ায় চট্টগ্রামের রাউজান উপজেলায় আনোয়ারুল ইসলাম (৫৫) নামে এক শিক্ষকের দাফনে গ্রামবাসীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
১২ জুন ২০২০, ১১:১৫ পূর্বাহ্ন
‘নিজের বাঙ্কারে ফিরে যান’, ট্রাম্পকে সিয়াটলের মেয়র
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সিয়াটল নিয়ে মাথা না ঘামিয়ে ‘নিজের কাজে মনোযোগী’ হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় মেয়র জেনি ডুরকান।
১২ জুন ২০২০, ১০:৪৪ পূর্বাহ্ন
সামাজিক অভ্যাস পরিবর্তন, শনাক্তের পর চিকিৎসা সাফল্য দিতে পারে: চীনা বিশেষজ্ঞ
প্রচলিত সামাজিক অভ্যাস পরিবর্তন করা, প্রাথমিক শনাক্তকরণের পর চিকিৎসা এবং আইসোলেশন বাংলাদেশকে কোভিড-১৯ এর বিরুদ্ধে সাফল্য অর্জন করতে সহায়তা করতে পারে বলে পরামর্শ দিয়েছেন পরিদর্শনরত চীনা বিশেষজ্ঞ চিকিৎসকরা।
১২ জুন ২০২০, ১০:৪০ পূর্বাহ্ন
পেপসির বাংলাদেশ ব্র্যান্ড অ্যাম্বাসেডর সালমান খান
কোমল পানীয় পেপসির বাংলাদেশ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান।
১২ জুন ২০২০, ১০:১৭ পূর্বাহ্ন
সরকার শুধু সরকারি লোকজনের জন্য?
সুরক্ষিত এবং অরক্ষিত, সরকারের পছন্দের এক অদৃশ্য রেখা যেন মানুষকে দুই ভাগ করে ফেলেছে। একদল মানুষ আছেন যাদের দায়িত্ব সরকারের হলেও, অপর দলটির দায়িত্ব যেন সরকারের না। একদল মানুষকে সরকার নিরাপত্তার চাদরে আগলে রাখলেও অপর দলকে ছেড়ে দেওয়া হচ্ছে অরক্ষিতভাবে। সুবিধাপ্রাপ্ত দলটি— সরকারি কর্মচারীরা এবং অরক্ষিত দলটি— বেসরকারি কর্মজীবীরা।
১২ জুন ২০২০, ১০:১৩ পূর্বাহ্ন
করোনাভাইরাসের পরও গতানুগতিক বাজেট: সিপিডি
আগামী ২০২০-২১ অর্থবছরের জন্য সরকার যে বাজেট ঘোষণা করেছে তাকে গতানুগতিক আখ্যা দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
১২ জুন ২০২০, ০৯:৪৬ পূর্বাহ্ন
শক্তিশালী বৈদ্যুতিক তারে জড়িয়ে বিপন্নপ্রায় এশিয়ান হাতির মৃত্যু
কক্সবাজারের টেকনাফ উপজেলায় লোকালয়ের ভেতর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি হাতির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের মরিচ্চ্যাঘোনা এলাকায় হাতিটির মৃত্যু হয়।
১২ জুন ২০২০, ০৯:২৭ পূর্বাহ্ন
পিএইচডি ডিগ্রি লাভ করলেন দ্য ডেইলি স্টারের অরুণ বিকাশ দে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ফিলোসফি ডিগ্রি অর্জন করেছেন দ্য ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক অরুণ বিকাশ দে। গত ১০ মার্চ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট অরুণ বিকাশ দে’কে ‘Morality in Journalism with special reference to Bangladesh’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি দেয়।
১২ জুন ২০২০, ০৯:২৩ পূর্বাহ্ন
আজ মৃত্যু সর্বোচ্চ ৪৬, শনাক্ত সর্বোচ্চ ৩৪৭১
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ৯৫ জন। একই সময়ে আক্রান্ত আরও তিন হাজার ৪৭১ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮১ হাজার ৫২৩ জনে দাঁড়াল। এটিই এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত।
১২ জুন ২০২০, ০৮:২৭ পূর্বাহ্ন